জগন্নাথপুরে সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার::

জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২৬ জানুয়ারী) শাহারপাড়া বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনকে ঘীরে সকাল থেকেই দলীয় নেতা কর্মীদের উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়।

বিভিন্ন ওয়ার্ড থেকে সভাপতি সাধারণ সম্পাদকদের সমর্থনে খন্ড খন্ড মিছিল নিয়ে কর্মীরা সম্মেলন স্থলে যোগ দেন। দুপুরের দিকে পুরো সম্মেলন স্থল আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের মিলন মেলায় পরিণত হয়। এছাড়াও সভাপতি সাধারণ সম্পাদক প্রার্থীদের ব্যানার ফেস্টুন শোভা পায় সম্মেলন স্থলসহ পুরো এলাকায় । সম্মেলন পূর্ব শাহারপাড়া বাজারে আওয়ামী লীগের আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বর্ষীয়ান নেতা সিদ্দিক আহমদ।

দুপুর সাড়ে ১২ টায় সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ সহ উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ জাতীয় সংগীত বাজিয়ে, জাতিয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্ভোধন করেণ। শুরুতে আওয়ামী লীগের প্রয়াত নেতা কর্মীদের সম্মানে দাড়িয়ে নীরবতা পালন করা হয়। সম্মেলনের প্রথম অধিবেশনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বর্ষীয়ান নেতা সিদ্দিক আহমদ আওয়ামী লীগ সু-শৃংখল রাজনৈতিক সংগঠন উল্লেখ করে বলেন, মাঠি ও মানুষের সংগঠন তৃনমূল পর্যায়ে আওয়ামী লীগের কার্যক্রমকে আরো গতিশীল করে তুলতে দলীয় নেতা কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার আহবান জানান।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয় আওয়ামী লীগের সভাপতি সৈয়দ লাল মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ মনোয়ার আলীর পরিচালনায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা সদস্য সৈয়দ আতাউর রহমান, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য সৈয়দ সাব্বির আহমদ ছাবির,

সহ সভপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, যুগ্ম-সম্পাদক লুতফুর রহমান, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুল জব্বার, যুক্তরাজ্য আওয়ামী লীগের প্রচার সম্পাদক মাসুক ইবনে আনিস, উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক জালাল হোসেন কদ্দুছ কামালী, সাংস্কৃতিক সম্পাদক মুজিবুর রহমান মুজিব, শ্রম বিষয়ক সম্পাদক সৈয়দ সেফুল আমীন, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য সৈয়দ মাসুম,

পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূইয়া,উপজেলা যুবলীগের সাবেক ক্রীড়া সম্পাদক যুক্তরাজ্যের সাউথশীল্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: মকসুদ কোরেশী, ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি , সহ সভাপতি তোফায়েল কামালী, আশরাফ কামালী, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাজা জিম্মাদার, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, উপজেলা স্বেচ্চাসেবক লীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু তাহের রোহান ,

জুবেদ খান , উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহ রুহেল , যুবলীগ নেতা শিশু মিয়া , আলাউর কামালী , আব্দুল আলী , ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক রিপোর্ট পেশ করেণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মনোয়ার আলী। সম্মেলনে, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রার্থী সাবেক সভাপতি মরহুম আছাব আলীর ছেলে সালেহ আহমদ ছোট মিয়া , আব্দুল মুকিত কামালী , সাধারণ সম্পাদক প্রার্থী আমিনুল ইসলাম, ইউপি সদস্য শামসুদ্দিন কামালী, সৈয়দ জাহাঙ্গীর আলম, পাইলগাও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মঞ্জুর আলী আফজল, আশারকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আয়ুব খান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজাদ আলী কবরী, সাধারণ সম্পাদক আবুল কয়েছ ঈসরাইল, যুক্তরাজ্য সাউথশিল্ড আওয়ামী লীগের সভাপতি জাবিস আহমদ জিম্মাদার, উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক কুতুব উদ্দিন, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল গফুর, কদরিছ আলী ,মিজানুর রহমানর, বশির আহমদ,পৌর আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক শুকুর আলী ভূইয়া, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইউনুছ মিয়া, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফারুক মিয়া কোরেশী,

সাধারণ সম্পাদক মির্জা সাফুল বেগ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ জামিল মিয়া, যুক্তরাজ্যের লিডস আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুর্শেদ কোরেশী ,উপজেলা যুবলীগ নেতা আনোয়ার কোরেশী, পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভূইয়া,উপজেলা স্বেচ্চা সেবক লীগের সভাপতি সৈয়দ ফরহাদ আহমদ, যুবলীগ নেতা নাছির কোরেশী, মসুদ কোরেশী, সৈয়দ রাজ্জাক, ছাত্রলীগ নেতা সুজেল মিয়া , সুহেব কোরেশী, সৈয়দ রাসেল , সৈয়দ শাশীম আহমদ প্রমূখ সম্মেলনে উপস্থিত ছিলেন।

দ্বিতীয় অধিবেশনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় শুরুতে ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়। এসময় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকবৃন্দ বক্তব্য রাখেন ।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদে ৫ জন এবং সাধারণ সম্পাদক পদে ৭ জন, প্রার্থীতা ঘোষনা করেন । জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু জানান শীঘ্রই কমিটি ঘোষনা করা হবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *