০৭:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তরা প্রেসক্লাবের নারী সদস্য নিউজ প্রেজেন্টার কুমি ক্যানসারে আক্রান্ত: চিকিৎসার সহায়তা চেয়ে আবেদন

  • Update Time : ০৭:১৭:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • / 9

স্টাফ রিপোর্টার:

পেশাদার সাংবাদিকদের সংগঠন উত্তরা প্রেসক্লাব’র নারী সদস্য এবং টেলিভিশনের জনপ্রিয় নিউজ প্রেজেন্টার ফারজানা আফরোজ কুমি ক্যানসারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন যাবত হাসপাতালে চিকিৎসারত আছেন। তার এই ব্যয়বহুল চিকিৎসার জন্য দেশবাসীর কাছে সহায়তা চেয়েছেন।

জানা যায়, ক্যানসারে আক্রান্ত হয়ে কঠিন সময় পার করছেন ফারজানা আফরোজ কুমি। ইতোপূর্বে বেসরকারি টেলিভিশন এশিয়ান টিভি, বাংলাভিশন ও দেশ টিভির সাবেক নিউজ প্রেজেন্টার এবং শিক্ষক ছিলেন কুমি। তার নিয়মিত চিকিৎসা, ওষুধ ও অন্যান্য চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে বর্তমানে আর্থিক সংকটে পড়েছে কুমি ও তার পরিবার।
দীর্ঘদিন গণমাধ্যমে সংবাদ উপস্থাপনার পাশাপাশি শিক্ষকতা করেছেন তিনি। বর্তমানে ক্যানসারের চিকিৎসা চালিয়ে যেতে প্রয়োজন হচ্ছে নিয়মিত চিকিৎসা ও ওষুধ। তবে ক্রমবর্ধমান চিকিৎসা ব্যয় পরিবারের জন্য বড় ধরনের চাপ হয়ে দাঁড়িয়েছে।
এ অবস্থায় তার চিকিৎসা অব্যাহত রাখতে সমাজের বিত্তবান, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও মানবিক মানুষের কাছে আর্থিক সহায়তার আবেদন জানানো হয়েছে। সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করলে ফারজানা আফরোজ কুমির চিকিৎসা চালিয়ে যেতে সহায়ক হতে পারে। আর্থিকভাবে সহযোগিতা করতে না পারলেও আবেদনটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দেয়ার অনুরোধ জানানো হয়েছে।

সহায়তা পাঠানোর মাধ্যম-
নাম: Farzana Afroz
ব্যাংক: Trust Bank, Uttara Branch
ঠিকানা: Garib-e-Newaz Avenue
অ্যাকাউন্ট নম্বর: 00550310013503
বিকাশ: 01712880901

Please Share This Post in Your Social Media

উত্তরা প্রেসক্লাবের নারী সদস্য নিউজ প্রেজেন্টার কুমি ক্যানসারে আক্রান্ত: চিকিৎসার সহায়তা চেয়ে আবেদন

Update Time : ০৭:১৭:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬