স্টাফ রিপোর্টার:
জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। সোমবার (২৬ আগষ্ট) বিকেল ৩টায় রসুলগঞ্জ বাজারে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু বলেছেন কু-চক্রিরা ৭৫ এর ১৫ আগষ্ট বঙ্গবন্ধুসহ পরিবারের সদস্যদের হত্যা করে ক্রান্ত হয়নি তারা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ২১আগষ্ট গ্রেনেড হামলা চালায়। তিনি বঙ্গবন্ধু সহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দেশের উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাওয়ার আহবান জানান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক, পাটলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জমশেদ মিয়া তালুকদার, সাধারন সম্পাদক মনু মোহাম্মদ মতছির। আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না। পাটলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহ্ শাহরিয়ান আহমদ ইমন এর সভাপতিত্বে বিশেষ বক্তার বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক শাহ্ রুহেল, সহ-সভাপতি কল্যাণ কান্তি রায় সানী, সাংগঠনিক সম্পাদক ইসলাম উদ্দিন জসিম, সাংগঠনিক সম্পাদক ফরহাদ আহমদ।

পাটলী ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক এন আই রুকন এর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি ইমন মিয়া। সভায় বক্তব্য রাখেন পাটলী ইউনিয়ন যুবলীগের আহবায়ক মুহিবুর রহমান মুহিব, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক তোহা চৌধুরী, প্রচার সম্পাদক সজীব রায় দুর্জয়, পৌর ছাত্রলীগ নেতা মিছবাহ আহমদ, জগন্নাথপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক তাহা আহমদ, পাটলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা মাসুম আহমদ, ইউনিয়ন ছাত্রলীগ নেতা রাসেল মিয়া, নুর উদ্দিন, আলী আফছার প্রমূখ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ওয়ার্ড ছাত্রলীগ নেতা মো: ছাব্বির আহমদ। সভায় জগন্নাথপুর উপজেলা যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক আবু জিলানী আবু, পাটলী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ নেতা মুক্তাদির হোসেন, পাটলী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফাহাদ আহমদ, ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি এম এ ইসলাম মিজু, আমির হামজা, মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াদুদ রফু, মো: সুজন মিয়া, দপ্তর সম্পাদক শামছুল ইসলাম জীবন, ইউনিয়ন ছাত্রলীগ নেতা জুম্মান আহমদ, সাব্বির আহমদ, সাজু আহমেদ, সাকিব আহমদ ইমন, সাবাজ মিয়া, ইমরান আহমদ, তামিম আহমদ, আল-আমিন, জাকির আহমদ, হোসাইন আহমদ, নুরুল আমীন, রনি মিয়া, ইমরান হোসেন, মারুফ হাসান সহ আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।