০৩:১৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

৬০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, ৫ জন পেল বিমানের টিকিট

  • Update Time : ০৬:৩৯:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • / 16

​ঝালকাঠি প্রতিনিধি:
​ঝালকাঠির কাঁঠালিয়ায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কাঁঠালিয়া উপজেলা থেকে ট্যালেন্টপুলে ২৭ জন এবং সাধারণ গ্রেডে ৩৩ জনসহ মোট ৬০ জন শিক্ষার্থী বৃত্তি পায়। অনুষ্ঠানে সংবর্ধিত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়। পাশাপাশি বিশেষ সম্মাননা হিসেবে পাঁচজন শিক্ষার্থীর হাতে বরিশাল থেকে ঢাকা বিমান ভ্রমণের টিকিট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল বলেন, “কৃতি শিক্ষার্থীদের মেধা ও নৈতিকতা দিয়ে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে। ভালো ফলাফলের পাশাপাশি শৃঙ্খলা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ ধারণ করে যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।”

​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মকবুল হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এবং উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুমি রানী বল, কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাছের রায়হান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফাতেমা ইসলাম ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কে এম জামান।

​এ ছাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আকতার হোসেন নিজাম মীরবহর, সাবেক সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন কবির হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মো. শাহিন হোসেন ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মো. হাছিব ভুট্টো আকনসহ স্থানীয় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, সুধীজন, শিক্ষার্থী ও অভিভাবকেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

৬০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, ৫ জন পেল বিমানের টিকিট

Update Time : ০৬:৩৯:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬