০৪:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বনাথে মাদ্রাসা ছাত্র আরিফ নিখোঁজ, থানায় জিডি

  • Update Time : ০৯:৫২:৪৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • / 15

বিশ্বনাথ প্রতিনিধি:

সিলেটের বিশ্বনাথে আরিফ মিয়া (১৩) নামের এক মাদ্রাসা শিক্ষার্থী গত শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে নিখোঁজ রয়েছেন। তিনি বিশ্বনাথ পৌরশহরের নতুন বাজারের মাদানিয়া মাদ্রাসার হেফজ বিভাগের আবাসিকের ছাত্র এবং উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের গোমরাগুল গ্রামের শফিক মিয়ার ছেলে।

​পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা ৬টার দিকে বিশ্বনাথ পৌরশহরের নতুন বাজার এলাকা থেকে আরিফ নিখোঁজ হন। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পাওয়ায় তাঁর মা আজ সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে বিশ্বনাথ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর ৯১৯।

​নিখোঁজ আরিফ মিয়ার সন্ধান পেতে তার পরিবার সমাজের সকল স্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন।

কোনো হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকলে বা কোনো তথ্য জানা থাকলে ০১৭২৮৩০৩০২৮ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

বিশ্বনাথে মাদ্রাসা ছাত্র আরিফ নিখোঁজ, থানায় জিডি

Update Time : ০৯:৫২:৪৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬