১০:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কাশি ও শ্বাসকষ্টে নারীর মৃত্যু::করোনা পরীক্ষায় স্বামী সিলেটে :: পরিবারের অন্য সদস্যরা হোম কোয়ারেন্টিনে

  • Update Time : ০৫:১০:৩৬ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২০
  • / 729

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ শহরের পূর্ব নতুনপাড়ায় ৬০ বছর বয়সী নারী’র কাশি ও শ্বাসকষ্টে মৃত্যু হয়েছে। আজ সোমবার (৩০ মার্চ) ভোরে অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই নারীর মৃত্যুর পর এলাকায় উৎকণ্ঠা দেখা দেয়। এরপর তার স্বামীকে করোনা পরীক্ষাকরণের জন্য সিলেটে পাঠানো হয়েছে। হোম কোয়ারেন্টিনের মাধ্যমে তাকেও নজরদারিতে রাখা হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগ ও রোগীর স্বজনরা জানান, সুনামগঞ্জ শহরের পূর্ব নতুনপাড়ায় ৬০ বছর বয়সি নারী উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টের রোগী ছিলেন।

কয়েকদিন ধরে তিনি সর্দি-কাশিতেও ভুগছিলেন। আজ সোমবার (৩০ মার্চ) ভোরে পরিবারের লোকজন অসুস্থ অবস্থায় তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। ওখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক কামরুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন। নিহত নারীর স্বামী জানান, তার স্ত্রী দীর্ঘদিন যাবৎ শ্বাস কষ্ট ও নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। আজ তিনি মারা গেছেন। তাদের পরিবারের কেউ বিদেশ ভ্রমণ করেননি। সিভিল সার্জন ডাক্টার মো: শামস উদ্দিন জানান, ওই নারী হাসপাতালে পৌঁছার আগেই মারা গেছেন। মৃতের স্বামী জানিয়েছেন, দীর্ঘদিন যাবৎ তার স্ত্রী অতি উচ্চ রক্তচাপের রোগী এবং শ্বাসকষ্টে ভোগছিলেন।

স্ত্রী’র মৃত্যুর পর স্বামীকে করোনায় আক্রান্ত কিনা পরীক্ষকরণের জন্য সিলেটে পাঠানো হয়েছে। পরিবারের অন্য সদস্যদের হোম কোয়ারেন্টিনের মাধ্যমে নজরদারিতে রাখা হয়েছে। মৃত নারীর শেষকৃত্য সম্পন্ন হওয়ায় তার কোনো পরীক্ষা করা যায়নি বলে জানান সিভিল সার্জন।

Please Share This Post in Your Social Media

কাশি ও শ্বাসকষ্টে নারীর মৃত্যু::করোনা পরীক্ষায় স্বামী সিলেটে :: পরিবারের অন্য সদস্যরা হোম কোয়ারেন্টিনে

Update Time : ০৫:১০:৩৬ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২০