জগন্নাথপুর থানায় কমিউনিটি পুলিশিং সভা

স্টাফ রিপোর্টার:
জগন্নাথপুর থানা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্টিত হয়েছে। রবিবার (২৫ আগষ্ট) বিকেল ৩টায় থানা ভবনে আয়োজিত কমিউনিটি পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জের পুলিশ সুপার মো: মিজানুর রহমান বিপিএম সেবার মানসিকতা নিয়ে পুলিশ সদস্যদের কাজ করার আহবান জানিয়ে বলেন মিথ্যা মামলা রেকর্ড কিংবা বিনা কারনে জনসাধারকে হয়রানী করা থেকে বিরত থাকতে হবে। সকল প্রকার অপরাধ প্রবনতা প্রতিরোধে পুলিশ সদস্যদের সোচ্ছার থাকার প্রতি গুরুত্ব দিয়ে পুলিশ সুপার মাদক সহ সকল প্রকার অপরাধ প্রতিরোধে জনসাধারনের সহযোগিতা কামনা করেন। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ ওসি মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে, এস আই কবির উদ্দিন ও এস আই আতিকুল আলম খন্দকারের যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী, ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের সভাপতি আকমল খান, সৈয়দপুর আদর্শ কলেজের অধ্যক্ষ অ্যাডভোকেট আব্দুর রহমান, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক শফিক, জগন্নাথপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান মিজানুর রশীদ ভুইঁয়া, আশারকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আইয়ুব খান, জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ডা: আব্দুল আহাদ, সাধারন সম্পাদক ইকবাল হোসেন ভুইয়া, আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম বকুল, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সৈয়দ মনোয়ার আলী, পৌর কাউন্সিলার তাজিবুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সহ-সভাপতি সাইফুল ইসলাম রিপন,

উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, আওয়ামী লীগ নেতা জামাল মিয়া তালুকদার, নুরুল হক, জাপা নেতা আব্দুল মনাফ, মীরপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হামজা, দৈনিক মানব জমিন প্রতিনিধি শংকর রায়, দৈনিক যুগান্তর প্রতিনিধি সানোয়ার হাসান সুনু, দৈনিক সুনামকন্ঠ প্রতিনিধি শাহজাহান মিয়া, ভোরের ডাক প্রতিনিধি আলী আছগর ইমন প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন থানা মসজিদের ইমাম হাফিজ আনোয়ার হোসেন। সহকারী পুলিশ সুপার জগন্নাথপুর সার্কেল মাহমুদুল হাসান চৌধুরী, ওসি তদন্ত নব-গোপাল দাশ, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলা উদ্দিন চৌধুরী কানু, রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুন্দর আলী, উপজেলা কৃষকলীগের সভাপতি আফছর উদ্দিন ভুইয়া, পৌর আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক শুকুর আলী ভুইয়া, জগন্নাথপুর বাজার তদারক কমিটির সেক্রেটারী জাহির উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী শফিকুর রহমান লিলু, জগন্নাথপুর পৌরসভার কাউন্সিলার গিয়াস উদ্দিন মুন্না, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক আবুল হোসেন লালন, সহ-সভাপতি ছালেহ আহমদ, পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভুইয়া সহ বিভিন্ন শ্রেনী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *