১১:০২ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আশরাফ রাজিয়া ফাউন্ডেশনের উদ্যোগে ২৫ অসহায় পরিবারের দায়িত্ব গ্রহণ

  • Update Time : ০৭:২১:২৪ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • / 2
সংবাদ ফটোকার্ড তৈরি ও ডাউনলোড করুন →

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের আমতলী এলাকার ২ ও ৬ নং ওয়ার্ডের ২৫টি অসহায় ও দরিদ্র পরিবারের ভরণপোষণের দায়িত্ব নিয়েছে সেবামূলক সংগঠন আশরাফ রাজিয়া ফাউন্ডেশন।

শনিবার আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ফাউন্ডেশনের শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানে ফাউন্ডেশনের শুভ সূচনা করেন চেয়ারম্যান আলহাজ্ব মুর্শেদুল ইসলামের গর্ভধারিণী মা মোছাম্মৎ রাজিয়া বেগম।

এ সময় ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মুর্শেদুল ইসলাম বলেন, সমাজের প্রতি আমাদের সকলের দায়বদ্ধতা রয়েছে। মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আশরাফ রাজিয়া ফাউন্ডেশনের পথচলা। বড়হাতিয়া আমতলীতে অনেক অসহায় ও দিনমজুর পরিবার রয়েছে। তাদের মুখে হাসি ফোটাতে প্রাথমিকভাবে ২৫টি পরিবারকে মাসিক অনুদান দেওয়া হবে, যাতে তারা দু’বেলা শান্তিতে খেতে পারে।

তিনি আরও বলেন, ভবিষ্যতে এই ফাউন্ডেশনের মাধ্যমে গরীব অসহায় মেয়েদের বিয়ে, শীতবস্ত্র বিতরণ, বিধবা ভাতা, অসুস্থদের চিকিৎসা সহায়তা ও বৃক্ষরোপণসহ বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করা হবে। এ জন্য তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

আশরাফ রাজিয়া ফাউন্ডেশনের উদ্যোগে ২৫ অসহায় পরিবারের দায়িত্ব গ্রহণ

Update Time : ০৭:২১:২৪ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬