০৫:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে অটোরিকশা চাপায় মাদরাসার শিশু শিক্ষার্থী নিহত

  • Update Time : ১০:৪৬:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২০
  • / 1361

স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের চিতুলিয়া -ফতেপুর সড়কে তামান্না আক্তার (৮) নামের মাদরাসার ২য় শ্রেনিতে পড়ুয়া শিক্ষার্থী ব্যাটারি চালিত অটোরিকশা চাপায় নিহত হয়েছে ।

সে ওই ইউনিয়নের ফতেপুর গ্রামের বজলু মিয়ার মেয়ে । আজ শুক্রবার বিকেল ৪টায় দূর্ঘটনাটি ঘটে ।

স্থানীয়রা জানান, বিকেল ৪টায় হঠাৎ করে বেপরোয়া গতিতে ছুটে আসা অটোরিকশার চালক বাহার আলী নিয়ন্ত্রন হারিয়ে ওই শিশু কন্যাকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই সে প্রান হারায় । জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে নিহত শিশুর লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

জগন্নাথপুরে অটোরিকশা চাপায় মাদরাসার শিশু শিক্ষার্থী নিহত

Update Time : ১০:৪৬:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২০