জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরীকে ব্যাংক এশিয়া লিমিটেডের সংবর্ধণা

স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরী আইজিপি ব্যাজ পদক পাওয়ায় ব্যাংক এশিয়া লিমিটেড জগন্নাথপুর শাখার উদ্যোগে সংবর্ধণা প্রদান করা হয়েছে ।

আজ বুধবার বিকেলে ব্যাংক এশিয়া লিমিটেড জগন্নাথপুর শাখার আয়োজনে ব্যাংক ভবনে সংবর্ধণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ,

সংবর্ধিত অথিতি জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরী , ব্যাংক এশিয়া লিমিটেড জগন্নাথপুর শাখার ব্যবস্থাপক আশীষ কুমার সরকার , জগন্নাথপুর স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় ও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক কমিটির সভাপতি ব্যবসায়ী আজাদ আলী,

থানার উপ পরিদর্শক রাজিব রহমান , ব্যাংক এশিয়া লিমিটেড জগন্নাথপুর শাখার কর্মকর্তা আল মনসুর প্রমূখ ।

উল্লেখ্য : নিজ মেধা, বিচক্ষণতা ও একাগ্র চেষ্ঠার মাধ্যমে দুঃসাহসিক, ঝুঁকিপূর্ণ ও কৌশলগত বিভিন্ন অভিযানে সফলতা অর্জন করায় পুলিশ সপ্তাতে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরী, বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ আইজিপি ব্যাজ পদক পান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *