স্টাফ রিপোর্টার:
জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জ আসনের সংসদ সদস্য পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এর ডিও লেটারে জগন্নাথপুর উপজেলার পৌরসভা সহ বিভিন্ন ইউনিয়নের ২২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন এবং ১টি প্রাথমিক বিদ্যালয়ের উর্ধ্বমূখী সম্প্রসারন নির্মাণের অনুমোদন হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে চলতি বছরে জগন্নাথপুর উপজেলায় বিপুল পরিমাণ আধুনিক ভবন নির্মানের অনুমোদন হওয়ার সংবাদে সংশ্লিষ্ট এলাকায় সর্বস্তরের নাগরিকবৃন্দের পাশাপাশি শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আনন্দের সৃষ্টি হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ের বিপুল পরিমাণ ভবন নির্মাণের অনুমোদনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন সর্বস্তরের নাগরিক এবং শিক্ষক শিক্ষার্থীরা। অনুমোদনকৃত বিদ্যালয়গুলো হচ্ছে জগন্নাথপুর পৌর শহরের আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৩নং হবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কলকলিয়া ইউনিয়নের খাশিলা (ক) সরকারি প্রাথমিক বিদ্যালয়, হিজলা নাদামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, জগদ্বীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কামারখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়, আব্দুল কাদির সরকারি প্রাথমিক বিদ্যালয়, মীরপুর ইউনিয়নের গড়গড়িকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মশাজান কাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আটঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়, চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের নয়া চিলাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রানীগঞ্জ ইউনিয়নের ঘোষগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাঘময়না সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঘোষগাঁও টিয়ারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইছগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুবাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রৌয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের পীরেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, আউদত পূর্ব বুধরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আশারকান্দি ইউনিয়নের কাকবলি সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ মোট ২২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন আধুনিক ভবন নির্মাণ এবং নিতাইগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের উর্ধ্বমূখী সম্প্রসারন নির্মানের অনুমোদন হয়েছে। এলজিইডির জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার জানান, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ডিও লেটারের মাধ্যমে উপজেলার ২২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আধুনিক নতুন ভবন নির্মাণ এবং ১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উর্ধ্বমূখী সম্প্রসারন নির্মানের অনুমোদন হয়েছে। তিনি জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির তত্ত্বাবধানে দরপত্র আহবান এবং ঠিকাদার নিযুক্তির মাধ্যমে ভবনগুলো নির্মাণ কাজ চলতি বছরেই শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।