জগন্নাথপুরে আওয়ামী লীগের প্রয়াত নেতা জিল্লুর রহমান খান’র মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরন সভা

স্টাফ রিপোর্টার:
জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের আটঘর গ্রামের বাসিন্দা মিরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক ত্রান ও দূর্যোগ বিষয়ক সম্পাদক মরহুম জিল্লুর রহমান খান’র ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরন সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার মিরপুর ইউনিয়নের কেউনবাড়ি বাজারে জিল্লুর রহমান খান স্মৃতি পরিষদের উদ্যোগে আয়োজিত স্মরন সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আবুল কাশেম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব। মরহুম জিল্লুর রহমান স্মৃতি পরিষদের আহবায়ক মিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আসন্ন মীরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাদিরের সভাপতিত্বে স্মৃতি পরিষদের যুগ্ম আহবায়ক বাদশা মিয়ার পরিচালনায় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক তানভীর আলম পিয়াস, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক লিতু খান, মিরপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রুবেল আহমদ হাবিব, সাধারন সম্পাদক ফরহাদ হোসেন প্রমূখ।

স্মরন সভায় বক্তারা আওয়ামী লীগের প্রয়াত নেতা জিল্লুর রহমান খানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন তিনি ছিলেন আওয়ামী লীগ রাজনীতির একজন প্রজ্ঞাশীল নেতা। নীতি ও আদর্শের প্রতি অবিচল থেকে একজন ন্যায় বিচার হিসেবে অত্যান্ত সুনামের সাথে জনপ্রতিনিধি হিসেবে অর্পিত দায়িত্ব পালন করে গেছেন। তার শুন্যতা পুরন হওয়ার নয়। স্মরন সভায় পাটলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মনু মোহাম্মদ মতছির, উপজেলা যুবলীগ নেতা আবু জিলানী আবু, মিরপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা রমিজ মিয়া, বিশিষ্ট মুরব্বী মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, মিরপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি আব্দুল খালিক, সোনাফর আলী, মঈন উদ্দিন, শমশের মিয়া, ইলিয়াছ মিয়া চৌধুরী, ফয়েজ উল্ল্যা, হাজি সেলিম মিয়া, মরহুম জিল্লুর রহমান খান স্মৃতি পরিষদের সদস্য জহুর মিয়া, হীরা মিয়া, সুলতান মিয়া, আফজল খান, মিরপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা সৈয়দ তাহের, মোহাম্মদ খান, রাজিব খান, কামরান খান, সালমান খান প্রমূখ উপস্থিত ছিলেন। পরে দোয়া মাহফিলে মরহুম জিল্লুর রহমান খানের বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মিরপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রুবেল আহমদ হাবিব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *