জগন্নাথপুরে সৈয়দ জমিরুল হক ফুটবল টুর্নামেন্টে জেইন ইয়াফি জাহি একাদশ চ্যাম্পিয়ন

স্টাফ রিপোর্টার:
ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দ মূখর পরিবেশে হাজারো দর্শকের উপস্থিতিতে জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের তিলক গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ জমিরুল হক কর্তৃক প্রতিষ্টিত সৈয়দ জমিরুল হক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) আশারকান্দি ইউনিয়নের দাওরাই ধুমকেতু ক্রীড়া সংস্থার আয়োজনে ষড়পল্লী স্কুল এন্ড কলেজ মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা সাইফ স্পোটিং সিলেট বনাম জেইন ইয়াফি জাহি একাদশের মধ্যে অনুষ্টিত হয়। খেলার নির্ধারিত সময়ে সাইফ স্পোটিং সিলেট ও জেইন ইয়াফি জাহি একাদশ ২-২ গোল অর্জন করে। পরে ট্রাইবেকারে সাইফ স্পোটিং সিলেটকে হারিয়ে জেইন ইয়াফি জাহি একাদশ বিজয়ী হয়। খেলায় রেফারী ছিলেন বাফুফের আনোয়ার হোসেন সাজু, কবির আহমদ হীরা, আব্দুল হামিদ, আবু কয়ছর, ধারা ভাষ্যকার ছিলেন ধারা ভাষ্যকার সমিতি সিলেট বিভাগের সভাপতি জুয়েল আহমদ নূর, সাবেক সহ-সভাপতি আলী হোসেন রানা, ক্রীড়া সম্পাদক নুরুল হক আবু, সদস্য সাইদুর রহমান। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ ফুটবল টুর্নামেন্ট আয়োজক ও খেলায় অংশ গ্রহনকারী খেলোয়ারদের প্রতি অভিনন্দন জানান। পুরস্কার বিতরনী অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন টুর্নামেন্টের আয়োজক যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ জমিরুল হক।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরী, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আবুল কাশেম, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, আশারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আবু ঈমানী, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী, আশারকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল আহাদ মদরিছ, সাবেক চেয়ারম্যান আইয়ুব খান, আশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজাদ কাবেরী, সাধারন সম্পাদক আবুল কয়েছ ইসরাঈল, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক আবুল হোসেন লালন, সমাজকর্মী সুহেল আহমদ খান টুনু, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মুহিবুর রহমান রাসেল প্রমূখ। পরে খেলায় চ্যাম্পিয়ন দল জেইন ইয়াফি জাহি একাদশকে নগদ প্রাইজমানি ১লাখ টাকা ও রানার্স আপ সাইফ স্পোটিং সিলেটকে প্রাইজমানি ৫০হাজার টাকার পুরস্কার বিতরন করেন আওয়ামী লীগের প্রবীণ নেতা বিশিষ্ট শিক্ষানুরাগী সিদ্দিক আহমদ ও টুর্নামেন্টের আয়োজক যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ জমিরুল হক সহ অতিথিবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *