স্টাফ রিপোর্টার:
জগন্নাথপুরে সোমবার রাতে দূর্গোৎসব দেখতে গিয়ে মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে ব্যবসায়ী নিউটন দেব লিটনের মৃত দেহ বাসার দরজার সামন থেকে উদ্ধার করেছেন পরিবারের সদস্যরা। নিহত নিউটন দেব লিটনের পরিবারের সদস্যরা স্থানীয় লোকজনদের সহযোগিতায় জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। বিষয়টি থানায় জানোনো হলে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র থেকে নিহত নিউটন দেব লিটনের মৃত দেহ উদ্ধার করেন। নিহত নিউটন দেব লিটন (৪৫) হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার বটছর গ্রামের মৃত নিকুঞ্জ দেবের ছেলে। তিনি র্দীঘ দিন ধরে জগন্নাথপুর থানা রোডের একটি মার্কেটে মা কম্পিউটার এন্ড ফটোস্ট্যাট দোকান খুলে ব্যবসা করে আসছিলেন। এছাড়াও বৃদ্ধা মা, স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়ে নিয়ে জগন্নাথপুর পৌর শহরের সি/এ মার্কেটের একটি আবাসিক ভবনে ভাড়া বাসায় থাকতেন। নিউটন দেব লিটনের বৃদ্ধা মা আরতি রানী দেব স্ত্রী সঞ্চিতা দেব ও অবুঝ ৩ শিশুর বুকফাঁটা করুন আহাজারীতে হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। খবর পেয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে লোকজন নিউটন দেবের বাসায় ছুটে যান এবং পরিবারের সদস্যদের শান্তনা জানান। পরিবার ও বিভিন্ন সূত্রে জানাযায়, নিউটন দেব লিটন শারদীয় দূর্গোৎসবের মহানবমী অনুষ্টান দেখতে জগন্নাথপুর থানার এস আই অনুজ কুমার দাশের আমন্ত্রনে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার মাধবপুর গ্রামে যান। নিহত লিটনের স্ত্রী সঞ্চিতা রানী দেব জানান, সোমবার সন্ধ্যা রাতে আমার স্বামী দূর্গোৎসব দেখতে নবীগঞ্জ উপজেলায় যান। ভোর বেলা বাসার দরজা খুলেই আমার স্বামীর নিতর দেহ পরে থাকতে দেখি। পরে স্থানীয়দের সহযোগিতায় হাসপাতালে নেয়া হয়। তবে কিভাবে ঘটনাটি ঘটেছে জানিনা বলেই কান্নায় ভেঁেঙ্গ পড়েন। এদিকে নিউটন দেব লিটন দীর্ঘদিন ধরে কমিউটার টাইপিং ব্যবসা করতেন। নিউটন দেব লিটন দীর্ঘদিন জগন্নাথপুরে থাকার সুবাধে অসংখ্য লোকজনদের সাথে তার সখ্যতা গড়ে উঠে। নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই জানিয়েছেন নিউটন দেব লিটন প্রায় সময় অতিরিক্ত মদ্যপানে আসক্ত থাকতেন। তবে দূর্গোৎসব থেকে গভীর রাতে বাসায় ফেরার তথ্য পাওয়া গেলেও সকালে তার বাসার দরজার সামনে মৃত দেহ পাওয়ার ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকেরেই ধারনা অতিরিক্ত মদ্যপানের কারনে নিউটন দেব লিটনের মৃত্যু হতে পারে। জগন্নাথপুর থানার এস আই অনুজ কুমার দাস জানান, আমার আমন্ত্রনে নিউটন দেব লিটন পূজার অনুষ্টান দেখতে যান। ওই দিন মধ্য রাতে জগন্নাথপুর পৌরসভার সাবেক কাউন্সিলার সুহেল আমিনের মটর সাইকেল যোগে লিটন তার নিজ বাসায় ফিরে যায়। পৌরসভার সাবেক কাউন্সিলার সুহেল আমীন জানান, জগন্নাথপুর থানার এস আই অনুজ কুমার দাশের আমন্ত্রনে আমি ও আমার এলাকার হেলাল আহমদকে নিয়ে নবীগঞ্জ এলাকায় দারোগা অনুজ কুমার দাশের বাড়িতে দূর্গোৎসব দেখতে যাই। রাতে মটর সাইকেল যোগে বাড়ি ফেরার পথে একই আমন্ত্রনে যাওয়া নিউটন দেব লিটন আমার মটর সাইকেল যোগে আসার অনুরোধ করলে লিটনসহ আমরা ৩জন মটর সাইকেল দিয়ে জগন্নাথপুরের উদ্দেশ্যে রওয়ানা হই। লিটন মটর সাইকেলে উঠার সময় তার মূখ থেকে মাদকের গন্ধ বের হওয়ায় আমি ধারনা করি লিটন মদপান করেছেন। রাত অনুমান আড়াই টায় পৌর শহরের সি/এ মার্কেট এলাকায় খাদ্য গুদাম সংলগ্ন জনতা রেস্টুরেন্টের সামনে লিটনকে নামিয়ে দিয়ে আমরা দু’জন আমাদের বাড়িতে ফিরে যাই। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, নিউটন দেব লিটনের মৃত দেহ ময়না তদন্তের জন্য মঙ্গলবার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।