স্টাফ রিপোর্টার ::
‘এসো মিলে প্রাণে প্রাণে শতবর্ষের জয়গানে‘ জগন্নাথপুরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ পাইলগাঁও ব্রজনাথ উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উৎসব শনিবার (২৫ জানুয়ারী) দিন ব্যাপি জমকালো আয়োজনে আনন্দমূখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয় মাঠে বর্ণিল সাজে সাজানো অনুষ্ঠানে বিকেল ৫টায় প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, বাংলাদেশকে অসাম্প্রদায়িক নিরাপদ আধুনিক শিক্ষিত জাতি হিসেবে গড়ে তুলতে শেখ হাসিনা কাজ করছেন। তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজ থেকে ৫০ বছর আগে একটি স্বাধীন রাষ্ট্রের জন্য আলো জ্বালিয়েছিলেন।
আর এ অঞ্চলের প্রয়াত জমিদার ব্রজেন্দ্র নারায়ণ চৌধুরী শিক্ষার জন্য উচ্চ বিদ্যালয় স্থাপন করে আলো জ্বালিয়েছিলেন সেই সব আলোয় বাংলাদেশ এখন আলোকিত। আশপাশের অনেক দেশের চেয়ে অনেক ক্ষেত্রে বাংলাদেশ এখন এগিয়ে গেছে। তিনি জমিদার ব্রজেন্দ্র নারায়ন চৌধুরীর স্মৃতি বিজড়িত পাইলগাঁও বিএন উচ্চ বিদ্যালয়কে কলেজে উন্নীত করণের প্রতিশ্রæতি দিয়ে শতবর্ষপূর্তি উৎসব আয়োজকদের প্রতি অভিনন্দন জানান।
শতবর্ষপূর্তি উদযাপন পরিষদের আহবায়ক উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিজেএ-র এমিরেটাস সভাপতি ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি হাসান শাহরিয়ার, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিদ্দিক আহমদ, সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবীর ইমন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উৎসব উদযাপন যুক্তরাজ্য কমিটির সভাপতি প্রবাসী সাংবাদিক মুহিব চৌধুরী ,
দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার হুমায়ুন রশীদ চৌধুরী, দৈনিক সিলেটের ডাক পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার কাউসার চৌধুরী, সাংবাদিক আমীরুল ইসলাম চৌধুরী এহিয়া, তৎকালীন জমিদার ব্রজেন্দ্র নারায়ন চৌধুরীর দৌহিত্রদের মধ্যে ভারত থেকে আগত ডা. কুমার কান্তি দাস, বিশিষ্ট বিজ্ঞানী ড.অপর্ণা বসু,অবসর প্রাপ্ত আইসিএস অফিসার দীপংকর বসু, কেমিক্যাল ইঞ্জিনিয়ার প্রতাপ নারায়ন চৌধুরী,
সহধর্মীনী শুক্লা চৌধুরী, অধ্যাপিকা ভাস্বতী চক্রবর্তী, টাইমস অব ইন্ডিয়ার সাংবাদিক আশিস চক্রবর্তী, নগর পরিকল্পনাবিদ মিতালী চৌধুরী, দেব দাস রায়, পাইলগাঁও বিএন উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো: মুজাহিদ গনি ।

যুক্তরাজ্য প্রবাসী আজিজুর রহমান দারা ও প্রাক্তন শিক্ষার্থী আব্দুল আহাদের যৌথ পরিচালনায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের অ্যাডভোকেট নজরুল ইসলাম, অ্যাডভোকেট আব্দুল ওদুদ ,পাইলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মখলুছ মিয়া , সাবেক চেয়ারম্যান আফতাব উদ্দিন, সাবেক মেম্বার ইসলাম উদ্দিন , রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুল ইসলাম রানা, পৌর আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন ভূইয়া ,
প্রাক্তন ছাত্র আনফর উল্ল্যা , সাজ্জাদুর রহমান চৌধুরী ঝুনু, পাইলগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল তাহিদ, জগন্নাথপুর উপজেলার যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা কয়ছর রশীদ, শতবর্ষ উদযাপন কমিটির সদস্য যুক্তরাজ্য প্রবাসী আলাউর রহমান, যুক্তরাজ্য প্রবাসী ফজতুল ইসলাম ফজল , যুক্তরাজ্য প্রবাসী শাহাব আলী , যুক্তরাজ্য প্রবাসী লিটন মিয়া, যুক্তরাজ্য প্রবাসী মুক্তার মিয়া, যুক্তরাজ্য প্রবাসী মামুন চৌধুরী ,
যুক্তরাজ্য প্রবাসী মান্না রায় , উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরুজ ইসলাম মুন্না, যুগ্ম সম্পাদক মিনার চৌধুরী, সাবেক শিক্ষক সৈলেশ দাস, প্রাক্তন শিক্ষার্থী ইউপি সদস্য আতাউর রহমান চৌধুরী মিলাদ, আবরু মিয়া, জিল্লুর রহমান, হাবিবুর রহমান, সৈয়দ জুবায়ের আহমদ আবু, আক্তার হোসেন, তানভীর আলম, পৌর আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক শুকুর আলী ভূইয়া,উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক এমদাদ হোসেন প্রমূখ।

ব্রজেন্দ্র নারায়ণ চৌধুরীর উত্তরসূরীরা এই অনুষ্ঠানে তাদের আমন্ত্রন জানানোর জন্য কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠান শুরুর আগে জাতীয় সঙ্গীত ও থিম সং পরিবেশন করেন স্কুলের শিক্ষার্থীরা । উৎসব অনুষ্ঠানে প্রায় সহস্ত্রাধিক বর্তমান ও বিভিন্ন পেশাজীবীর প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ।
প্রসঙ্গত: ১৯১৯ সালে পাইলগাঁও গ্রামের জমিদার ব্রজেন্দ্র নারায়ন চৌধুরীর নামে বিএন উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। উৎসবে শতাব্দীর আলো নামে একটি সংকলনের প্রকাশনা অনুষ্ঠান হয়। উৎসবে সকাল থেকে প্রাক্তন শিক্ষার্থীরা সমবেত হয়ে নানান স্মৃতিচারন করেন।
এবং ভারত থেকে আগত অতিথিরা তাদের পূর্ব পুরুষদের জমিদার বাড়ি ঘুড়ে দেখেন। অনুষ্ঠানে ব্রজেন্দ্র নারায়ণ চৌধুরীর পরিবারের পক্ষ থেকে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান কে শুভেচ্ছা স্মারক ক্রেষ্ট প্রদান করেন জমিদার ব্রজেন্দ্র নারায়ন চৌধুরীর দৌহিত্র প্রতাপ চৌধুরী সহ অন্যান্যরা। রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীরা সংগীত পরিবেশন করেন।