জগন্নাথপুরে হাওরের ফসল রক্ষা বাধেঁর নির্মান কাজে অনিয়ম থাকায় ৩ পি আই সি কমিটির সভাপতি আটক

নিজস্ব প্রতিনিধি:

পানি উন্নয়ন বোর্ড পাউবো কর্তৃক জগন্নাথপুর উপজেলায় কাবিটা নীতিমালা  অনুযায়ী ২০১৮-২০১৯অর্থ বছরে হাওরের বোরো ফসল রক্ষা বাধঁ নির্মান,মেরামত ও সংস্কার প্রকল্পের কাজ চলছে।

৫০ টি পিআইসি কমিটির মাধ্যমে বৃহৎ নলুয়া ও মইয়ার হাওর সহ বিভিন্ন হাওর ও নদী তীরবর্তী ফসল রক্ষা বাধঁ চলতি মাসের ২৮ফেব্রুয়ারির মধ্যে সম্পন্ন  করনের নির্দেশনা থাকলেও গতকাল সোমবার পর্যন্ত ৪৪টি বাধেঁর মাটির কাজ সম্পন্ন হলেও, ৬,১১,১৫,১৬,১৯ ও ৫০নং পিআইসি কমিটির মাটির কাজ আংশিক বাকি রয়েছে।

গতকাল সুনামগঞ্জ জেলা প্রশাসনের টিম হাওর পরিদর্শন করেছেন। স্থানীয় সরকার সুনামগঞ্জের পরিচালক উপসচিব মোঃ এমরান হোসেনর  নেতৃত্বে এক দল ম্যাজিস্ট্রেট ৩৬টি পিআইসি কমিটির হাওর রক্ষা বাধঁ পরিদর্শন করেছেন।

এসময় হাওরের বাধঁ নির্মাণ কাজে অনিয়ম থাকায় নলুয়ার হাওরের ১৫নং পিআইসি কমিটির সভাপতি ইউপি সদস্য জুয়েল মিয়া ১৬নং পিআইসি কমিটির সভাপতি আবুল কাশেম এবং কশিয়ারা নদীর  তীরবর্তি ৫০নং পিআইসি কমিটির সভাপতিকে আটক করা হয়।

হাওর পরিদর্শনে ছিলেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক  মোঃ হারুনুর রশীদ, জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আমিনুল এহসান খান, ম্যাজিস্ট্রেট শোভন রানসা, ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ, ম্যাজিস্ট্রেট আসিফ আল জিনাত ম্যাজিস্ট্রেট রাহুল চন্দ।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার  কাবিটা স্কীম বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সভাপতি মাহ্ফুজুল আলম মাসুম জানান ৬টি পিআইসি কমিটির দূর্বল কাজ হয়েছে ২৮ ফেব্রুয়ারির মধ্যে কাজ সম্পন্ন করণের নির্দেশ দেয়া হয়েছে ।  ২৮ ফেব্রুয়ারির মধ্যে ড্রেসিং সহ কাজ বাস্তবায়নের জন্য বাধেঁর সংশ্লিষ্ট পিআইসি কমিটিকে কড়া নির্দেশ দিয়েছেন।

সঠিক সময়ে যে সব পিআইসি কমিটি বাধঁ নির্মাণ কাজ সম্পন্ন করতে ব্যর্থ হবেন তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহনের হুশিয়ারি দিয়েছেন ।

চলতি মৌসুমে বোরো ফসল রক্ষায় সরকার জগন্নাথপুর উপজেলায় সাড়ে ৫কোটি টাকা বরাদ্দ দেয়ার মাধ্যমে  উপজেলার নলুয়ার হাওর  (পোল্ডার-১) এ ৩৪টি, নলুয়ারহাওর  (পোল্ডার-২) এ ৫টি,  সুরাইয়া বিবিয়ানা ৪টি, এবং কুশিয়ারা নদীর ডান তীরে ৭টি সহ মোট ৫০টি পিআইসি কমিটির মাধ্যমে হাওরের বোরো ফসল অকাল বন্যার কবল থেকে  রক্ষায় হাওর রক্ষা বাধেঁর নির্মাণ , মেরামত ও সংস্কার প্রকল্পের কাজ চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *