০৮:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কবিতা: আমার রাজকন্যা প্রান্তি

  • Update Time : ০৯:৪৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • / 4
সংবাদ ফটোকার্ড তৈরি ও ডাউনলোড করুন →

কলমে: ডক্টর মোঃ বদরুল আলম সোহাগ

তুই আমার মেয়ে, তুই আমার প্রাণ, তুই আমার ভালোবাসা,
তোর মাঝেই খুঁজে পাই আমি জীবনের সব আশা।
আমার কোনো রাজত্ব নেই, নেই রাজমুকুটের মান,
আল্লাহ দিয়েছেন রাজকন্যা, তুই যে আমার জান।

তোর নাম রেখেছি প্রান্তি, কত মায়া দিয়ে,
আমার প্রাণপাখি তুই যে, রাখি বুকের মাঝে নিয়ে।
তুই আমার জানপাখি, তুই হৃদয়ের স্পন্দন,
তোর হাসিতেই খুঁজে পাই বেঁচে থাকার আয়োজন।

তুই আমার কলিজার টুকরো, তুই নয়নের মণি,
তোর জন্যই হাজার স্বপ্ন বুনি আমি দিবস-রজনী।
তোর পথ যদি অন্ধকারে কভু একলা হয়ে যায়,
বাবার ভালোবাসা আলো হয়ে পথ দেখাবে সেথায়।

তুই বড় হবি, স্বপ্ন ছুঁবি, আকাশ হবে ঘর,
তোর সাফল্যে গর্বে ভরবে বাবার অন্তর।
কখনো যদি দূরে যাস তুই সময়েরই টানে,
বাবার দোয়া ছায়া হয়ে থাকবে তোর প্রাণে।

আমার সুখ, আমার স্বপ্ন, আমার পৃথিবী তুই,
তোর মতো মেয়ে পেয়ে ধন্য আমার জীবনই।
মহান রবের কাছে দোয়া, সুখে রাখুন প্রান্তিকে,
জান্নাতের ফুল করে রাখুন আমার রাজকন্যাটিকে।

Please Share This Post in Your Social Media

কবিতা: আমার রাজকন্যা প্রান্তি

Update Time : ০৯:৪৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬