০৭:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বৃষ্টি থাকতে পারে আরও ৩দিন

  • Update Time : ০৭:২৫:০৪ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০১৯
  • / 677

টুডে ডেস্ক:
আগামী দুই-তিনদিন সারা দেশে বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। আবহাওয়াবিদ ড. মো. আব্দুল মান্নান রবিবার জানান, আগামী দুই-তিনদিন সারা দেশে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এরপর আবহাওয়া পরিস্থিতি সামান্য উন্নতি হলেও এক সপ্তাহ জুড়ে সারাদেশে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। তবে আগামী ২/৩দিনে দেশের কোথাও বড় ধরনের কোন দুর্যোগের সম্ভাবনা নেই। তিনি জানান, আজও দেশের বিভিন্ন স্থানে থেমে থেমে হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি হতে পারে, সেই সাথে আকাশে মেঘলা ও গুমুটভাব থাকবে। বেলা ৩টা পর্যন্ত ঢাকা শহরে থেমে থেমে বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পূর্বাভাসে আরও বলা হয়, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ ভারতের উড়িষ্যা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা দুর্বল অবস্থায় বিরাজমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

বৃষ্টি থাকতে পারে আরও ৩দিন

Update Time : ০৭:২৫:০৪ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০১৯