০৮:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাজ্যের সাউথহাম্পটন বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা

  • Update Time : ১০:৩১:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • / 15
সংবাদ ফটোকার্ড তৈরি ও ডাউনলোড করুন →

লন্ডন প্রতিনিধি:
সাউথহাম্পটন বিএনপির নব গঠিত কমিটির আয়োজনে ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান এর অত্যন্ত বিশ্বস্ত ও আস্থাভাজন নেতা যুক্তরাজ্য বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাবেক কাউন্সিলর শের মোহাম্মদ সাত্তার বিশেষ অতিথির বক্তব্যে ৭ই নভেম্বর ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের গুরুত্ব তুলে ধরে বলেন ১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষা হয়েছিল।

তিনি আরও বলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয়তাবাদী রাজনীতির ইতিহাসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান গভীরভাবে স্মরণীয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও নেতৃত্ব আমাদের ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়। বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ভবিষ্যৎ, গণতন্ত্র, জনগণের অধিকার ও রাষ্ট্রীয় উন্নয়নের প্রত্যাশা করেন।

তিনি আরও বলেন ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দলের সাংগঠনিক ঐক্য ও শৃঙ্খলা বজায় রেখে কাজ করতে হবে। প্রিয় মাতৃভূমি বাংলাদেশের শান্তি, স্থিতিশীলতা, গণতন্ত্র, সমৃদ্ধি ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য একটি সুন্দর, নিরাপদ ও সম্ভাবনাময় আগামীর প্রত্যাশা করেন তিনি।

শের মোহাম্মদ সাত্তার নবগঠিত সাত সদস্য বিশিষ্ট সাউথহাম্পটন বিএনপির আংশিক কমিটির সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন আপনাদের সম্মিলিত উদ্যোগ, ঐক্য, নিষ্ঠা ও সাংগঠনিক দক্ষতায় সাউথহাম্পটন বিএনপি আরও সক্রিয়, শক্তিশালী ও সুসংগঠিত হয়ে উঠবে। তিনি প্রস্তাবিত ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি দ্রুত অনুমোদন প্রত্যাশা করেন।

রোববার (১৫ নভেম্বর) স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাউথহাম্পটন বিএনপির নবগঠিত কমিটির সভাপতি আব্দুল বাকি সিদ্দিকী।

সাউথহাম্পটন বিএনপির নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মো. আওতাদ হোসাইন এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাউথহাম্পটন বিএনপির সাবেক সভাপতি ও উপদেষ্টা সৈয়দ ছাদিকুল ইসলাম।

এ ছাড়াও বক্তব্য রাখেন বিএনপি নেতা সাত্তার আহমেদ, সাউথহাম্পটন বিএনপির নব গঠিত কমিটির সিনিয়র সহ সভাপতি জালাল উদ্দিন, সহ সভাপতি আশফাকুন্নুর চৌধুরী সোহাগ, সাংগঠনিক সম্পাদক এম এ জমির আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মইনুল ইসলাম, আব্দুল কাদির রাহিম, শাহ পরান আহমেদ প্রমুখ।

বক্তারা ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জাতীয় ঐক্য সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।

এসময় বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

যুক্তরাজ্যের সাউথহাম্পটন বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা

Update Time : ১০:৩১:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬