যুক্তরাজ্যে যুব সমাবেশে স্বচ্ছ রাজনীতির প্রতীক সৈয়দ সাজিদুর রহমান ফারুককে জাতীয় নির্বাচনে মনোনয়ন প্রদানের দাবী

মো: আব্দুল হাই:
যুক্তরাজ্যে বসবাসরত জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জের যুব সমাজের উদ্যোগে লন্ডনে বিশাল যুব সমাবেশে বক্তারা আগামী জাতীয় নির্বাচনে স্বচ্ছ রাজনীতির প্রতীক যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারন সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুককে মনোনয়ন প্রদানের দাবী তুলেছেন।

সোমবার (২জুলাই) লন্ডনের অভিজাত অট্রিয়াম হলে আয়োজিত সমাবেশে এ দাবী জানানো হয়। সৈয়দ সাজিদুর রহমান ফারুক ১৯৬২সালে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর গ্রামে জন্ম গ্রহন করেন। তিনি মরহুম আলহাজ্ব সৈয়দ ইউনুস আলী ও সৈয়দা রাবেয়া খাতুনের কনিষ্ট পুত্র।

সৈয়দপুর গ্রামের প্রাথমিক বিদ্যালয় এবং পরে সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ১৯৭৭সালে প্রথম বিভাগে কৃতিত্বের সাথে এস এসসি পাশ করেন। ১৯৭৯সালে সিলেট এমসি কলেজ থেকে এইচ এসসি পাশ করে ১৯৭৯সালে ঢাকা বিশ্ব বিদ্যালয়ে সমাজ বিজ্ঞান বিভাগে ভর্তি হন এবং ১৯৮৩সালে ঢাকা বিশ্ব বিদ্যালয়ে সমাজ বিজ্ঞান বিভাগ থেকে অনার্স ডিগ্রী ১৯৮৫সালে এম এস এস মাষ্টার্স ডিগ্রী লাভ করেন।

শিক্ষা জীবনে কৃতিত্ব অর্জনকারী সৈয়দ সাজিদুর রহমান ফারুক সিলেট এমসি কলেজে অধ্যয়নকালীন সময়ে ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত হন। সে সময় ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকলেও ছাত্রলীগের কর্মী হিসেবে সংগঠনের মিছিল, সভা সমাবেশে যোগদান ছাড়াও কলেজ এবং সিলেটের বিভিন্ন আন্দোলন- সংগ্রামে সক্রীয় ভুমিকা রাখেন।

ছাত্রলীগের কার্যক্রমকে গতিশীল রাখতে সে সময় তিনি নিরলস প্রচেষ্টা চালিয়ে গেছেন। ১৯৭৫সাল পরবর্তী সময়ে ঢাকা বিশ্ব বিদ্যালয় ছাত্রলীগের রাজনীতি এবং বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতিতে যখন দু:সময় ছিল সে সময়ে সৈয়দ ফারুকের ভুমিকা ছিল অন্যন্য। আশির দশকে ঢাকা বিশ্ব বিদ্যালয়ে ছাত্রলীগের রাজনীতিতে এবং বাংলাদেশের গনতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে গুরুত্বপূর্ন ভুমিকা পালন করেছেন। তিনি ঢাকা বিশ্ব বিদ্যালয়ে ছাত্রলীগের সাথে জড়িত ছিলেন।

পরবর্তীতে সৈয়দ সাজিদুর রহমান ফারুক কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক পদে দায়িত্ব পালন করেন। সৈয়দ সাজিদুর রহমান ফারুক বাংলাদেশের সর্বচ্চো শিক্ষা গ্রহন শেষে ১৯৮৬সালে উচ্চ শিক্ষার্থে যুক্তরাজ্যে পাড়ি জমান। ১৯৯০সালে সেখানকার সুনামধন্য প্রতিষ্টান গ্রীণ উইচ ইউনিভার্সিটি থেকে পিজিসি ডিগ্রী অর্জন করেন।

পরে তিনি লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের শিক্ষা বিভাগে যোগদান করেন। টানা ২২বছর এ বিভাগে শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন। প্রখ্যাত সাংবাদিক, সাহিত্যিক আব্দুল গফ্ফার চৌধুরীর সম্পাদনায় লন্ডন থেকে প্রকাশিত নতুন দিন পত্রিকায় ১৯৮৭সাল থেকে সৈয়দ সাজিদুর রহমান ফারুক সহযোগী সম্পাদক হিসেবে অধ্যবদি পর্যন্ত দায়িত্ব চালিয়ে যাচ্ছেন।

একই সময়ে যুক্তরাজ্যে বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক লবিতে তিনি কাজ শুরু করেন। ১৯৯০সালে যুক্তরাজ্য আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক এবং পরবর্তীতে যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক পরে ২০১১সাল থেকে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারন সম্পাদকের দায়িত্ব দক্ষতা ও নিষ্টার সাথে পালন করে যাচ্ছেন।

প্রবাসে আওয়ামী লীগকে ঐক্যবদ্ধভাবে শক্তিশালী রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন সৈয়দ সাজিদুর রহমান ফারুক। বাংলাদেশে ওয়ান ইলেভেনের সময় দেশে গনতন্ত্র হুমকির মূখে পড়ে। জননেত্রী শেখ হাসিনাকে দেশে আসতে বাধা দেয় তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার। সে সময়ে জননেত্রী শেখ হাসিনার সাথে দেশে আসার উদ্যোগ গ্রহন করেন প্রবাসে অবস্থানরত আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

জেল জুলুমের ভয়কে উপেক্ষা করে সৈয়দ সাজিদুর রহমান ফারুকসহ শতাধিক নেতাকর্মী জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশে আসেন। এসময় সৈয়দ সাজিদুর রহমান ফারুকসহ প্রায় ৪০জন নেতাকর্মী যৌথ বাহিনীর হাতে গ্রেফতার হন। দীর্ঘদিন কারাভোগের পর সৈয়দ সাজিদুর রহমান ফারুকসহ নেতাকর্মীরা মুক্তি লাভ করেন।

বাংলাদেশ আওয়ামী লীগের প্রত্যেকটি কর্মসূচী সফল করতে সৈয়দ সাজিদুর রহমান ফারুকের নেতৃত্বে যুক্তরাজ্য আওয়ামী লীগ তার সকল কর্মসূচী সম্পাদন করেছেন। আওয়ামী লীগের আন্তর্জাতিক লবি মেইনটেইন করতে বৃটিশ পার্লামেন্টসহ ইউরোপিয়ান পার্লামেন্ট ছাড়াও সমগ্র ইউরোপে বঙ্গবন্ধুর তনয়া শেখ রেহেনার নির্দেশ পালন করে যাচ্ছেন সৈয়দ সাজিদুর রহমান ফারুক।

আওয়ামী লীগের একজন নিবেদিত প্রান কর্মী হিসেবে সৈয়দ সাজিদুর রহমান ফারুকের সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগে রয়েছে তার ব্যক্তি ইমেজ। সৎ ও স্বচ্ছ রাজনীতির প্রতীক হিসেবে সর্বত্র রয়েছে তার গ্রহন যোগ্যতা। সৈয়দ সাজিদুর রহমান ফারুক যুক্তরাজ্যে দ্বিতীয় বারের নিবার্চিত বঙ্গবন্ধুর নাতনী টিউলিপ রেজওয়ানা সিদ্দিকীর নির্বাচন পরিচালনায়ও তিনি অত্যান্ত দক্ষতার পরিচয় দিয়েছেন।

বর্ণাঢ্য জীবনের সুনামখ্যাত রাজনীতিবিদ সৈয়দ সাজিদুর রহমান ফারুক জনসেবায় নিজেকে আত্মনিয়োগ করে চালিয়ে যাচ্ছেন বিভিন্ন সেবামূলক কার্যক্রম।

জ.টুডে-৭ জুলাই ১৮/বিডিএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *