১০:০৫ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে সাজাপ্রাপ্ত আসামী সহ গ্রেফতার -২
- Update Time : ০৭:৩২:২৯ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০১৯
- / 621
স্টাফ রিপোর্টার:
জগন্নাথপুর থানা পুলিশের পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত আসামী সহ ২জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার ( ২জুলাই) রাতে থানার উপ-পরিদর্শক (এস আই) গোলাম ফাত্তাহ মুর্শেদ চৌধুরীর নেতৃত্বে পুলিশদল জগন্নাথপুর পৌর শহরের ভবানীপুর এলাকায় অভিযান চালিয়ে ওই গ্রামের আব্দুল লতিফের ছেলে সাজাপ্রাপ্ত আসামী রকিব মিয়াকে গ্রেফতার করেছেন। একই রাতে তিনি পৃথক আরেকটি অভিযানে নিয়মিত মামলার পলাতক আসামী আরশ মিয়াকে গ্রেফতার করেছেন। গ্রেফতারকৃত আরশ মিয়া পাইলগাঁও ইউনিয়নের কদমতলা গ্রামের মৃত নুরুল হকের ছেলে। থানার অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, গ্রেফতারকৃত আসামী রকিব মিয়া ও আরশ মিয়াকে বুধবার ( ৩জুলাই) আদালতে পাঠানো হয়েছে।










