নিজস্ব প্রতিনিধি:
জগন্নাথপুরে মাস ব্যাপী পণ্য প্রদর্শনী মেলার উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার বিকেল ৫টায় পৌর শহরের স্বরূপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শাপলা মহিলা উন্নয়ন সমিতির উদ্যোগে আয়োজিত মাস ব্যাপী পণ্য প্রদর্শনী মেলার ফিতা কেঁটে উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রবীন রাজনীতিবিদ সিদ্দিক আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর পৌর সভার ভারপ্রাপ্ত মেয়র শফিকুল হক শফিক।
এসময় যুক্তরাজ্য মিডল্যান আওয়ামী লীগের সহ-সভাপতি আকমল খান, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, জয়দ্বীপ সূত্রধর বীরেদ্র, সহ-দপ্তর সম্পাদক মাসুম আহমদ, জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইকবাল হোসেন ভুইয়া, পৌর আওয়ামী লীগ নেতা শুকুর আলী ভুইয়া, আফু মিয়া,
জগন্নাথপুর উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, জগন্নাথপুর পৌরসভার কাউন্সিলার প্যানেল মেয়র-২ সুহেল আহমদ, কাউন্সিলার দিলোয়ার হোসেন, জগন্নাথপুর বাজার তদারক কমিটির সেক্রেটারী জাহির উদ্দিন, সরূপচন্দ সরকারী উচ্চ বিদ্যালয়ের অভিভাবক কমিটির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আজাদ আলী, উপজেলা যুবলীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম রিপন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না,
সোহানুর রহমান সুহেল, মো: শামীম আহমদ, পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভুইয়া, সিদ্দিকুর রহমান, যুবলীগ নেতা ব্যবসায়ী মকবুল হোসেন ভুইয়া সহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
পরে মেলার উদ্বোধক প্রবীন আওয়ামী লীগ নেতা সিদ্দিক আহমদ সহ নেতৃবৃন্দ মেলার বিভিন্ন স্টল ও বিনোদনের বিভিন্ন স্থান ঘুরে দেখেন।