তারেক রহমান এর সফর সঙ্গী হয়ে দেশে ফিরছেন শের এম সাত্তার

স্টাফ রিপোর্টঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর সফর সঙ্গী হয়ে দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন যুক্তরাজ্য বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শের এম সাত্তার।

তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর সফর সঙ্গী হয়ে হিথ্রো বিমান বন্দর থেকে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর)বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌছাবেন।

জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের মোহাম্মদপুর সেরা গ্রামের কৃতি সন্তান যুক্তরাজ্য বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শের এম সাত্তার বলেন ফ্যাসিস্ট শেখ হাসিনার নিপিড়ন নির্যাতনের ফলে দীর্ঘ ১৭ বছর দেশে আসা সম্ভব হয়নি।

তিনি জানান বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকায় সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করবেন শের এম সাত্তার।

পরে তিনি তার নিজ এলাকা জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের মোহাম্মদপুর সেরা গ্রামে আসবেন।

শের এম সাত্তার তিনি তার স্বদেশ আগমনে দেশ এবং প্রবাসে বসবাসরত দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সকল পর্যায়ের জনসাধরনের দোয়া প্রত্যাশা করেন।###

জটুডে /এহাই

 

জগন্নাথপুরে অপারেশন ডেভিল হান্ট ফেস-২ অভিযানে সাবেক যুবলীগ নেতা গ্রেপ্তার 

স্টাফ রিপোর্টঃজগন্নাথপুর থানা পুলিশের অপারেশন ডেভিল হান্ট ফেস-২ অভিযানে ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম তাজ কে(৪০)পুলিশ গ্রেপ্তার করেছে।

শুক্রবার(১৯ ডিসেম্বর) তাকে সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হয়।

গ্রেপ্তারকৃত রফিকুল ইসলাম তাজ জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চিলাউড়া গ্রামের মৃত হাসিম উল্লার ছেলে।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম জানান গ্রেপ্তারকৃত রফিকুল ইসলাম তাজ নিয়মিত মামলার আসামী।

অপারেশন ডেভিল হান্ট ফেস-২ টু অভিযানে বৃহস্পতিবার রাত পৌনে ২ টায় চিলাউড়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার আদালতে পাঠানো হয়েছে। অভিযানে গত এক সপ্তাহে নিষিদ্ধ সংগঠন ছাত্র লীগের ২জন সহ মোট ৪ জনকে গ্রেপ্তার করা হয়।###

জটুডে /এহাই

 

রদবদলের আভাস প্রশাসনে

ডেস্ক রিপোর্টঃ-জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত নভেম্বরে একসঙ্গে ৫২ জেলার জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেয় সরকার। সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, আগে থেকেই ডিসি পদে ২৫তম ও ২৭তম ব্যাচের কর্মকর্তাদের সঙ্গে নতুন করে ২৮তম ও ২৯তম ব্যাচের কর্মকর্তাদের ডিসি পদে এসব নিয়োগ দেওয়া হয়।

কিন্তু এরই মধ্যে নিয়োগ দেওয়া বেশ কিছু ডিসির বিরুদ্ধে দলীয় পরিচয়ের লেবাস থাকা, অনেকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা এবং ‘ফ্যাসিবাদের সঙ্গে সম্পৃক্ততা’র অভিযোগ ওঠে। এসব অভিযোগের ভিত্তিতে ইতোমধ্যে ছয় জেলার ডিসিকে প্রত্যাহার করা হয়েছে।

জানা গেছে, দেশের প্রভাবশালী বড় দলগুলোর পক্ষ থেকেই এমন অভিযোগ ওঠায় অনেকটা বাধ্য হয়েই অভিযুক্তদের তড়িঘড়ি করে প্রত্যাহার করে নেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। সংশ্লিষ্ট সূত্রমতে, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আরও কয়েকজন ডিসি, এডিসি ও ইউএনওকে বদলি বা প্রত্যাহারের সুপারিশ করতে পারে নির্বাচন কমিশন।

এদিকে গতকাল রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি উইংয়ে অনেক কর্মকর্তাকেই পদায়নের আদেশ বাতিল করার তদবির করতে দেখা গেছে। সম্প্রতি প্রশাসনের ২৯তম ও ৩০তম ব্যাচের বেশ কিছু কর্মকর্তাকে সারা দেশের জেলা প্রশাসকের দপ্তরে স্থানীয় সরকার বিভাগের আওতায় উপপরিচালক (ডিডিএলজি) পদে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগ পাওয়া কর্মকর্তাদের অনেকেই নির্বাচনের আগে এখন আর বদলি করা পদে যেতে চাইছেন না।

ডিডিএলজি (উপপরিচালক) পদের এ কর্মকর্তারা সাধারণত নির্বাচনের সময় ম্যানেজারিয়েল বা ব্যবস্থাপনাসংক্রান্ত বিষয়ে দায়িত্ব পালন করে থাকেন। তাদের কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, নির্বাচনে দায়িত্ব পালনের ফলে ভবিষ্যতে আবার কোনো ঝামেলাতে পড়েন বা পদোন্নতি অথবা পরবর্তী নিয়োগের ক্ষেত্রে কোনো সমস্যা হতে পারে, এমন আশঙ্কাতেই বদলি করা পদে নির্বাচনের আগে আর যেতে চাইছেন না। তবে কেউ কেউ পারিবারিক সমস্যার কথা উল্লেখ করেছেন।

এদিকে গত বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন পরিচালনার জন্য ইতোমধ্যে দুজন বিভাগীয় কমিশনার, ৬৪ জন জেলা প্রশাসক (ডিসি) এবং তিনজন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এরপরই নির্বাচন কমিশন থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো এক ডিও লেটারে (আধা সরকারি পত্র) বলা হয়েছে, তফসিল ঘোষণার দিন থেকে ভোট গ্রহণ শেষ হওয়ার পরবর্তী ১৫ দিন পর্যন্ত নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বদলি, পদায়ন বা ছুটি প্রদানের ক্ষেত্রে নির্বাচন কমিশনের সম্মতি নিতে হবে।

সংবিধানের-১২৬ অনুচ্ছেদ এবং গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) সংশ্লিষ্ট ধারার আলোকে এই নির্দেশ দেওয়া হয়েছে। ডিও লেটারে নির্বাচনের সময় ইসির পূর্বানুমতি বা পরামর্শ ছাড়া নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যকে বদলি না করার নির্দেশ চেয়ে মন্ত্রিপরিষদ সচিবকে ডিও লেটার পাঠিয়েছে নির্বাচন কমিশন সচিবালয়।

নিয়ম অনুযায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং নির্বাচন কমিশনের কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে। তফসিল ঘোষণার পরপরই নির্বাচন কমিশনের এই ডিও লেটার প্রশাসনে ব্যাপক আলোচনার বিষয়বস্তুতে পরিণত হয়। কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, এই চিঠির ফলে এখন মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সব মন্ত্রণালয়, বিভাগ, মাঠ প্রশাসন এবং পুলিশ সদর দপ্তরে প্রয়োজনীয় পরিপত্র জারি করা হবে। এর মাধ্যমে প্রশাসনের ওপর নির্বাচন কমিশনের সাংবিধানিক কর্তৃত্ব দৃশ্যমান হবে।

ডিও লেটারে উল্লেখ করা হয়েছে, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ছাড়াও কোনো কোনো ক্ষেত্রে বেসরকারি অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ভোট গ্রহণ কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষার জন্য বিপুলসংখ্যক ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে।

এই বিপুল প্রশাসনিক ব্যবস্থাপনার মধ্যে হঠাৎ বদলি, ছুটি বা দায়িত্ব পরিবর্তন নির্বাচন কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি করতে পারে, এই যুক্তিতে কমিশন চাইছে, নির্বাচনের সময়টা পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে থাকুক প্রশাসনিক কাঠামো। চিঠিতে স্পষ্ট করে বলা হয়েছে, নির্বাচন কমিশনের সঙ্গে পূর্বালোচনা ছাড়া কোনো কর্মকর্তা-কর্মচারীকে এমন কাজে নিয়োজিত করা যাবে না, যা নির্বাচনি দায়িত্ব পালনে ব্যাঘাত ঘটাতে পারে।

নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, মাঠ প্রশাসনের রদবদল একটি চলমান প্রক্রিয়া। তফসিল ঘোষণার পর ইসি প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেবে। সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করাই ইসির লক্ষ্য। তফসিল ঘোষণার পর থেকে প্রশাসনের বদলি, প্রত্যাহার, শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণসহ যাবতীয় বিষয়ে নির্বাচন কমিশন সুপারিশ করবে। সেই সুপারিশ বাস্তবায়ন করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, ইতোমধ্যে বৃহস্পতিবারই অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পর্যায়ে রদবদল করা হয়েছে। গত ৯ ডিসেম্বর ৩১ জনকে নতুন করে এডিসি পদে নিয়োগ দেওয়া হয়। এর আগে ৫৯৪টি উপজেলার মধ্যে ২৪৩টি উপজেলায় নতুন ইউএনও নিয়োগ দেওয়া হয়েছে। বাকি উপজেলাগুলোতে আগের কর্মকর্তারাই দায়িত্ব পালন করছেন।

সাবেক আমলা ও জনপ্রশাসন বিশেষজ্ঞ ড. আব্দুস সবুর বলেন, ‘বর্তমান প্রধান নির্বাচন কমিশনার ও চার কমিশনার সবাই অত্যন্ত সৎ ও যোগ্য কর্মকর্তা। নির্বাচনে প্রভাব বিস্তার করতে পারে এমন কোনো বিষয় তারা হতে দেবেন বলে আমি মনে করি না। তাই যদি কোনো কর্মকর্তার বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায়, সে ক্ষেত্রে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করতেই পারেন। এটা কমিশনের সাংবিধানিক অধিকার।’

প্রশাসনের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, খুব দ্রুতই নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে ইসি প্রশাসনে বড় ধরনের রদবদলের সুপারিশ করতে পারে।

ইসির সুপারিশ অনুযায়ী নির্বাচনের সময়ে বিভাগীয় কমিশনার, ডিসি ও এডিসিদের বদলি ও পদায়নের আদেশ জারি করবে জনপ্রশাসন মন্ত্রণালয়। ইউএনও ও ম্যাজিস্ট্রেটদের ক্ষেত্রে আদেশ আসবে বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে।

সূত্র খবরের কাগজ

আলো মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৫: গুণীজন সম্মাননায় খুলনায় শিল্প-সাংবাদিকতার মিলনমেলা

স্টাফ রিপোর্টার:খুলনার শান্ত ও সৃজনশীল সাংস্কৃতিক অঙ্গন শুক্রবার বিকেলে হয়ে ওঠে মুখর ও প্রাণবন্ত। শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত খুলনা আর্ট একাডেমি রূপ নেয় এক ব্যতিক্রমী সম্মাননা মঞ্চে, যেখানে সাংবাদিকতা, শিল্প, সাহিত্য ও সমাজসেবার সঙ্গে যুক্ত গুণীজনদের সম্মান জানানো হয় “আলো মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৫” অনুষ্ঠানে।

১২ ডিসেম্বর (শুক্রবার) বিকাল ৩টায় অনুষ্ঠিত এই আয়োজনে সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক, কবি, শিক্ষক, শিশুশিল্পী ও সমাজসেবীরা একত্রিত হন সম্মান ও স্বীকৃতির এক মানবিক মিলন উৎসবে।

দেশব্যাপী নিরলসভাবে কাজ করে যাওয়া সাংবাদিক ও সংস্কৃতিসেবীদের প্রাপ্য স্বীকৃতি তুলে ধরাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি, সাহিত্যিক, মানবাধিকার কর্মী ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর মোঃ বদরুল আলম সোহাগ। তিনি তাঁর বক্তব্যে বলেন,“সত্য সংবাদ শুধু কাগজের খবর নয়, এটি ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রাম। সাংবাদিকরা জাতির দর্পণ। তাদের নিরাপত্তা, স্বীকৃতি ও স্বাধীনতা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব।”তার বক্তব্যে মানবাধিকার, জবাবদিহিমূলক সংবাদ পরিবেশন ও সংস্কৃতিচর্চার গুরুত্ব গভীরভাবে উঠে আসে।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন, দিঘলিয়া উপজেলার ফিল্ড সুপারভাইজার মোঃ এরশাদুল গনি। তিনি বলেন,“বস্তুনিষ্ঠ সংবাদ শুধু তথ্যের সমষ্টি নয়; এটি জাতি গঠনের একটি গুরুত্বপূর্ণ উপাদান। নৈতিকতা ও দায়িত্ববোধ ছাড়া সাংবাদিকতা পূর্ণতা পায় না। ”অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় চেয়ারম্যান এস. এম. সাইফুল ইসলাম কবির। তিনি বলেন,“মফস্বলের সাংবাদিকরা সবচেয়ে কঠিন পরিস্থিতিতে দেশ ও সমাজের সত্য তুলে ধরেন, অথচ তাদের নিরাপত্তা ও মূল্যায়ন সবচেয়ে কম। এই সম্মাননা তাদের বাস্তব স্বীকৃতির পথ প্রশস্ত করবে।

”অনুষ্ঠানের সুশৃঙ্খল সঞ্চালনায় ছিলেন খুলনা আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাস। তিনি বলেন উপস্থিত সকল গুণীজনরা যে যে বিষয়ে সম্মাননা অর্জন করেছেন এই বিষয় যেন আরো দক্ষ হয়ে উঠতে পারে এমন প্রত্যাশা করেন।

সভাপতিত্ব করেন মানবিক সাংবাদিক ও সংগঠক, আলো মিডিয়া গ্রুপ (ঢাকা)- এর প্রতিষ্ঠাতা পরিচালক আহমেদ হোসাইন ছানু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট ভোকেশনাল শিক্ষক সমিতির সভাপতি এম শাহ জাহান আলী খান, কবি ও সাংবাদিক মোঃ রহমত আলী এবং দৈনিক আজকের জনকথার খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান মোঃ মাহফুজুর রহমান।

তাঁরা তাঁদের বক্তব্যে গুণীজনদের পেশাগত সংগ্রাম, সাফল্য ও সামাজিক অবদানের মূল্যায়ন তুলে ধরেন। অনুষ্ঠানে যেসব গুণীজনকে সম্মাননা প্রদান করা হয় তাঁরা হলেন

কবি ও সাংবাদিক শেখ আবু আসলাম বাবু, দৈনিক আজকের কণ্ঠস্বর (খুলনা)- এর সম্পাদক ও প্রকাশক তাহমিনা আক্তার শিপন, কবি ও শিক্ষক নাসরিন জাহান, সাংবাদিক মোঃ ইদ্রিস শেখ, সাংবাদিক সুদীপ্ত মিস্ত্রী, সাংবাদিক উৎপল রায়, সাংবাদিক আসাদুল হক, সঙ্গীতশিল্পী প্রবীর শীল এবং খুলনা আর্ট একাডেমির মেধাবী শিশু শিল্পী যাহরুন তাসনিম।বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল খুলনা আর্ট একাডেমির খুদে প্রতিভা যাহরুন তাসনিম-এর সম্মাননা, প্রথম শ্রেণীতে পড়া কালীন সময়ে এই সম্মাননা ৬৪ টি পুরস্কার অর্জন করায় তাকে এই সম্মাননা প্রদান করা হয়েছে। যা ভবিষ্যৎ নতুন শিল্পীর উজ্জ্বল সম্ভাবনাকে এক অনন্য স্বীকৃতি দেয়।অনুষ্ঠানজুড়ে ছিল কবিতা পাঠ, গান ও শিশু শিল্পীদের অভিনব পরিবেশনা। ‘সম্মাননায় গর্ব, স্বীকৃতিতে প্রেরণা’ এই আত্মিক আবেদনে অনুষ্ঠানটির প্রতিটি মুহূর্ত হয়ে ওঠে স্মরণীয় ও উৎসবমুখর।অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন কবি ও গীতিকার মোঃ জাবেদুল ইসলাম, যিনি দীর্ঘদিন ধরে সমাজ ও মানবিক বিষয়কে কেন্দ্র করে গান ও কবিতার মাধ্যমে অবদান রেখে চলেছেন। ‘আলো মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৫’ শুধু একটি সম্মাননা অনুষ্ঠান নয়; এটি ছিল সত্য সাংবাদিকতার মূল্যায়ন, সাহিত্য-সংস্কৃতির বিকাশ এবং তরুণ ও প্রবীণ প্রতিভাদের স্বীকৃতির এক সৃজনশীল অঙ্গীকার। অনুষ্ঠানের সমাপ্তিতে ভবিষ্যতে জাতীয় পর্যায়ে আরও বৃহৎ পরিসরে এই আয়োজন করার প্রত্যাশা ব্যক্ত করা হয়। খুলনার শিল্প ও সংস্কৃতির মঞ্চে এই আয়োজন এক নতুন মানদণ্ড স্থাপন করেছে যেখানে সম্মান, সাহস ও সৃজনশীলতা একসঙ্গে নতুন পথে আলো ছড়িয়ে দেয়।

জগন্নাথপুর আদর্শ মহিলা কলেজের নবীন বরন ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর আদর্শ মহিলা কলেজের ২০২৫-২০২৬ সালের নবীন বরন ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন।

কলেজের হল রুমে ১১ ডিসেম্বর সকাল ১১টায় কলেজের অধ্যক্ষ নজরুল ইসলামের সভাপতিত্বে ও প্রভাষক হুমায়ুন কবিরের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন জগন্নাথপুর সরকারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ শহিদুল আলম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর বাজার বনিক সমিতির সভাপতি আফসর উদ্দিন ভূইয়া, জগন্নাথপুর ডিগ্রি কলেজের প্রভাষক আব্দুর রউফ, জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি জনাব তাজ উদ্দিন আহমদ, জগন্নাথপুর আদর্শ মহিলা কলেজের পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ জামাল উদ্দিন বেলাল, প্রভাষক সালেহ আহমদ, শামীমা আক্তার, স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুরের সাধারণ সম্পাদক আলী হোসেন, শিক্ষার্থী ফারিহা আনজুম নাবিলা, ফারিহা বেগম, প্রমূখ।

এসময় উপস্তিত ছিলেন কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ গন্যমান্য ব্যাক্তিরা। অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক প্রতিযোগীতায় অংশগ্রহনকারী বিজয়ী ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

জটুডে/এহাই

জগন্নাথপুরে ওয়ারিদ উল্ল্যা এন্ড ফরিদ উল্ল্যা মেমোরিয়াল ট্রাস্টের মেধাবৃত্তি বিতরণ

মোঃ হুমায়ুন কবিরঃ-

জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা সাবেক ব্যাংক কর্মকর্তা মরহুম মন্তেশর আলীর সহধর্মিণী হবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারি শিক্ষিকা রশিদা বেগম ও শিক্ষানুরাগী মোঃ আবুল হোসেন দলা কর্তৃক প্রতিষ্ঠিত ওয়ারিদ উল্ল্যা এন্ড ফরিদ উল্ল্যা মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে প্রথম মেধাবৃত্তি বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১১টায়  হবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ বৃত্তি বিতরণ অনুষ্ঠিত হয়। বৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ পিটিআই এর সুপারিনটেনডেন্ট দীপংকর মোহান্ত।

ওয়ারিদ উল্ল্যা এন্ড ফরিদ উল্ল্যা মেমোরিয়াল ট্রাস্টের সভাপতি হবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোছাঃ রশিদা বেগমের সভাপতিত্বে ও হবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছালেহা পারভীনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ আবু হোরায়রা সাদ মাষ্টার, উপজেলা প্রাথমিক শিক্ষক প্রশিক্ষন কেন্দ্রের ইন্সট্রাক্টর মোস্তফা আহসান হাবীব।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বৃত্তি পরীক্ষা নিয়ন্ত্রক হবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ নুরুল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হাজি আব্দুর রশীদ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জ্যেতি রানী সেন, শিক্ষানুরাগী শামসুল হক সমসু, সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রুহুল আমীন, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ফারিহা জাওয়াদীন। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ রিফাত ইসলাম।

বক্তারা ওয়ারিদ উল্ল্যা এন্ড ফরিদ উল্ল্যা মেমোরিয়াল ট্রাস্ট প্রতিষ্ঠা করে প্রথমবারের মতো এ ধরনের বৃত্তি পরীক্ষার মাধ্যমে মেধাবী শিক্ষার্থী বাছাই করে তাদেরকে বৃত্তি প্রদান করায়  ট্রাস্টের প্রতিষ্ঠাতাদ্বয়সহ ট্রাস্টের সাথে জড়িত সবাইকে অভিনন্দন জানান।

ওয়ারিদ উল্ল্যা এন্ড ফরিদ উল্ল্যা মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে অতিথিদের সম্মাননা স্মারক ক্রেষ্ঠ প্রদান করা হয়েছে। পরে মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ বিভিন্ন ক্যাটাগরীতে ১৫জন শিক্ষার্থীর মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ করেন অতিথিবৃন্দ।

উল্লেখ্য, ওয়ারিদ উল্ল্যা এন্ড ফরিদ উল্ল্যা মেমোরিয়াল ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষায় জগন্নাথপুর পৌর শহরের ১৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ৭৯ জন ছাত্র ছাত্রী পরীক্ষায় অংশ নেন। #

জগন্নাথপুর আদর্শ মহিলা কলেজের নবীন বরন

স্টাফ রিপোর্টারঃ-

জগন্নাথপুর পৌর শহরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান জগন্নাথপুর আদর্শ মহিলা কলেজের ২০২৫-২৬ সালের নবীন বরন ও সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১১টায় কলেজের হল রুমে কলেজের অধ্যক্ষ নজরুল ইসলামের সভাপতিত্বে ও প্রভাষক হুমায়ুন কবিরের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর সরকারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ শহিদুল আলম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর বাজার বনিক সমিতির সভাপতি আফসর উদ্দিন ভূইয়া, জগন্নাথপুর ডিগ্রি কলেজের প্রভাষক আব্দুর রউফ, জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি তাজ উদ্দিন আহমদ, জগন্নাথপুর আদর্শ মহিলা কলেজের পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ জামাল উদ্দিন বেলাল,

প্রভাষক সালেহ আহমদ, শামীমা আক্তার, স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুরের সাধারণ সম্পাদক আলী হোসেন, শিক্ষার্থী ফারিহা আনজুম নাবিলা, ফারিহা বেগম প্রমূখ।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ গন্যমান্য ব্যাক্তিগণ উপস্থিত ছিলেন। পরে  সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ী ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।#

খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে আগামীকাল সকালে

 

জটুডে ডেস্কঃ-

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নিতে ভাড়া করা এয়ার অ্যাম্বুলেন্সটি আগামীকাল মঙ্গলবার সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের অনুমতি পেয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) সকালে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে খালেদা জিয়ার লন্ডনে যাওয়া সম্পূর্ণ নির্ভর করছে তার বর্তমান শারীরিক অবস্থার ওপর। তার ব্যক্তিগত চিকিৎসক এ জে এম জাহিদ হোসেনও শনিবার জানান, খালেদা জিয়ার স্বাস্থ্যের অগ্রগতি অনুযায়ীই সিদ্ধান্ত নেওয়া হবে তিনি বিদেশ যেতে পারবেন কি না।

রাগীব সামাদ বলেন, জার্মানভিত্তিক এফএআই এভিয়েশন গ্রুপের এয়ার অ্যাম্বুলেন্সটি আগামীকাল সকাল ৮টা ২০ মিনিটে ঢাকায় নামবে। প্রয়োজন হলে একই দিন রাত ৯টার পর বিমানটি ঢাকায় থেকে লন্ডনের উদ্দেশে উড়াল দিতে পারবে।

বেবিচক সূত্র জানায়, গত শনিবার এফএআই এভিয়েশন গ্রুপ যে আবেদন জমা দিয়েছিল, তাতে মঙ্গলবার ঢাকায় অবতরণ এবং পরদিন বুধবার লন্ডনের উদ্দেশে যাত্রার সময়সূচি প্রস্তাব করা হয়।

দুই সপ্তাহের বেশি সময় ধরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন খালেদা জিয়া। চিকিৎসা ও বিদেশযাত্রা-সংক্রান্ত সিদ্ধান্তের সঙ্গে যুক্ত একটি সূত্র জানায়, চিকিৎসকেরা তার সর্বশেষ অবস্থা পর্যালোচনা করে বিদেশ পাঠানোর সম্ভাব্য সময় আরও দুদিন পিছিয়েছেন। দীর্ঘ যাত্রার ঝুঁকি বিবেচনায় নেওয়া এ সিদ্ধান্ত এখন পুরোপুরি নির্ভর করছে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় তার শারীরিক অবস্থার পরিবর্তনের ওপর।

সূত্রটি আরও জানায়, গতকাল রাত পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী খালেদা জিয়ার অবস্থায় উল্লেখযোগ্য উন্নতি বা অবনতি-কোনটিই দেখা যায়নি; পরিস্থিতি বেশ স্থির রয়েছে।

মেডিকেল বোর্ডের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, তার ডায়াবেটিস, কিডনি, হৃদ্‌যন্ত্র ও ফুসফুস-সংক্রান্ত জটিলতাগুলো কখনো নিয়ন্ত্রণে থাকলেও হঠাৎ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। ফলে তাকে স্থিতিশীল বলা যাচ্ছে না। সর্বশেষ পরীক্ষায় কিডনি ও ফুসফুসের কিছুটা উন্নতি দেখা গেলেও তা সামগ্রিক ঝুঁকি কমানোর জন্য যথেষ্ট নয়। চিকিৎসকেরা বলেছেন, তিনি এখনও আশঙ্কামুক্ত নন।

এই অনিশ্চয়তার কারণে বিদেশ যাত্রার সম্ভাব্য তারিখ বারবার বদলাচ্ছে। শুরুতে বিএনপি জানায়, ৫ ডিসেম্বর ভোরে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে। পরে সময় পরিবর্তন করে ৭ ডিসেম্বর করা হয়। এরপর নতুন সূচিতে ৯ ডিসেম্বর যাত্রার সম্ভাবনা জানানো হয়, যা আবারও পিছিয়ে যায় তার স্বাস্থ্যগত অনিশ্চয়তার কারণে।

 

জগন্নাথপুরে হালিমা খাতুন এডুকেশন ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ

মোঃ হুমায়ুন কবিরঃ-

জগন্নাথপুরে হালিমা খাতুন এডুকেশন ট্রাস্টের ১৯তম মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫ এর ফলাফল প্রকাশ করা হয়েছে। রবিবার (৭ ডিসেম্বর)  ট্রাস্টের সদস্য সচিব সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ ড. সৈয়দ রেজওয়ান আহমদ এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় এবারের মেধাবৃত্তি পরীক্ষায় বিদ্যালয় থেকে

জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অনন্যা দাশ সূজা ১ম, সন্ধিপা সূত্রধর ২য়, আহনা সিংহ ৩য়, স্বরূপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের আবিদ হাসান শেখ ৪র্থ, মির্জা সাইম হাসান ৫ম, এরালিয়া বাজার উচ্চ বিদ্যালয়ের নুসরাত শাহরিন স্বামী ৬ষ্ঠ, ষড়পল্লী উচ্চ বিদ্যসলয় এন্ড কলেজের আব্দুল্লাহ আল মাসহুর মেহরাব ৭ম, আটপাড়া উচ্চ বিদ্যালয়ের মোছাঃ সুমাইয়া তাসনিম ৮ম,

মিরপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের সোহাগ মিয়া ৯ম, আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয়ের সানিয়া বেগম ১০ম, রসুলগঞ্জ একে এম  পাবলিক উচ্চ বিদ্যালয়ের মোছাঃ ফাতেহা চৌধুরী ১১তম, আইডিয়াল গার্লস হাই স্কুল সৈয়দপুরের মোছাঃ নাদিরা জাহান কুরেশি ১২তম, পাটলি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সুমাইয়া আক্তার ইমা ১৩ তম, সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের সৈয়দা ইফা মনোয়ার ১৪ তম, শ্রীরামসি  হাই স্কুল এন্ড কলেজের  আব্দুর রহমান হাসান ১৫তম।

আলীয়া মাদ্রাসা থেকে আবু বক্কর দাখিল মাদ্রাসার তানিশা বেগম ১ম, জয়দা আরাবিয়া দাখিল মাদ্রাসার মোছাঃ ফাতেমা বেগম ২য়, সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া সিনিয়র মাদ্রাসার সৈয়দ ইবাদুর রহমান সোহাগ ৩য়, পীরেরগাঁও সুন্নিয়া দাখিল মাদ্রাসার মোছাঃ বুশরা বেগম ৪র্থ, হলিয়ারপাড়া আলিম মাদ্রাসার তাসলিমা বেগম ৫ম, পাটকুড়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার আসাদুজ্জামান রুহান ৬ষ্ঠ, কামরাখাই জয়নগর দাখিল মাদ্রাসার ফাহমিদা বেগম ইমা ৭ম, রসুলগঞ্জ বনগাঁও দাখিল মাদ্রাসার তামান্না ইয়াসমিন ৮ম,

শাহজালাল জামেয়া দ্বীনিয়া আলিম মাদ্রাসার ইয়ামিন হোসেন ৯ম, পূর্ব-বুধরাইল দাখিল মাদ্রাসার মোছাঃ আরিফা বেগম ১০ম, বাউধরন দারুসসুন্নাহ দাখিল মাদ্রাসার মোছাঃ হালিমা আক্তার ১১তম, হবিবপুর কেশবপুর ফাজিল মাদ্রাসার রুহামা আক্তার লিজা ১২তম, ইকড়ছই জামেয়া হাফিজিয়া আলিম মাদ্রাসার আদনান হাবিব আহবাব ১৩ম, রসূলগঞ্জ হাফিজিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার মোছাঃ সাদিয়া খানম মিলি ১৪তম, ছিলাউড়া দারুসসুন্নাহ হাফিজিয়া আলিম মাদ্রাসার মোঃ লাল মিয়া ১৫তম।

কওমী মাদ্রাসা থেকে সৈয়দপুর হাফিজিয়া হুসাইনিয়া দারুল হাদিস মাদ্রাসার মোঃ জাকির হোসেন ১ম, জালালপুর কাসেমুল উলুম মাদ্রাসার মোঃ আজহারুল ইসলাম ২য়, মোঃ ফখর উদ্দিন ৩য়, সৈয়দপুর হাফিজিয়া হুসাইনিয়া দারুল হাদিস মাদ্রাসার মোঃ হোসাইন কবির ৪র্থ, শাহারপাড়া শাহ কামাল ইসলামিয়া মাদ্রাসার হাফেজ মুস্তাফিজ ৫ম, মোঃ ইসমাইল ৬ষ্ঠ, মুজাহিরুল উলুম ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসার সাইফ আহমদ ৭ম, সাইদ হক ৮ম, জামেয়া ইসলামিয়া দারুল উলুম ভবের বাজার মাদ্রাসার মোজাহিদুল ইসলাম ৯ম স্থান অধিকার করেছেন।

উল্লখ্যে, জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর (ইশানকোনা) গ্রামের যুক্তরাজ্য প্রবাসী, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী হুমায়ুন কবির ফুজেল কর্তৃক ২০০৫ সালে তার মায়ের নামে প্রতিষ্টিত করেন হালিমা খাতুন এডুকশেন ট্রাস্ট। এ ট্রাস্টের পক্ষ থেকে প্রতি বছর উপজেলার মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি, নগদ অর্থ ও সনদ বিতরন করা হয়।

জগন্নাথপুরে মালিক গ্রুপের নির্বাচনে সভাপতি পদে ওয়াফির মিয়া বিজয়ী

স্টাফ রিপোর্টারঃ-

জগন্নাথপুরে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাস, মিনিবাস, মাইক্রোবাস মালিক গ্রুপের সভাপতি পদে ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।

আজ শনিবার (৬ নভেম্বর) জগন্নাথপুর পৌর শহরের সিএ মার্কেটে মালিক  গ্রুপের কার্যালয়ে দুপুর ১২ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।

৫৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। সভাপতি পদে মোঃ ওয়াফির মিয়া (আনারস) প্রতীকে ২৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দী সাবেক সভাপতি হাজি শাহ নিজামুল করিম (চেয়ার) প্রতিকে পেয়েছেন ২৭ভোট।

নির্বচনে  প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মোঃ মঈনুর রশীদ, সহকারী কমিশনার আবুল হাসনাত চৌধুরী ও আবুল হোসেন।

নির্বাচনের ফলাফল ঘোষনা করেন প্রধান নির্বাচন কমিশনার মোঃ মঈনুর রশীদ। এসময় ভোটার সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।