স্টাফ রিপোর্টার:-
জগন্নাথপুর পৌর শহরের হবিবনগর এলাকার রিকসা চালক জামির হোসেনের রহস্যজনক মৃত্যুর ঘটনায় গ্রেফতারকৃত রিকসা গ্যারেজ মালিক সাকিল মিয়া ওরফে সেকেলের ১দিনের রিমান্ডের আদেশ দিয়েছে আদালত। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই লুৎফুর রহমান সুনামগঞ্জ আমলী আদালতে আসামী সাকিল মিয়া ওরফে সেকেলের ৫দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে রবিবার শুনানী শেষে আদালত ১দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এস আই লুৎফুর রহমান জানান, ২/১দিনের মধ্যে আসামী সাকিল মিয়া ওরফে সেকেলকে জেলা কারাগার থেকে থানায় আনা হবে।
ওউল্লেখ্য, নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলার আসাদপুর নোয়াপাড়া গ্রামের মৃত মফিজ আলীর ছেলে জামির হোসেন (৩৬) দীর্ঘদিন ধরে জগন্নাথপুর পৌর শহরের হবিবনগর এলাকার একটি কলোনীতে পরিবার নিয়ে বসবাস করতেন। গত ১৬ আগষ্ট জামির হোসেনের বুকে প্রচন্ড ব্যাথা অনুভব হলে রিকসা গ্যারেজ মালিক জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের পাইলগাঁও গ্রামের এখলাছ মিয়ার ছেলে বর্তমান পৌর শহরের হবিবনগর এলাকার বাসিন্দা সাকিল মিয়া ওরফে সেকেল রিকসা চালক জামির হোসেনকে দুপুরে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের নিয়ে যান। সেখানে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক জামির হোসেনের অবস্থার অবনতি হওয়ায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ওই সময় গ্যারেজ মালিক সাকিল মিয়া সেকেল জামির হোসেনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নিলে দুপুর দেড় টায় জগন্নাথপুর বাসস্ট্যান্ড সড়কে পুনরায় জামির হোসেন জ্ঞান হারিয়ে ফেলেন। এসময় স্থানীয় লোকজনদের সহযোগিতায় গ্যারেজ মালিক সাকিল মিয়া ওরফে সেকেল পুনরায় রিকসা চালক জামির হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিকসা চালক জামির হোসেনকে মৃত ঘোষনা করেন (ব্রড ডেথ ঘোষনা করেন)। মৃত্যুর সংবাদটি গ্যারেজ মালিক সাকিল মিয়া ওরফে সেকেল রিকসা চালক জামির হোসেনের পরিবারকে জানায়। এদিকে রিকসা চালক জামির হোসেনের মৃত্যুর ঘটনাকে ঘীরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। হাসপাতালের ডায়েরীতে জামির হোসেনের বুকে ব্যাথা অনুভবের তথ্য লেখা থাকলেও গত ১৭ আগষ্ট শনিবার জামির হোসেনের স্ত্রী জামেনা বেগম বাদী হয়ে তার স্বামীকে হত্যার অভিযোগ এনে রিকসা গ্যারেজ মালিক সাকিল মিয়া ওরফে সেকেল ও তার মামা মৃত করম আলীর ছেলে আজিদ মিয়া (৪০) কে আসামী করে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেন। পুলিশ ওই দিন গ্যারেজ মালিক সাকিল মিয়া ওরফে সেকেলকে গ্রেফতার করেন।