জগন্নাথপুর ফাউন্ডেশন ইউকের উদ্যোগে টেউটিন ও নগদ অর্থ বিতরণ
- Update Time : ০৭:৫০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০১৯
- / 685
স্টাফ রিপোর্টার:
সততা মানবতা একতা “মানবতাই শ্রেষ্ট ধর্ম” স্লোগানে প্রতিষ্টিত জগন্নাথপুর ফাউন্ডেশন ইউকের উদোগে গরীব অসহায় দরিদ্র পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরন করা হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) জগন্নাথপুর পৌর শহরের ইসহাকপুর বড়বাড়িতে আয়োজিত যুক্তরাজ্য প্রবাসী সেলিম উদ্দিন, তরাজ উদ্দিন, আলমগীর হোসেন, জামান রহমান সহ প্রবাসীদের সার্বিক সহযোগিতায় ঢেউটিন ও নগদ অর্থ বিতরণী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে শাহ আব্দুল আজিজ কিন্ডার গার্টেন স্কুলের চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষানুরাগী শাহ নুরুল করিম বলেছেন, প্রবাসীরা তাদের কষ্টার্জিত অর্থ দরিদ্রদের কল্যানে ব্যায় করছেন। তিনি জগন্নাথপুর ফাউন্ডেশন ইউকের এ মহতী উদ্যোগের অভিনন্দন জানিয়ে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানান। ইসহাকপুর এলাকার বিশিষ্ট মুরব্বী সাজিদুর রহমান সাজুর সভাপতিত্বে ও সাংবাদিক শাহ রফিকুল করিমের পরিচালনায় অনুষ্টানে বক্তব্য রাখেন ইসহাকপুর এলাকার বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী মিনার উদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী রুবেল উদ্দিন, বিশিষ্ট মুরব্বী আনছার মিয়া, আব্দুল মতিন, তরুন সমাজসেবী আনোয়ার উদ্দিন, মিজানুর রহমান প্রমূখ। পরে ইসহাকপুর এলাকার ১১টি পরিবারের মাঝে ঢেউটিন ও ১০টি পরিবারের মাঝে নগদ অর্থ বিতরন করা হয়।










