১০:০৯ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুর-বিশ্বনাথ সড়কের বেহাল দশা ॥ শীঘ্রই শুরু হচ্ছে ১৩ কিলোমিটার অংশে সংস্কার কাজ

  • Update Time : ০৭:৩৮:২৯ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০১৯
  • / 963

স্টাফ রিপোর্টার ॥
জগন্নাথপুর-বিশ্বনাথ সড়কের জগন্নাথপুর উপজেলার কেউনবাড়ি আটঘর এলাকা পর্যন্ত ১৩ কিলোমিটার সড়কের সংস্কার কাজের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে সংস্কার কাজের ঠিকাদারকে কার্যাদেশ দেয়া হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে সড়কটির খানা খন্দকের সংস্কার কাজ শুরু করা হবে বলে এলজিইডি অফিস সূত্রে জানা গেছে। সড়কটির নাজুক দশায় জনসাধারনের মধ্যে ক্ষোভ দেখা দিলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সাময়িকভাবে সংস্কার কাজের উদ্যোগ নেয়ায় কিছুটা হলেও জনসাধারন স্বস্থি পাবেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর জগন্নাথপুর এলজিইডির জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার জানান, সড়কটির উপজেলা সদর থেকে কেউনবাড়ি পর্যন্ত ১৩ কিলোমিটার সড়কটির সংস্কারে ১৩লাখ টাকা ব্যায়ে গত মাসের ১১জুন টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এবং কাজের নিযুক্তিও ঠিকাদারকে কার্যাদেশ দেয়া হয়েছে। চলতি মাসের আগামী সপ্তাহে ঠিকাদার সংস্কার কাজ শুরু করবে। উল্লেখ্য, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির জগন্নাথপুর-বিশ্বনাথ সড়কের জগন্নাথপুর উপজেলার কেউনবাড়ি বাজার পর্যন্ত ১৩ কিলোমিটার সড়কের বেহাল দশার ফলে যানচলাচলে অনুপযোগী হয়ে পড়ে। চলতি বছরে বর্ষা মৌসুমের শুরুতেই উপজেলা সদর থেকে হাসপাতাল মোড় পর্যন্ত সড়কটির বটেরতল ও হামজা কমিউনিটি সেন্টারের সামনে, ভবের বাজার থেকে কেউনবাড়ি বাজার পর্যন্ত বিশাল গর্তের পাশাপাশি অসংখ্য খানা খন্দকের সৃষ্টি হয়েছে। ফলে এসব গর্তগুলোতে মালবাহি ট্রাক, যাত্রীবাহি বাস সহ সকল প্রকার যানবাহন আটকে গিয়ে বিকল হয়ে পড়ে। এছাড়াও সিএনজি অটোরিক্্রা, টমটম, রিক্্রা, মটর সাইকেল সহ ছোট বড় সকল প্রকার যানবাহন এসব গর্তে পড়ে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হয়। সড়কের ঐ স্থানগুলোতে বৃষ্টির পানি জমে থাকার কারনে যাতায়াতকৃত অধিকাংশ যানবাহনগুলো অসাবধান বশত: গর্তে পড়ে গিয়ে যানবাহনের ক্ষতির পাশাপাশি যাত্রীদেরও জানমালের ব্যাপক ক্ষতি হয়। জেলা ও বিভাগীয় প্রকৌশলীগন সড়কটি পরিদর্শন শেষে সাময়িক সংস্কারের আশ^াস দেন। এদিকে এলজিইডির উপজেলা অফিস সূত্রে জানাগেছে জগন্নাথপুর বিশ^নাথ সড়কের কেউনবাড়ি বাজার পর্যন্ত ১৩ কিলোমিটার অংশে সংস্কার কাজের পর পরেই সড়কটি নতুনভাবে প্রশস্ত করন সহ সড়কটি নতুনভাবে কাজ করতে ইতোমধ্যে ৩৫ কোটি টাকা বরাদ্ধ হয়েছে। আগামী বছরের মধ্যেই সড়কটির প্রশস্তকরন সহ কাজ সম্পন্ন করা হবে।

Please Share This Post in Your Social Media

জগন্নাথপুর-বিশ্বনাথ সড়কের বেহাল দশা ॥ শীঘ্রই শুরু হচ্ছে ১৩ কিলোমিটার অংশে সংস্কার কাজ

Update Time : ০৭:৩৮:২৯ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০১৯