জগন্নাথপুরে অর্থ দন্ড প্রাপ্ত এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্ট:
জগন্নাথপুরে অর্থ দন্ড প্রাপ্ত এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী জুনেদ আহমেদকে (৪৫) পুলিশ গ্রেফতার করেছে। সে পৌর শহরের হবিবপুর পশ্চিমপাড়া এলাকার রফিক উল্ল্যার ছেলে।

সোমবার (২জুলাই) মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার এস আই অনুজ কুমার দাসের নেতৃত্বে এ এস আই আফসার আহমেদ, এ এস আই প্রনয় নাল, এ এস আই মোক্তার হোসেন ও এ এস আই ছাদেকুর রহমান সহ একদল পুলিশ ওসমানী নগর থানা পুলিশের সহযোগিতায় ওসমানীগর থানার

সাদীপুর ইউনিয়নের চাতলপাড় সম্মানপুর চর এলাকায় অভিযান চালিয়ে সিলেট দায়রা ৭২/১৮ মামলার ১ বছরের সাজা প্রাপ্ত ও ১০ লক্ষ টাকা র্অথদন্ড প্রাপ্ত পলাতক আসামী জুনেদ আহমেদকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, জুনেদ আহমেদের বিরুদ্ধে সিলেটের ওসমানী নগর ও কানাইঘাট থানায় ৬টি সি আর মামলা রয়েছে। আজ মঙ্গলবার তাকে আদালতে প্রেরন করা হয়েছে।

জ.টুডে- ২জুলাই ১৮/বিডিএন

জগন্নাথপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চলতি দায়িত্ব প্রাপ্ত প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্টিত

স্টাফ রিপোর্ট:
জগন্নাথপুর উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলতি দায়িত্ব প্রাপ্ত ৬২জন প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।

উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে সোমবার (২ জুলাই) জগন্নাথপুর মডেল সরকাির প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সুুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার পঞ্চানন বালা বলেছেন শেখ হাসিনার সরকার দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করে যাচ্ছেন।

তিনি চলতি দায়িত্ব প্রাপ্ত প্রধান শিক্ষকদের অভিনন্দন জানিয়ে বলেন শিক্ষার্থীদের মেধাভিত্তিক শিক্ষার্জনের প্রতি গুরুত্ব দিয়ে অর্পিত দায়িত্ব সততা, দক্ষতা ও আন্তরিকতার সাথে চালিয়ে যেতে শিক্ষকবৃন্দের প্রতি আহবান জানান।

জগন্নাথপুর উপজেলা শিক্ষা অফিসার জয়নাল আবেদীনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দোয়ারা বাজার উপজেলার সহকারি শিক্ষা অফিসার অনুকুল চন্দ্র দাস, জগন্নাথপুর উপজেলা সহকারি শিক্ষা অফিসার মাসুম বিল্লাহ, সহকারি শিক্ষা অফিসার কামাল উদ্দিন, সহকারি শিক্ষা অফিসার রাপ্রুচাই মারমা।

সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব) আলমগীর হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন হাসান ফাতেমাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধীরেন্দ্র চন্দ্র তালুকদার,

কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন, ছিক্কা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রূপক কান্তি দে, পশ্চিম ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম, প্রধান শিক্ষক রজত কান্তি দাস,

প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব) মোছাঃ সালেহা পারভীন, প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব) আজিজুল হক, প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব) দেলোয়ার হোসেন, প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব) গনেশ চক্রবর্তী, প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব) লায়লা বেগম,

প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব) বাপ্পী রানী দে, প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব) শংকর চন্দ্র দেবনাথ, প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব) মুর্শেদুর রহমান, প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব) রতœা রানী দাস প্রমূখ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব) আবুল বাসার।

প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব) প্রাপ্তরা হলেন মোছা: শেফালী বেগম, মোছা: শহীদুনন্নেছা, জ্যোতি রাণী সেন, ফরিদ আহমদ জামাল, সুমী রায়, রীতা রাণী দাস, জামাল উদ্দিন, শাহনাজ পারভীন, শিউলী সুলতানা, প্রনতী রায়, আনোয়ার হোসেন,

জোছনা বেগম, মোছা: রুবী বেগম, শুক্লা রাণী তালুকদার, অজান্তা দাস, কুসুম রাণী দাস, মোছা: সায়মা বেগম, শ্বাশ্বতী রায়, শেফা বেগম কামালী, মোছা: ফাহমিদা সুলতানা, মোছা: রুজি বেগম, শ্যামল চন্দ্র শীল, তপন কুমার সরকার,

হিমাংশু শেখর দাস, পংকজ রঞ্জন দাস, রফিকুল ইসলাম, মিন্টু রঞ্জন দাস, আমিন উদ্দিন, মো: ইকবাল হোসেন, জসিম উদ্দিন, জ্যোতিষ রঞ্জন দাস, অসীত কুমার কর, এজাজুল হোসেন চৌধুরী, অনুপম চন্দ্র সরকার, শশাংক শেখর দাস,

মো: আব্দুল খালিক, অঞ্জন কান্তি তালুকদার, নাজিম উদ্দিন, মো: আব্দুল অদুদ, তাছলিমা বেগম, সুশান্ত সমাজপতি, কবির হোসেন, নাজিম উদ্দিন ভূইয়া, শিউলী বেগম, সুরঞ্জন বর্মন, শরিফা বেগম, ফরিদ আহমদ, অসীমা রাণী ধর, সালমা বেগম, রুমেনা বেগম, নাজমা বেগম।

জ.টুডে-৩জুলাই ১৮/বিডিএন

জগন্নাথপুরে পলাতক আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্ট:
জগন্নাথপুরে নারী ও শিশু নির্যাতন মামলার পলাতক আসামী আবাল মিয়াকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার কলকলিয়া ইউনিয়নের কলকলিয়া গ্রামের মৃত শরিয়তুল ইসলামের ছেলে।

রবিবার(০১ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার এ এস আই ছাদেকুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ কলকলিয়া গ্রামে অভিযান চালিয়ে আবাল মিয়াকে গ্রেফতার করে।  সোমবার তাকে আদালতে প্রেরন করা হয়েছে।

জ.টুডে-০২জুলাই ২০১৮/বিডিএন

তীব্র শীতের দেশে তীব্র গরম

জগন্নাথপুর টুডে ডেস্ক:
তীব্র শীতের দেশ কানাডা। আর সেই শীতের দেশে এখন চলছে প্রচন্ড গরম! টরন্টোতে আজ শনিবার তীব্র গরমে জীবনযাত্রা প্রায় অচল হয়ে পড়ছে। আবহাওয়াবিদরা পূর্বাভাস দিয়ে জানান, শনিবার এবং রবিবার ছুটির দিন তাপমাত্রা দাঁড়াবে ৩০ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি। কিন্তু সূর্যের তাপমাত্রা এবং আর্দ্রতা মনে হবে আরো বেশি অর্থাৎ ৪০ থেকে ৪৩ ডিগ্রি সেলসিয়াস। পুরো সপ্তাহ জুড়ে এই অবস্থা বিরাজ করবে। যা ২০১৮ জন্য সর্বোচ্চ রেকর্ড। টরন্টোতে গত ২০০২ সালে বেশ গরম পড়েছিলো। যার পরিমাণ ২৮.৮৯ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া নেটওয়ার্ক আবহাওয়াবিদ ডগ গিলহাম বলেছেন যে, এই বিপজ্জনক গরম আবহাওয়া জুলাই মাসের প্রথম এবং (সম্ভবত) দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত থাকবে। সেজন্য সতর্ক এবং নিরাপদ থাকার সংকেত দেয়া হয়েছে। গিলহাম আরো জানান, তবে আগামী বুধবার বৃষ্টি এবং বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে।

কানাডার আবহাওয়ার তথ্য-রেকর্ড থেকে জানা যায়, কানাডায় ১৯৩৭ সালের ৫ জুলাই সাসকাচুয়ানে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ছিলো ৪৫.°C ডিগ্রি সেলসিয়াস বা ১১৩.০ ডিগ্রি ফারেন্ট। আর ইউকনে ১৯৪৭ সালের ৩ ফেব্রুয়ারি সর্বনিন্ম রেকর্ডকৃত ঠান্ডা তাপমাত্রা ছিল (মাইনাস) – ৬৩ ° সি বা -৮৪.৪ ডিগ্রি ফারেন্ট।

এদিকে টরন্টোতে রয়েছে গোপন এবং রহস্যময় মরুভূমি। স্কারবোরো ব্লাফ্টে এবং দ্য-পিয়ারড-পাথ এলাকায় এই মরুভূমির তথ্য দিয়েছেন আলোকচিত্রী রবার্ট বারলি।

সুত্র-ইত্তেফাক/বিডিএন

জগন্নাথপুরে ইউএনও মুহাম্মদ মাসুম বিল্লাহকে মাদ্রাসা শিক্ষক সমিতির বিদায় সংবর্ধনা

স্টাফ রিপোর্ট:
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ’র পদোন্নতি জনিত বিদায় উপলক্ষ্য সংবর্ধনা প্রদান করা হয়েছে।

জগন্নাথপুর মাদ্রাসা শিক্ষক সমিতির উদ্যোগে শনিবার(৩০জুন) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্টানে বিদায়ী অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ ভবিষ্যত কর্মময় জীবনের সফলতা কামনায় সকলের নিকট দোয়া প্রার্থনা করে বলেন আপনাদের অকৃত্রিম ভালবাসা ও সার্বিক সহযোগিতায় জগন্নাথপুরে কর্মকালীন সময়ে আপনাদের সেবায় কাজ করেছি।

তিনি মাদ্রাসাসহ সকল শিক্ষা প্রতিষ্টানে কর্মরত শিক্ষক ও অধ্যায়নরত শিক্ষার্থীদের অভিনন্দন জানান। মাদ্রাসা শিক্ষক সমিতির সহ-সভাপতি হলিয়ারপাড়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দপুর সৈয়দীয়া শামছিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ সৈয়দ রেজওয়ান আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক চিলাউড়া দারুচ্ছুন্নাহ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম আলফাজ,

সাংগঠনিক সম্পাদক জয়দা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মাখছুছুল কারীম চৌধুরী, আল-জান্নাত ইসলামিক এডুকেশন ইনস্টিটিউট’র অধ্যক্ষ শহীদুল ইসলাম নিজামী, মাওলানা সালেহ আহমদ, মাওলানা ফয়েজ উদ্দীন, মাওলানা শাহ ওলিউর রহমান প্রমূখ। পরে সমিতির পক্ষ থেকে বিদায়ী অতিথি ইউএনও মুহাম্মদ মাসুম বিল্লাহকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

জ.টুডে-০১জুলাই২০১৮/বিডিএন

জগন্নাথপুরে আর্জেন্টিনা-ফ্রান্স সমর্থকদের মারামারিতে আহত-২

স্টাফ রিপোর্ট:
জগন্নাথপুরে বিশ্বকাপ ফুটবল খেলা নিয়ে আর্জেন্টিনা – ফ্রান্স সমর্থকদের মধ্যে মারামারির ঘটনায় ২জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের তেলিকোনা গ্রামে।

মারামারিতে আহতরা হলেন ঐ গ্রামের সোনা মিয়ার ছেলে মাতাই মিয়া (৪৫) ও আব্দুস সালামের ছেলে আলিনূর মিয়া (৩০)। তাদেরকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, শনিবার(৩০জুন) রাতে আর্জেন্টিনা ও ফ্রান্সের খেলা চলাকালে খেলার প্রথমার্ধে ফ্রান্স আর্জেন্টিনাকে গোল দেয়ায় ফ্রান্স সমর্থক জহির মিয়া গোল গোল করে চিৎকার করে আনন্দ উল্লাস করতে থাকে।

এসময় আর্জেন্টিার সমর্থক আলিনূর ও মাতাই মিয়া তাকে জোরে চেচা মেচি না করার জন্য বারন করলে এতে জহির উত্তেজিত হয়ে উঠে।

খেলা শেষে বাড়ি ফেরার পথে পুনরায় উভয় পক্ষের মধ্যে বাক বিতন্ডার এক পর্যায়ে মারামারি ঘটনা ঘটে। এতে আলিনূর মিয়া ও মাতাই মিয়া আহত হয়।

জ.টুডে-০১জুলাই২০১৮/বিডিএন

জগন্নাথপুরে পুলিশের অভিযানে গাঁজা সহ গ্রেফতার ১

স্টাফ রিপোর্ট:
জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে গাঁজা সহ ১জনকে গ্রেফতার করেছে। জানা যায় শনিবার (৩০জুন) থানার এস আই লুৎফুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের চিতুলিয়া গাংপাড় গ্রামের মৃত মক্রম উল্লার ছেলে কদ্দুছ মিয়াকে(৫৫) ১কেজি গাঁজা সহ তার বসত ঘর থেকে গ্রেফতার করেছেন।

এ ব্যপারে পুলিশ বাদি হয়ে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করেছেন । জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী জানান মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের পর গ্রেফতারকৃত আসামীকে আদালতে পাঠানো হয়েছে।

জ.টুডে-৩০জুন২০১৮/বিডিএন

জগন্নাথপুরে পুলিশের অভিযানে মদ সহ গ্রেফতার ১

স্টাফ রিপোর্ট:
জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে চোলাই মদ সহ ১জনকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার(২৮জুন) রাতে এস আই কবির উদ্দিন ও এ এস আই প্রণয় নাল সহ একদল পুলিশ পৌর শহরের প্রধান ব্যবসা কেন্দ্র জগন্নাথপুর বাজারে অভিযান চালিয়ে দক্ষিন সুনামগঞ্জ উপজেলার ভাতগাঁও ইউনিয়নের মৌগাঁও গ্রামের মৃত অভয় বৈদ্যের ছেলে অনকুল বৈদ্যকে (৫৫) চোলাই মদ সহ গ্রেফতার করা হয়েছে।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী জানান মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের পর গ্রেফতারকৃত আসামীকে আদালতে পাঠানো হয়েছে।

জ.টুডে- ৩০জুন২০১৮/বিডিএন

জগন্নাথপুরে হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণ ইতিহাস সৃষ্টি করেছে

স্টাফ রিপোর্ট:
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক জগন্নাথপুর উপজেলায় হাওরের ফসল রক্ষা বাঁধ মেরামত নদী ও খাল পূর্ন:খননের কার্যক্রম সফল ভাবে বাস্তবায়ন হওয়ায় মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। পিআইসির কমিটির সভাপতি ও সংশ্লিষ্ট কর্মকর্তা জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে এ মতবিনিময় সভা অনুষ্টিত হয়।

বৃহস্পতিবার(২৮জুন) বিকেল ৫টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জের জেলা প্রশাসক মো: সাবিরুল ইসলাম বলেছেন জগন্নাথপুরে পাউবো’র ফসল রক্ষা বাধঁ নির্মাণ ইতিহাস সৃষ্টি করেছে।

তিনি বলেন জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তা কর্মচারীদের মধ্যে দেশপ্রেম থাকলে যে কোন কাজ সফল ভাবে বাস্তাবায়ন করা সম্ভব তিনি সংশ্লিষ্টদের প্রতি অভিন্দন সকলের সমনি¦ত প্রচেষ্টায় এবার হাওরের সফল রক্ষা বাঁধের কাজ সুষ্টুভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে। তিনি সরকারি ভূমি দখলদারদের কবল থেকে উদ্ধার করনে জেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রবীণ নেতা সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেন, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ’র সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু,

উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার,জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান সুনামগঞ্জ জেলা আওয়মী লীগের কার্য়নির্বাহী সদস্য মো:তৈয়ব মিয়া কামালী, পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরস মিয়া, রাণীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুল ইসলাম রানা,

পাইলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মখলিছুর রহমান, পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক শফিক, হাজী সুন্দর আলী প্রমূখ। পরে বাঁধ মেরামত খাল পূন:খনন কার্যক্রম সফল ভাবে বাস্তবায়নের জন্য প্রশাসনিক কর্মকতা পিআইসি সভাপতি সহ ২১জনকে সম্মাননা স্মারক ক্রেষ্ট তুলেদেন জেলা প্রশাসক ।

জ.টুডে-৩০জুন২০১৮/বিডিএন

জগন্নাথপুরে আল ইসলাহ‘র উদ্যোগে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত

স্টাফ রির্পোট:
উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলার মোবারক হাতে গড়া সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে আল- ইসলাহ জগন্নাথপুর উপজেলা শাখার উদ্যোগে ঈদ পূণর্মিলনী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮জুন) আঞ্জুমানে আল- ইসলাহ‘র উপজেলা কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অথিতির বক্তব্য রাখেন বাংলাদেশ আঞ্জুমানে আল- ইসলাহ কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলির সদস্য জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ছমির উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আঞ্জুমানে আল- ইসলাহ‘র কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য চিলাউড়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা কাজী তাজুল ইসলাম আলফাজ, ক্বারী সোসাইটি জগন্নাথপুর উপজেলার সাংগঠনিক সম্পাদক উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মাওলানা নিজাম উদ্দিন জালালী।

বাংলাদেশ আঞ্জুমানে আল- ইসলাহ‘র জগন্নাথপুর উপজেলা সভাপতি উপজেলা সদর জামে মসজিদের ইমাম মাওলানা আজমল হোসাইন জামীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা নুর আহমদের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আল- ইসলার সহ-সাধারণ সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন,

জগন্নাথপুর পৌর আল- ইসলাহ‘র সভাপতি মাওলানা নুরুল হক, সাধারণ সম্পাদক হাফিজ আনোয়ার হোসেন, মাওলানা জামিল আহমদ, লায়েক আহমদ, হাফিজ সাইদুল ইসলাম, মাওলানা আব্দুল হাই, মাওলানা তাজুল ইসলাম, মাওলানা আজিজুর রহমান,

মাওলানা আখলাকুর রহমান, ক্বারী আব্দুল মুমিন, ক্বারী মাসুক আহমদ,মাওলানা আব্দুল মান্নান। শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন,হাফিজ রফিকুল ইসলাম এবং দলীয় সংগীত পরিবেশন করেন মাওলানা হোসাইন আহমদ।

ঈদ পূনর্মিলনী অনুষ্টানে বাংলাদেশ আঞ্জুমানে আল- ইসলাহ‘র উপজেলা, পৌর, ইউনিয়ন এবং ওয়ার্ডের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

জ.টুডে/২৯জুন/তাহের