হবিবপুর সাজেদা খানম বালিকা উচ্চ বিদ্যালয়ে ছাত্রীদের নিরাপদে সড়ক পথে চলাচল বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টঃ
উপজেলার জগন্নাথপুর পৌর শহরের মনোরম পরিবেশে প্রতিষ্ঠিত নারী শিক্ষায় সুনামধন্য অন্যন্য বিদ্যাপীঠ হবিবপুর সাজেদা খানম বালিকা উচ্চ বিদ্যালয়ে ছাত্রীদের নিরাপদে সড়ক পথে চলাচল বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২৩ফেব্রুয়ারি শনিবার দুপুরে সাজেদা খানম বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের হল রুমে সুধীজন , অভিভাবক ও শিক্ষকদের অংশগ্রহনে নিরাপদে সড়ক পথে চলাচলে ছাত্রীদের বিভিন্ন দিক নির্দেশনাসহ মেধাভিত্তিক শিক্ষার্জনের গুরুত্ব তুলে ধরা হয়। সেমিনারে নারী শিক্ষার প্রতি গুরুত্ব দিয়ে ছাত্রীদের বিদ্যালয়ে লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন শিক্ষা মূলক কার্যক্রম পরিচালনায় দিক নির্দেশনা প্রদানে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ম্যাজিস্ট্রেট সুয়েব আহমদ তালুকদারের প্রতি অভিনন্দন জানোন হয়। পৌরশহরের হাসপাতাল মোড় শান্তিনগর বাজার কমিটির সাধারন সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হান্নানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন জগন্নাথপুর সরকারি ডিগ্রী কলেজের প্রভাষক আব্দুর রউফ। সাজেদা খানম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নোমান আহমদের সঞ্চালনায় সেমিনারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শহরের হাসপাতাল মোড় শান্তিনগর বাজার কমিটির সভাপতি হাজি সাজিদুর রহমান, বিশিষ্ট ক্রীড়া সংগঠক মাহমুদ আলী, বিশিষ্ট শিক্ষানুরাগী দিলু মিয়া, সাজেদা খানম বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি খালেদ হোসেন চুনু, সাজেদা খানম বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোছাঃ ইয়াছমিন বেগম, মোঃ মোছাদ্দিক হোসেন, মোঃ নাঈমুল হাসান খান, মুক্তা রানী দেব, মোঃ আনোয়ার হোসেন প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *