ব্যারিষ্টার এম এনামুল কবির ইমনকে হিথ্রো বিমান বন্দরে সংবর্ধনা

জুবায়ের আহমদ লন্ডন থেকে:
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সুনামগঞ্জ জেলা পরিষদের সাবেক প্রশাসক ব্যারিষ্টার এম এনামুল কবির ইমনকে লন্ডনের হিথ্রো বিমান বন্দরে সংবর্ধনা দেয়া হয়েছে। সংক্ষিপ্ত বক্তব্যে ব্যারিষ্টার এম এনামুল কবির ইমন উপস্থিত আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অভিনন্দন জানিয়ে বলেন দেশ রতœ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে বিগত ১০বছর বাংলাদেশ যে উন্নয়ন অগ্রগতি ও সমৃদ্ধি অর্জন করেছে তা বিশ^ব্যাপী প্রশংসিত হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্প, যোগাযোগ এমন কোন খাত নেই যেখানে শেখ হাসিনার যাদু করি উন্নয়নের ছোঁয়া লাগেনি। তার নেতৃত্বে আমরা মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট পাঠিয়েছি। সমুদ্র জয় করেছি, আন্তর্জাতিক অঙ্গঁনে বাংলাদেশ সম্মানের সাথে মাথা উচু করে দাড়াতে সক্ষম হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা সকল প্রবাসীদের কাছে তুলে ধরতে হবে উল্লেখ করে দেশের অগ্রযাত্রায় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার আহবান জানান। ব্যারিষ্টার এম এনামুল কবির ইমন ৩০জুন রবিবার হিথ্রো বিমান বন্দরে উপস্থিত আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীদের উপস্থিতিতে সংবর্ধিত অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্তিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের সুনামধন্য চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মাহবুবুল হক শেরিন, আওয়ামী লীগ নেতা মহিউজ্জামান মহী, শ্রমিক লীগের সভাপতি অ্যাডভোকেট শামছুল ইসলাম চৌধুরী, সাধারন সম্পাদক এম ইকবাল হোসেন, যুবলীগের যুগ্ম সম্পাদক জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবুল কালাম রাজু, স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আকিক খান, যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, শ্রমিক লীগের সহ-সভাপতি আবু বক্কর খান, যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সম্পাদক যুক্তরাজ্য ছাত্রলীগের সাবেক সভাপতি জুবায়ের আহমদ, যুব শ্রমিক লীগের সভাপতি সৈয়দ বেলাল আহমদ, কাজী শিপলু, পীর ফয়ছল, আশিকুল ইসলাম, সুমন আহমদ প্রমূখ। ব্যারিষ্টার এম এনামুল কবির ইমন হিথ্রো বিমান বন্দরে পৌছলে উপস্থিত আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে উঞ্চ ফুলেল শুভেচ্ছা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *