০৪:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংরক্ষণশালায় শিক্ষার্থী চারুলতা ঢালীর অনন্য উপহার

  • Update Time : ১২:০৮:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • / 4

খুলনা প্রতিনিধি:
ইতিহাস ও ঐতিহ্যের প্রতি ভালোবাসার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে খুলনা আর্ট একাডেমির ক্ষুদে শিক্ষার্থী চারুলতা ঢালী। পারিবারিকভাবে সংরক্ষিত আশির দশকের একটি বিরল ন্যাশনাল প্যানাসনিক ক্যাসেট ও পাকিস্তান আমলের একশো টাকার নোট খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংরক্ষণশালায় উপহার দিয়ে প্রশংসা কুড়িয়েছে সে।চারুলতা ঢালী সরকারি ইকবাল নগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি ছবি আঁকার প্রতি গভীর ভালোবাসা থেকে নিয়মিত খুলনা আর্ট একাডেমিতে শিল্পচর্চা করছে। শিল্পচর্চার পাশাপাশি পুরোনো ঐতিহ্য ও ইতিহাসের প্রতি তার আগ্রহও ইতোমধ্যে প্রশংসিত হয়েছে।সম্প্রতি চারুলতা তার পরিবারের কাছে সংরক্ষিত পুরোনো ক্যাসেট ও পাকিস্তান আমলের একশো টাকার নোট খুলনা আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক ও চিত্রশিল্পী মিলন বিশ্বাসের হাতে তুলে দেয়। চারুলতার অভিভাবক বলেন, “এখানে এসে ঐতিহ্যের সংগ্রহ দেখে খুব ভালো লাগে। তাই বাসায় সংরক্ষিত থাকা পুরোনো সামগ্রীগুলো এখানে দেওয়ার ইচ্ছা হলো। এখানে থাকলে অনেক মানুষ এগুলো দেখতে পারবে।”চারুলতার এই উদ্যোগের প্রশংসা করে চিত্রশিল্পী মিলন বিশ্বাস বলেন, নতুন প্রজন্মের একজন শিক্ষার্থী যখন হারিয়ে যেতে বসা ঐতিহ্য সংরক্ষণে এগিয়ে আসে, তখন ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হওয়া যায়। চারুলতার এই উপহার অন্যদেরও ঐতিহ্য সংরক্ষণে উৎসাহিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।উল্লেখ্য, ২০২২ সাল থেকে চিত্রশিল্পী মিলন বিশ্বাসের উদ্যোগে গড়ে ওঠা ঐতিহ্য সংরক্ষণশালায় বর্তমানে প্রায় ৩০০ প্রকারের বেশি ঐতিহ্যবাহী সামগ্রী সংরক্ষিত রয়েছে। এখানে বাইরে থেকেও অনেক মানুষ ঐতিহ্য দেখতে আসেন।

Please Share This Post in Your Social Media

খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংরক্ষণশালায় শিক্ষার্থী চারুলতা ঢালীর অনন্য উপহার

Update Time : ১২:০৮:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬