বিশ্বনাথে হামলায় আহত ছাত্রদল নেতাকে দেখতে গেলেন- এমপি লুনা
- Update Time : ০৭:০২:৪৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
- / 17

বিশ্বনাথ প্রতিনিধি:
সিলেটের বিশ্বনাথে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হামলায় আহত বিশ্বনাথ পৌর ছাত্রদলের যুগ্ম-সম্পাদক আবদুল মজিদ বকুল কে দেখতে তার বাসায় গেলেন সিলেট-২ আসনের এমপি তাহসিনা রুশদীর। আজ শনিবার সকালে বিশ্বনাথ পৌরশহরের টিএন্ডটি রোডে অবস্থিত ছাত্রদল নেতার বাসায় যান এমপি। এসময় আহত ছাত্রদল নেতার শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজ খবর নেন এবং তার পাশে কিছু সময় কাটান এমপি।
এসময় তিনি দলীয় নেতাকর্মীর উদ্দ্যেশে বলেন, হামলাকারী যেই হোক না কেন তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। বিশ্বনাথে কোনো সন্ত্রাসী কার্যকলাপ চলতে দেয়া হবে না। পুলিশ প্রশাসনকে অবিলম্বে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করার আহবান জানান এমপি।
এসময় এমপি সঙ্গে ছিলেন, বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান, বিশ^নাথ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ লিলু মিয়া চেয়ারম্যান, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামছুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক আসাদুজ্জামান নূর আসাদ, কাওছার খান, অলংকারি ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, উপজেলা যুবদলের আহবায়ক শামছুল ইসলাম, যুগ্ম-আহবায়ক তাজ উদ্দিন আহমদ কিনু, বাবুল মিয়া, উপজেলা সেচ্ছাসেবকদলের সদস্য সচিব আশিকুর রহমান রানা, পৌর সেচ্ছাসেবকদলের সদস্য সচিব দুলাল আহমদ, যুগ্ম-সম্পাদক ওয়াসিম উদ্দিন, জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক তানিমুল ইসলাম তামিম, উপজেলা ছাত্রদলের আহবায়ক হোসাইন আহমদ প্রবেল, ছাত্রদল নেতা শাহ টিপু, ফয়ছল আহমদ প্রমুখ।


















