সুনামগঞ্জে হুইপ মিসবাহ এমপি’র ব্যাক্তিগত অর্থায়নে ১টিসহ ৩ টি কোভিড-১৯ বুধ স্থাপন

নিজস্ব প্রতিবেদক::

সুনামগঞ্জ সদর হাসপাতালে ব্যক্তিগত অর্থায়নে কোভিড-১৯ নমুনা সংগ্রহ বুথ উদ্বোধন করেছেন সদর আসনের সংসদ সদস্য ও বিরোধীদলের হুইপ পীর ফজলুর রহমান মিসবাহ এমপি। শনিবার দুপুরে এর উদ্বোধন করা হয়।

এদিকে,সুনামগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ে একটি সংস্থার সৌজন্যে স্থাপিত অপর একটি বুথটিও উদ্বোধন করেন তিনি। এছাড়া আগামী রবিবার বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে বুথ স্থাপন করার কথা জানিয়েছেন পীর মিসবাহ।

কোভিড-১৯ নিরাপদ নমুনা সংগ্রহ বুথ উদ্বোধন শেষে জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ অ্যাড.পীর ফজলুর রহমান মিসবাহ এমপি বলেন,৩ টি বুধ স্থাপন করেছি,৩ টি বুধের মাধ্যেমে নমুনা পরিক্ষা করাতে পারবেন। করোনা উপসর্গ থাকা যে কেউ বিনামুল্যে এসকল বুথে গিয়ে পরিক্ষা করাতে পারবেন।কোভিড-১৯ পরিস্থিতে স্বাস্থ্য বিভাগ সকল কর্মকর্তারা করোনা যোদ্ধা হিসাবে দায়িত্ব পালন করছেন। সুনামগঞ্জবাসীকে আর ও সচেতন হতে হবে, আমরা সবাই যদি সচেতন হই তাহলে আমরা সবাই করোনা যুদ্ধে আমরা জয়ী হব।

বুথ উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃশামস উদ্দিন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সৌমিত্র চক্রবর্তী, সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃরফিক আহমদ সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা,কর্মচারীসহ অনেকেই।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *