সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার বদাঘাট দক্ষিণ ইউনিয়নের শতভাগ জন্ম নিবন্ধন ও শিক্ষার্থী ঝরে পড়া রোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) দুপুরে বাদাঘাট দক্ষিণ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এরশাদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ এমরান হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সমীর বিশ্বাস, ইউএনডিপি’র জেলা প্রতিনিধি সৈয়দ নজরুল ইসলাম, এলজিসি’র জেলা কো-অডির্নেটর মিঠু রঞ্জন দাস প্রমুখ। এতে ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ইউপি সদস্য ও সদস্যাবৃন্দ উপস্থিত ছিলেন।