জগন্নাথপুরে বর্ণাঢ্য আয়োজনে বিপুল উৎসাহ উদ্দিপনায় দু-দিন ব্যাপি মীরপুর পাবলিক হাইস্কুলের প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলনী সম্পন্ন

মো: আব্দুল হাই:
‘এসো ফিরে যাই শৈশবে, শেকড়ের সন্ধানে,স্মৃতির টানে মাতবো মোরা নবপ্রাণে’ এই শ্লোগানকে সামনে রেখে বাঁধ ভাঙা উচ্ছ¡াসে মেতে উঠলেন প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীরা। দিনভর কাটল উৎসব, আনন্দ আর হাসি খুশিতে।

জগন্নাথপুর উপজেলার মীরপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলনী উপলক্ষে দু দিন ব্যাপি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বিদ্যালয়ের পাশে মীরপুর স্টেডিয়ামকে বর্নিল সাজে সাজানো হয় ।

উদ্বোধনী অনুষ্ঠানে সকাল থেকেই প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীরা আসতে থাকেন অনুষ্ঠানস্থলে । দুপুরে পুরো অনুষ্ঠানস্থল মিলন মেলায় পরিনত হয়। এসময় উৎসব আনন্দে মেতে উঠেন শিক্ষক-শিক্ষার্থীরা।

দুপুর সাড়ে ১২ টায় মীরপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ও পুনর্মিলনী অনুষ্ঠানের আহবায়ক হরমুজ আলী, প্রাক্তন শিক্ষার্থী কলকলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম, যুক্তরাজ্য প্রবাসী আকমল খান, যুক্তরাজ্য প্রবাসি আব্দুল শহিদ, প্রাক্তন শিক্ষক ও পুনর্মিলনী অনুষ্ঠানের সদস্য সচিব সাংবাদিক ইকবাল হোসেন আনা, অর্থ সচিব ডা: সত্যজিৎ রায় তালুকদার,যুক্তরাজ্য প্রবাসী আনসার আহমদ, যুক্তরাজ্য প্রবাসী নোমান আহমেদ সহ শিক্ষক শিক্ষার্থীদের সমন্বয়ে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।

এসময় জাতীয় সংগীত পরিবেশন করেন প্রাক্তন শিক্ষার্থীরা। পরে পুনমির্লনী বাস্তবায়ন কমিটির আহবায়ক বিদ্যালয়ের সাবেক শিক্ষক হরমুজ আলীর সভাপতিত্বে ও বাস্তবায়ন কমিটির সদস্য সচিব প্রাক্তন শিক্ষক সাংবাদিক ইকবাল হোসেন আনা, অর্থ সচিব ডা: সত্যজিৎ রায় তালুকদার, সাবেক শিক্ষার্থী যুক্তরাজ্য প্রবাসি নোমান আহমদ, ও রুহেল আহমদের যৌথ পরিচালনায় স্মৃতিচারন মূলক বক্তব্য রাখেন,

মিরপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক রাধা রঞ্জন দেব, রফিক উদ্দিন, সিতেশ চন্দ্র দাস তালুকদার, মীর হাবিবুর রহমান, রুহুল আমিন, সাইফুর রহমান, আফিয়া বেগম, , যুক্তরাজ্য প্রবাসি আব্দুল শহিদ, আকমল খান, আনসার আহমদ,মনু মোহাম্মদ মতছির আলী, কামাল উদ্দিন, হারুন মিয়া, আফরোজ আলী, নুরুল ইসলাম , কালি কৃষ্ণ পাল , সুনিল চন্দ্র নাথ, সিতেশ চন্দ্র তালুকদার,

অধ্যাপক শামসুল আলম, আব্দুল খালিক, ডা: আছকির খান, আব্দুল আজিজ, ফারহান আহমদ, আল আমীন, নজির উদ্দিন, সাদেকুর রহমান ছাদ, শংকর চক্রবর্ত্তী , অ্যাডভোকেট কামাল উদ্দিন সহ সাবেক শিক্ষক ও শিক্ষার্থীরা। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীরা সংগীত পরিবেশন করেন ।

পূর্নমিলনী অনুষ্ঠানের সমাপনী দিন রবিবার দুপুরে আলোচনা সভায় প্রধান অথিতির বক্তব্যে ,সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিদুল ইসলাম বলেছেন,সিলেটের মানুষ খুব ভালো। আমার ২৭ বছরের চাকুরী জীবনে সিলেটের মতো ভালো মানুষ পাইনি।কিন্তু দুঃখের বিষয় শিক্ষা ক্ষেত্রে সিলেট যেভাবে এগিয়ে যাওয়ার কথা সেভাবে এগিয়ে যায়নি। তিনি বলেন,

সিলেটের প্রবাসীরা সরকারের পাশাপাশি শিক্ষার উন্নয়নে স্কুল কলেজ মাদ্রাসা সহ বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলতে কাজ করছেন যা প্রশংসনীয়। তিনি বলেন, আমি সারাজীবন জগন্নাথপুর তথা সিলেট বিভাগের মানুষের কথা স্মরন রাখব। তিনি আরো বলেন, সিলেটে অনেক জ্ঞানী গুনী বিশিষ্ঠজনের জন্মভূমি।

বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, সেই সাথে শিক্ষায় আমাদেরকে আরো এগিয়ে যেতে হবে। মীরপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী প্রধান শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি, উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক হরমুজ আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব সাংবাদিক ইকবাল হোসেন আনা ও অর্থ সচিব ডা: সত্যজিত রায় তালুকদারের যৌথ পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,

সিলেট মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ লেখক আবুল ফতেহ ফাতাহ সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক রাশেদ ইকবাল চৌধুরী, লিডিং বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক কবি মোস্তাক আহমদ দীন, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, সাবেক চেয়ারম্যান আকমল হোসেন,জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুম ,থানার অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিন চৌধুরী, মীরপুর পাবলিক হাইস্কুলের সভাপতি মো: আব্দুল খালিক,

মীরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক শেরীন,বিশিষ্ট শিক্ষানুরাগী যীশু তোষ দাস, মীরপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হামজা, দৈনিক উত্তরপূর্ব পত্রিকার চীপ রিপোর্টার তালুকদার আনোয়ারুল ইসলাম পারভেজ, প্রাক্তন শিক্ষার্থী উৎসব কমিটির পৃষ্ঠপোষক যুক্তরাজ্য প্রবাসি আব্দুল শহীদ, উৎসব কমিটির পৃষ্ঠপোষক আনসার আহমদ,

প্রধান সমন্বয়কারী মিজানুর রহমান মিজান, যুগ্ম সদস্য সচিব আব্দুল হান্নান, জিয়াউর রহমান , যুগ্ম অর্থ সচিব আমীর হামজা, মুহিবুর রহমান , যুগ্ম সমন্বয়কারী জুবেদ আলী লখন , সাংগঠনিক সমন্বয়কারী সাদেকুর রহমান, অভ্যর্থনা সমন্বয়কারী মতিউর রহমান , প্রচার সমন্বয়কারী ফয়ছল হোসেন, রেজিস্টেশন সমন্বয়কারী বাদশা মিয়া, যুক্তরাজ্য প্রবাসী শিশু মিয়া , রুহেল আহমদ প্রমুখ ।

পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থী ও অথিতি শিল্পীরা সংগীত পরিবেশন করেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *