০৫:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে অপারেশন ডেভিল হান্ট ফেস-২ অভিযানে সাবেক যুবলীগ নেতা গ্রেপ্তার
- Update Time : ১১:৪৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
- / 27
স্টাফ রিপোর্টঃজগন্নাথপুর থানা পুলিশের অপারেশন ডেভিল হান্ট ফেস-২ অভিযানে ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম তাজ কে(৪০)পুলিশ গ্রেপ্তার করেছে।
শুক্রবার(১৯ ডিসেম্বর) তাকে সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হয়।
গ্রেপ্তারকৃত রফিকুল ইসলাম তাজ জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চিলাউড়া গ্রামের মৃত হাসিম উল্লার ছেলে।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম জানান গ্রেপ্তারকৃত রফিকুল ইসলাম তাজ নিয়মিত মামলার আসামী।
অপারেশন ডেভিল হান্ট ফেস-২ টু অভিযানে বৃহস্পতিবার রাত পৌনে ২ টায় চিলাউড়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার আদালতে পাঠানো হয়েছে। অভিযানে গত এক সপ্তাহে নিষিদ্ধ সংগঠন ছাত্র লীগের ২জন সহ মোট ৪ জনকে গ্রেপ্তার করা হয়।###
জটুডে /এহাই













