যুক্তরাজ্যে যুব সমাবেশে স্বচ্ছ রাজনীতির প্রতীক সৈয়দ সাজিদুর রহমান ফারুককে জাতীয় নির্বাচনে মনোনয়ন প্রদানের দাবী

মো: আব্দুল হাই:
যুক্তরাজ্যে বসবাসরত জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জের যুব সমাজের উদ্যোগে লন্ডনে বিশাল যুব সমাবেশে বক্তারা আগামী জাতীয় নির্বাচনে স্বচ্ছ রাজনীতির প্রতীক যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারন সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুককে মনোনয়ন প্রদানের দাবী তুলেছেন।

সোমবার (২জুলাই) লন্ডনের অভিজাত অট্রিয়াম হলে আয়োজিত সমাবেশে এ দাবী জানানো হয়। সৈয়দ সাজিদুর রহমান ফারুক ১৯৬২সালে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর গ্রামে জন্ম গ্রহন করেন। তিনি মরহুম আলহাজ্ব সৈয়দ ইউনুস আলী ও সৈয়দা রাবেয়া খাতুনের কনিষ্ট পুত্র।

সৈয়দপুর গ্রামের প্রাথমিক বিদ্যালয় এবং পরে সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ১৯৭৭সালে প্রথম বিভাগে কৃতিত্বের সাথে এস এসসি পাশ করেন। ১৯৭৯সালে সিলেট এমসি কলেজ থেকে এইচ এসসি পাশ করে ১৯৭৯সালে ঢাকা বিশ্ব বিদ্যালয়ে সমাজ বিজ্ঞান বিভাগে ভর্তি হন এবং ১৯৮৩সালে ঢাকা বিশ্ব বিদ্যালয়ে সমাজ বিজ্ঞান বিভাগ থেকে অনার্স ডিগ্রী ১৯৮৫সালে এম এস এস মাষ্টার্স ডিগ্রী লাভ করেন।

শিক্ষা জীবনে কৃতিত্ব অর্জনকারী সৈয়দ সাজিদুর রহমান ফারুক সিলেট এমসি কলেজে অধ্যয়নকালীন সময়ে ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত হন। সে সময় ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকলেও ছাত্রলীগের কর্মী হিসেবে সংগঠনের মিছিল, সভা সমাবেশে যোগদান ছাড়াও কলেজ এবং সিলেটের বিভিন্ন আন্দোলন- সংগ্রামে সক্রীয় ভুমিকা রাখেন।

ছাত্রলীগের কার্যক্রমকে গতিশীল রাখতে সে সময় তিনি নিরলস প্রচেষ্টা চালিয়ে গেছেন। ১৯৭৫সাল পরবর্তী সময়ে ঢাকা বিশ্ব বিদ্যালয় ছাত্রলীগের রাজনীতি এবং বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতিতে যখন দু:সময় ছিল সে সময়ে সৈয়দ ফারুকের ভুমিকা ছিল অন্যন্য। আশির দশকে ঢাকা বিশ্ব বিদ্যালয়ে ছাত্রলীগের রাজনীতিতে এবং বাংলাদেশের গনতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে গুরুত্বপূর্ন ভুমিকা পালন করেছেন। তিনি ঢাকা বিশ্ব বিদ্যালয়ে ছাত্রলীগের সাথে জড়িত ছিলেন।

পরবর্তীতে সৈয়দ সাজিদুর রহমান ফারুক কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক পদে দায়িত্ব পালন করেন। সৈয়দ সাজিদুর রহমান ফারুক বাংলাদেশের সর্বচ্চো শিক্ষা গ্রহন শেষে ১৯৮৬সালে উচ্চ শিক্ষার্থে যুক্তরাজ্যে পাড়ি জমান। ১৯৯০সালে সেখানকার সুনামধন্য প্রতিষ্টান গ্রীণ উইচ ইউনিভার্সিটি থেকে পিজিসি ডিগ্রী অর্জন করেন।

পরে তিনি লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের শিক্ষা বিভাগে যোগদান করেন। টানা ২২বছর এ বিভাগে শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন। প্রখ্যাত সাংবাদিক, সাহিত্যিক আব্দুল গফ্ফার চৌধুরীর সম্পাদনায় লন্ডন থেকে প্রকাশিত নতুন দিন পত্রিকায় ১৯৮৭সাল থেকে সৈয়দ সাজিদুর রহমান ফারুক সহযোগী সম্পাদক হিসেবে অধ্যবদি পর্যন্ত দায়িত্ব চালিয়ে যাচ্ছেন।

একই সময়ে যুক্তরাজ্যে বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক লবিতে তিনি কাজ শুরু করেন। ১৯৯০সালে যুক্তরাজ্য আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক এবং পরবর্তীতে যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক পরে ২০১১সাল থেকে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারন সম্পাদকের দায়িত্ব দক্ষতা ও নিষ্টার সাথে পালন করে যাচ্ছেন।

প্রবাসে আওয়ামী লীগকে ঐক্যবদ্ধভাবে শক্তিশালী রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন সৈয়দ সাজিদুর রহমান ফারুক। বাংলাদেশে ওয়ান ইলেভেনের সময় দেশে গনতন্ত্র হুমকির মূখে পড়ে। জননেত্রী শেখ হাসিনাকে দেশে আসতে বাধা দেয় তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার। সে সময়ে জননেত্রী শেখ হাসিনার সাথে দেশে আসার উদ্যোগ গ্রহন করেন প্রবাসে অবস্থানরত আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

জেল জুলুমের ভয়কে উপেক্ষা করে সৈয়দ সাজিদুর রহমান ফারুকসহ শতাধিক নেতাকর্মী জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশে আসেন। এসময় সৈয়দ সাজিদুর রহমান ফারুকসহ প্রায় ৪০জন নেতাকর্মী যৌথ বাহিনীর হাতে গ্রেফতার হন। দীর্ঘদিন কারাভোগের পর সৈয়দ সাজিদুর রহমান ফারুকসহ নেতাকর্মীরা মুক্তি লাভ করেন।

বাংলাদেশ আওয়ামী লীগের প্রত্যেকটি কর্মসূচী সফল করতে সৈয়দ সাজিদুর রহমান ফারুকের নেতৃত্বে যুক্তরাজ্য আওয়ামী লীগ তার সকল কর্মসূচী সম্পাদন করেছেন। আওয়ামী লীগের আন্তর্জাতিক লবি মেইনটেইন করতে বৃটিশ পার্লামেন্টসহ ইউরোপিয়ান পার্লামেন্ট ছাড়াও সমগ্র ইউরোপে বঙ্গবন্ধুর তনয়া শেখ রেহেনার নির্দেশ পালন করে যাচ্ছেন সৈয়দ সাজিদুর রহমান ফারুক।

আওয়ামী লীগের একজন নিবেদিত প্রান কর্মী হিসেবে সৈয়দ সাজিদুর রহমান ফারুকের সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগে রয়েছে তার ব্যক্তি ইমেজ। সৎ ও স্বচ্ছ রাজনীতির প্রতীক হিসেবে সর্বত্র রয়েছে তার গ্রহন যোগ্যতা। সৈয়দ সাজিদুর রহমান ফারুক যুক্তরাজ্যে দ্বিতীয় বারের নিবার্চিত বঙ্গবন্ধুর নাতনী টিউলিপ রেজওয়ানা সিদ্দিকীর নির্বাচন পরিচালনায়ও তিনি অত্যান্ত দক্ষতার পরিচয় দিয়েছেন।

বর্ণাঢ্য জীবনের সুনামখ্যাত রাজনীতিবিদ সৈয়দ সাজিদুর রহমান ফারুক জনসেবায় নিজেকে আত্মনিয়োগ করে চালিয়ে যাচ্ছেন বিভিন্ন সেবামূলক কার্যক্রম।

জ.টুডে-৭ জুলাই ১৮/বিডিএন

জগন্নাথপুরের শ্রেষ্ট ইউএনও মুহাম্মদ মাসুম বিল্লাহ এডিসি পদোন্নতি পেয়ে নারায়ানগঞ্জ জেলায় বদলি

মো: আব্দুল হাই:
জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাসুম বিল্লাহ প্রায় দুই বছর সততা ও দক্ষতার সাথে জগন্নাথপুর উপজেলায় কর্মরত থেকে অতিরিক্ত জেলা প্রশাসক পদোন্নতি পেয়ে নারায়ানগঞ্জ জেলায় বদলি হয়েছেন।

শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ২০১৭সালে এবং ডিজিটাল উদ্ভাবনীর মাধ্যমে নাগরিকদের সেবাদানে ২০১৮সালে সুনামগঞ্জ জেলার শ্রেষ্ট উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হন মুহাম্মদ মাসুম বিল্লাহ।

বৃহস্পতিবার (৫ জুলাই) তিনি নতুন কর্মস্থল নারায়ানগঞ্জ জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে যোগদানের উদ্দেশ্যে জগন্নাথপুর উপজেলা ত্যাগ করেছেন।

জগন্নাথপুরে উপজেলা নির্বাহী অফিসার থাকাকালীন সময়ে মুহাম্মদ মাসুম বিল্লাহ দক্ষতা ও সুনামের সহিত সরকারের উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি শিক্ষাসহ নাগরিক সেবাদানে প্রশংসা কুড়িয়েছেন। পদোন্নতি জনিত বদলি হওয়ায় উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান তাকে বিদাৃয়ী সবংর্ধনা প্রদান করেছেন।

বিসিএস ২৭তম ব্যাচের মুহাম্মদ মাসুম বিল্লাহ ২০১৬ সালের ১১ আগষ্ট জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদানের পর থেকে নাগরিক সেবার পাশাপাশি উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্টানে শিক্ষার গুনগত মান বৃদ্ধিতে বিশেষ কার্যক্রমের পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তিগত শিক্ষার কার্যক্রম সুনামের সহিত পরিচালনা করেছেন।

তিনি প্রশাসনিক কাজের ফাঁেক প্রবন্ধ, গল্প, উপন্যাস লিখা ছাড়াও প্রাথমিক শিক্ষা নিয়ে কলাম লিখেছেন। ২০১৭সালে ঢাকায় ২১ শে বই মেলায় মুহাম্মদ মাসুম বিল্লাহ’র লিখা শ্রুতি ও স্মৃতি নামে ছোট গল্পের প্রকাশিত বইটি পাঠক নন্দিত হয়েছে।

এছাড়াও প্রাথমিক শিক্ষার উপর “মিড-ডে মিল” “আনন্দ ঘন পরিবেশে শিখন শিখানো হলে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়ে” “প্রাথমিক বিদ্যালয়ে মাল্টি মিডিয়া ক্লাস” “অসময়কে সুসময় করা যায়”সহ এধরনের অসংখ্য কলাম, গল্প, প্রবন্ধ, নাটক বিভিন্ন পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত হয়েছে।

অত্যন্ত হাস্যজ্জ্বল, সদালাপি, দক্ষ, কর্মঠ, সৎ ও ন্যায় পরায়ন মুহাম্মদ মাসুম বিল্লাহ প্রশাসনের কর্মকতার্, কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থীসহ উপজেলার সর্বস্তরের নাগরিকদের আস্তা অর্জনে সক্ষম হন।

মুহাম্মদ মাসুম বিল্লাহ’র লিখা “প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাস” কলামটি ২০১৭ সালের ৭ অক্টোবর দৈনিক ইত্তেফাকে উপ-সম্পাদকীয় কলামে প্রকাশিত হয়।

জ.টুডে-৬ জুলাই ১৮/বিডিএন

জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জের যুব সমাজের উদ্যোগে লন্ডনে যুব সমাবেশ অনুষ্টিত

প্রবাস ডেস্ক:
যুক্তরাজ্যে বসবাসরত জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জের যুব সমাজের উদ্যোগে লন্ডনে সর্ব বৃহৎ যুব সমাবেশ অনুষ্টিত হয়েছে। সোমবার (২জুলাই) লন্ডনের অভিজাত অট্রিয়াম হলে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ বলেছেন আগামী নির্বাচনে নৌকার বিজয় সু-নিশ্চিত করতে এবং দেশের উন্নয়নের মহা জাগরনকে অব্যাহত রাখতে হলে পুনরায় আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় নিয়ে আসতে হবে।

তিনি বলেন আওয়ামী লীগ সরকার জনগণের কল্যানে কাজ করার ফলে জননেত্রী প্রধান মন্ত্রী শেখ হাসিনা সারা বিশ্বে প্রশংসীত হচ্ছেন। আওয়ামী লীগ সরকারের উন্নয়নের মহোৎসব সারা বিশ্বে ছড়িয়ে দিতে যুব সমাজকেই বেশী করে কাজ করে যেতে হবে।

তিনি আগামী জাতীয় নির্বাচনে নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করতে যুব সমাজকে এখন থেকে নির্বাচনী প্রচারনায় কাজ করার আহবান জানান। প্রধান আলোচকের বক্তব্যে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর গ্রামের কৃতি সন্তান সৈয়দ সাজিদুর রহমান ফারুক বলেছেন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা ডিজিটাল বাংলাদেশের রূপকার সাহসী নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে রূপান্তর করার পাশাপাশি একটি উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করতে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশের শহর ও গ্রাম গঞ্জে এখন চলছে উন্নয়নের মহোৎসব।

গরীব দু:খী মেহনতি মানুষের কল্যানের পাশাপাশি যোগাযোগ শিক্ষাসহ সর্বোপরী উন্নয়নের ফলে ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বিশ্বে প্রশংসীত হয়েছেন। সেই সাথে সাফল্যের পুরস্কারও পেয়েছেন। তিনি দেশের এই অগ্রযাত্রায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে আগামী জাতীয় নির্বাচনে নৌকা প্রতিকের বিজয় নিশ্চিত করে শেখ হাসিনাাকে পুনরায় ক্ষমতায় নিয়ে আসার আহবান জানান।

সৈয়দ সাজিদুর রহমান ফারুক তার বক্তব্যে আরো বলেন সমাজের প্রতিটি ক্ষেত্রে যুব সমাজের ভ’মিকা অত্যন্ত গুরুত্বপূর্ন। তিনি জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জকে একটি আধুনিক এলাকায় গড়ে তুলতে যুবকদের মুখ্য ভুমিকা রাখার আহবান জানিয়ে তিনি আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে জননেত্রী শেখ হাসিনার ভিশন ২০২১ বাস্তবায়নে যুব সমাজ গুরত্বপূর্ণ ভূমিকা পালন করে যেতে হবে।

তিনি সমাবেশে বৃটেনের বিভিন্ন শহর থেকে আসা জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জের সহস্্রাধিক যুবকদের প্রতি অফুরন্ত ভালোবাসা জানিয়ে ব্যতিক্রমী মহতী এ আয়োজনে সংশ্লিষ্টদের প্রতি অভিনন্দন জানান।
জগন্নাথপুর পৌরসভার প্রথম প্রশাসক উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই এলাকার বাসিন্দা আব্দুল মুকিতের সভাপতিত্বে, তারিফ আহমদ ও এম এ সালামের যৌথ সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আলহাজ্ব জালাল উদ্দিন,

হরমুজ আলী, নঈম উদ্দিন রিয়াজ, মারুফ চৌধুরী, সাজ্জাদ মিয়া, আব্দুল আহাদ চৌধুরী, আব্দুল আলী রউফ, মুহিব চৌধুরী, চ্যানেল আই ইউরোপের সিইও রেজা আহমদ ফয়সল চৌধুরী শুয়েব, জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লুৎফুর রহমান কামালী, জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আজহারুল হক শিশু, আব্দুল মুমিন, সাবেক চেয়ারম্যান নুরুল আমিন, জামাল উদ্দিন চৌধুরী মখদ্দুছ, ড. রোয়াব উদ্দিন প্রমূখ। সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন কবি মাসুক ইবনে আনিস ।

সমাবেশে বক্তারা বিশাল যুব সমাবেশে পুরো বৃটেন থেকে আগত জগন্নাথপুর ও দক্ষিন সুনামগঞ্জ উপজেলার যুবকদের প্রতি অভিনন্দন জানান এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারন সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুককে আগামী জাতীয় নির্বাচনে জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রদানে জোর দাবী জানান।

জ.টুডে- ৬ জুলাই ১৮/বিডিএন

জগন্নাথপুরে আওয়ামী লীগ নেতা সাবেক পৌর চেয়ারম্যান মিজানুর রশীদ ভুইঁয়াকে ছাত্রলীগের সংবর্ধনা

স্টাফ রিপোর্ট:

জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির সদস্য উপজেলা যুবলীগের প্রতিষ্টাতা সেক্রেটারি উপজেলা আওয়ামী লীগের আমৃত্যু সভাপতি পৌরসভার প্রথম চেয়ারম্যান মরহুম হারুনুর রশীদ হিরন মিয়ার জৈষ্ট্যপুত্র পৌরসভার সাবেক চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী মিজানুর রশীদ ভুইঁয়াকে ছাত্রলীগের উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

মিজানুর রশীদ ভুইয়া দীর্ঘদিন দেশে অবস্থান করে দলীয় কার্যক্রমে সক্রীয় অংশ গ্রহনসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে জড়িত থেকে পুনরায় যুক্তরাজ্য গমন উপলক্ষ্যে জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে তাকে দেয়া বিদায়ী সংবর্ধনা অনুষ্টানে সংবর্ধিত অতিথির বক্তব্যে মিজানুর রশীদ ভুইঁয়া

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার কারিগর সাহসী নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন একটি সূখী সমৃদ্ধশালী রাস্ট্রে পরিণত হয়েছে। দেশে এখন উন্নয়নের মহা জাগরন সৃষ্টি হয়েছে।

তিনি অনুষ্টানের আয়োজক বাংলাদেশ ছাত্রলীগ জগন্নাথপুর উপজেলা শাখার সকল কর্মীদের প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন বাংলাদেশ ছাত্রলীগ হচ্ছে গৌরব ও ঐতিহ্যের সংগঠন। দলের প্রতিটি কার্যক্রমে ছাত্রলীগের ভুমিকা অত্যান্ত প্রশংসনীয়।

তিনি জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের অভিভাবক প্রবীন নেতা সিদ্দিক আহমদের দীর্ঘায়ু কামনা করে বলেন তার নেতৃত্বে জগন্নাথপুরে আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের কার্যক্রম অত্যন্ত সুশৃংখলভাবে পরিচালিত হয়ে আসছে। আগামী জাতীয় নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালি করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার আহবান জানান।

বুধবার ( ৪ জুলাই) সন্ধ্যায় পৌর শহরের অভিজাত রেস্টুরেন্ট মাহিমার কন্ফারেন্স হলে আয়োজিত সংবর্ধনা অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্যের মিডল্যান্ড আওয়ামী লীগের সহ-সভাপতি পৌর শহরের ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব আকমল খান, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাজি আব্দুল জব্বার,

জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজি ইকবাল হোসেন ভুইয়া, সাংস্কৃতিক সম্পাদক শুকুর আলী ভুইয়া। জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্নার সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক তোহা চৌধুরীর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল হক,

উপজেলা যুবলীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান মাহবুব, পৌর আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান পাখি, জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুল কাদির, মুহিবুর রহমান লিটু, যুগ্ম সাধারন সম্পাদক ছায়াদ আহমদ ভুইঁয়া, প্রচার সম্পাদক সজীব রায় দুর্জয়, উপজেলা ছাত্রলীগ নেতা হাসান আদিল,

জগন্নাথপুর ডিগ্রি কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি মিছবাহ আহমদ, সাধারন সম্পাদক তাহা আহমদ, রানীগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাহবুব তালুকদার, সাধারন সম্পাদক রিপন আহমদ, পাটলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম, মীরপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রুবেল আহমদ প্রমূখ।

বক্তারা বিদায়ী অতিথি মিজানুর রশীদ ভুইঁয়ার দলীয় কার্যক্রম ও সামাজিক বিভিন্ন কার্যক্রমের ভুয়ঁশী প্রশংসা করে বলেন তিনি হলেন একজন সামাজিক ন্যায় পরায়ন বিচক্ষন ও প্রজ্ঞাশীল রাজনৈতিক কর্মী। বক্তারা তার কর্মময় জীবনের সফলতা কামনা করেন। অনুষ্টান শেষে বিদায়ী অতিথি মিজানুর রশীদ ভুইয়ার হাতে সম্মাননা স্মারক ক্রেষ্ট তুলে দেন অতিথি ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।

জ.টুডে- ৫ জুলাই ১৮/বিডিএন

রাশিয়া বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল

জগন্নাথপুর টুডে ডেস্ক:
মঙ্গলবার (৩ জুলাই) রাতে শেষ হয়েছে ফুটবল বিশ্বকাপের শেষ ষোলোর খেলা। শেষ ষোলো থেকে আট দল এবারের আসর থেকে বিদায় নিয়েছে। বাকি আট দল সুযোগ করে নিয়েছে কোয়ার্টার ফাইনালে।

শেষ আটে সুযোগ পাওয়া দলগুলো হলো- স্বাগতিক রাশিয়া, উরুগুয়ে, ফ্রান্স, ব্রাজিল, বেলজিয়াম, ক্রোয়েশিয়া, সুইডেন ও ইংল্যান্ড। শেষ ষোলো থেকে বাদ পড়া আটটি দল হল- আর্জেন্টিনা, পর্তুগাল, স্পেন, ডেনমার্ক, মেক্সিকো, জাপান, সুইজারল্যান্ড ও কলম্বিয়া।

আগামী ৬ জুলাই থেকে শুরু হবে চলতি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল। ওই দিন দুটি ম্যাচ রয়েছে। নিজনি নভগোরোদ স্টেডিয়ামে উরুগুয়ের মুখোমুখি হবে ফ্রান্স। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

ওইদিন টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ বেলজিয়াম। কাজান স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১২টায়।

৭ জুলাই সামারাতে টুর্নামেন্টের তৃতীয় কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ সময় রাত ৮টায় মুখোমুখি হবে সুইডেন ও ইংল্যান্ড। একই দিন সোচিতে বাংলাদেশ সময় রাত ১২টায় লড়বে স্বাগতিক রাশিয়া ও ক্রোয়েশিয়া।

কোয়ার্টার ফাইনাল শেষে ১০ ও ১১ জুলাই হবে এবারের আসরের দুটি সেমিফাইনাল। ১৪ জুলাই হবে তৃতীয়স্থান নির্ধারনী ম্যাচ। ১৫ জুলাই মস্কোতে ফাইনাল দিয়ে শেষ হবে ২১তম ফুটবল বিশ্বকাপ।

কোয়ার্টার ফাইনালের সূচি :
৬ জুলাই : ফ্রান্স-উরুগুয়ে (রাত ৮টা)।
৬ জুলাই : ব্রাজিল-বেলজিয়াম (রাত ১২টা)।
৭ জুলাই : ইংল্যান্ড-সুইডেন (রাত ৮টা)।
৭ জুলাই : রাশিয়া-ক্রোয়েশিয়া (রাত ১২টা)।

সুত্র-ইত্তে:/বিডিএন

লন্ডনে অধ্যাপক ড. জফির সেতুকে সংবর্ধনা প্রদান

আমিনুল হক ওয়েছ, লন্ডন অফিস:

সিলেট এমসি কলেজ ও শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক লেখক ড. জফির উদ্দিন সেতুকে লন্ডনে এমসি আইটিসি কর্তৃক সংবর্ধনা প্রদান করা হয়েছে।

এছাড়াও ড. জফির সেতু সংক্ষিপ্ত সফরে যুক্তরাজ্যে সফরে আসায় এমসি আইটিসি ইউকের উদ্দ্যোগে প্রীতিসভা ও ক্লাবের ঈদ পুনর্মিলনী সভা অনুষ্টিত হয়েছে। সোমবার পূর্ব লন্ডনের স্টেপনিগ্রীনে বিন এন্ড লিফ ক্যাফেতে আয়োজিত অনুষ্টানে

প্রধান অতিথির বক্তব্যে ড. রোয়াব উদ্দিন এমসি আইটিসি ইউকের প্রশংসা করে বলেন, বাংলাদেশের একজন গবেষক, শক্তিমান কবি, মাতৃভাষার শিক্ষক ড. জফির উদ্দিন সেতুর কর্মময় জীবনের স্মৃতি গাঁথা তথ্য উপস্থাপন করেন।

তিনি বলেন অনুষ্টানে এসে আমার মনে হচ্ছে আমি এখন বাংলাদেশের এমসি কলেজের ক্যাম্পাসে আছি। এমসি কলেজের স্মৃতির সেতার এখনো আমাদের অন্তরে নাড়া দেয়। ড. জফির সেতু হলেন জ্ঞানের স্ফুরণ, বিকিরণ। তিনি যে জ্ঞান শিক্ষা দিচ্ছেন তা সমাজকে আলোকিত করছে।

সংবর্ধিত অতিথির বক্তব্যে ড. জফির সেতু বলেন লন্ডনে এমসি আইটিসি ইউকের প্রীতিসভা ও ঈদ পুনর্মিলনীতে উপস্থিত থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এধরনের একটি ব্যতিক্রমী আয়োজন সত্যিই প্রশংসনীয়।

তিনি আয়োজকদের প্রতি অভিনন্দন জানান। তিনি বলেন অনুষ্টানে একঝাঁক মেধাবী মূখকে দেখতে পেয়ে তাদের কথা ও স্মৃতি আজীবন আমার হৃদয়ে অম্লান হয়ে থাকবে। ড. জফির সেতু এমসি কলেজের স্মৃতিচারণ করে আরো বলেন এমসি কলেজ হচ্ছে স্বপ্নের জায়গা ভালোবাসার জায়গা।

তিনি এমসি কলেজের প্রতিষ্ঠার ইতিকথা ও (পূর্বে প্রস্তাবিত) সিলেট বিশ্ববিদ্যালয় গঠন নিয়ে নানা নাটকের ইতিকথা তুলে ধরেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর আদর্শ কলেজের সাবেক অধ্যক্ষ ও এমসি আইটিসির প্রতিষ্ঠাতা সদস্য লেখক ও সাংবাদিক মুহাম্মদ শাহেদ রাহমান,

জগন্নাথপুর ডিগ্রী কলেজের সাবেক অধ্যাপক ও এমসি আইটিসির প্রতিষ্ঠাতা সদস্য মো: সাজিদুর রহমান, সিলেট ব্লু বার্ড স্কুল এন্ড কলেজের প্রাণি বিদ্যা বিভাগের প্রভাষক সাহেদা শিমুল। এমসি ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট ক্লাব ইউকের প্রেসিডেন্ট তাজুল ইসলামের সভাপতিত্বে ও

জয়েন সেক্রেটারি ইমরান মাহমুদের পরিচালনায় প্রীতি সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন এমসি আইটিসি ইউকের সেক্রেটারি আজমল হোসেন ইমরান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট এমসি কলেজের রোটারেক্ট ক্লাবের সাবেক সেক্রেটারি আব্দুস সোবহান, জাহাঙ্গীর হোসেন,

ট্যুরিস্ট ক্লাব অব এমসি কলেজ সিলেটের আজীবন সদস্য কবির আহমদ, এমসি আইটিসি ইউকে‘র সদস্য মাহমুদ রেজা, বাবুল আহমদ, আব্দুল মালেক, আব্দুল হামিদ খান সুমেদ, মো. আব্দুল জলিল, আব্দুর রহমান চৌধুরী, মুরাদ চৌধুরী প্রমূখ।

জ.টুডে- ৪ জুলাই ১৮/বিডিএন

সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রীর রাজনৈতিক সচিব হাসনাত হোসেনের শারিরিক অবস্থার উন্নতি

নিজস্ব প্রতিবেদক:
জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জ আসনের সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানের রাজনৈতিক সচিব দক্ষিন সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক হাসনাত হোসেন সড়ক দুর্ঘটনায় আহত হয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (৪ জুলাই) আহত হাসনাত হোসেনের ভাই নুর হোসেন জানিয়েছেন তিনি আগের চেয়ে এখন কিছুটা সুস্থ হয়ে উঠেছেন। কয়েক দিনের মধ্যেই তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।

এদিকে হাসনাত হোসেনের আশু সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন,

সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মোশাহিদ, জগন্নাথপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান মিজানুর রশীদ ভুইয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি ডা: আব্দুল আহাদ,

সাধারন সম্পাদক হাজি ইকবাল হোসেন ভুইয়া, পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক শফিক, পৌর কাউন্সিলার গিয়াস উদ্দিন মুন্না, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, সহ-সভাপতি কল্যান কান্তি রায় সানী,

সহ-সভাপতি সায়মন হোসেন রুমেন প্রমূখ। বিবৃতিদাতারা হাসনাত হোসেনের আশু সুস্থতা কামনায় সকলের নিকট দোয়া প্রার্থনা করেন। এদিকে মঙ্গলবার জগন্নাথপুর অনলাইন প্রেসক্লাবের সাধারন সম্পাদক অনলাইন নিউজ পোর্টাল জগন্নাথপুর টুডে ডটকম সম্পাদক দৈনিক ইত্তেফাক ও দৈনিক সবুজ সিলেট পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি মো: আব্দুল হাই ও

হবিবপুর সাজেদা খানম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নোমান আহমদ সুয়েব সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সড়ক দুর্ঘটনায় আহত হাসনাত হোসেনকে দেখতে যান এবং তার শারিরিক অবস্থার খোজ খবর নেন।

উল্লেখ্য, হাসনাত হোসেন সোমবার রাত ১০টায় দক্ষিন সুনামগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ বাজার এলাকায় মটর সাইকেল দুর্ঘটনায় আহত হন। তাকে প্রথমে ছাতক উপজেলার কৈতক হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।দুর্ঘটনায় শরীরের বিভিন্ন স্থানে এবং চোখের উপরে আঘাত প্রাপ্ত হন। তিনি ওসমানী মেডিকেল কলেজের ৩য় তলায় ১০নং ওয়ার্ডের কেবিনে চিকিৎসাধীন রয়েছেন।

জ.টুডে- ৪ জুলাই ১৮/বিডিএন

পাহাড়ধসে পরিবারের একমাত্র বেঁচে যাওয়া শিশু আখিমনি

জগন্নাথপুর টুডে ডেস্ক:

উপজেলা সরই ইউনিয়নে পাহাড় ধসে ৩ জন নিহত হওয়া পরিবারে একমাত্র বেঁচে থাকা শিশু আখিমনি (৫)। সে এখনও বুঝে উঠতে পারেনি তার মা-বাবা বেঁচে নেই। পাহাড় ধসের সময় পাশের রুমে অবস্থান করায় আখিমনি মৃত্যুর হাত থেকে বেঁচে যায়। বুধবার দুপুরে দাদা মাইনউদ্দিনের কোলে চড়ে উপজেলা নিবার্হী অফিসারের কার্যালয়ে এসে জেলা প্রশাসনের দেয়া ২৫ হাজার টাকা গ্রহণ করেছে আখি।

বাবা মো. হানিফ (৩০), মা রাজিয়া বেগম (২৫) ও ছোট বোন হালিমা বেগমকে (৩) নিয়ে হাসিখুশিতে মেতে থাকতো ৫ বছরের শিশু আখিমনি। মঙ্গলবার (৩ জুলাই) দুপুরে মুষলধারে বৃষ্টি হলে পাহাড় ধসে আখিমনির পরিবারে ৩ জনই নিহত হয়। দাদা মাইনউদ্দিনই আখিমনির একমাত্র ভরসা। লামা উপজেলা নিবার্হী অফিসার নূর-এ-জান্নাত রুমি জানিয়েছেন, জেলা প্রশাসকের পক্ষ থেকে নিহত পরিবারকে ২৫ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। বান্দরবান জেলা পরিষদের সদস্য মো. মোস্তাফা জামাল জানিয়েছেন, বান্দরবান জেলা প্রশাসকের পক্ষ থেকে নিহত পরিবারকে ৩০ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

পুত্র, পুত্রবধূ ও নাতনি হারিয়ে নির্বাক মাইনউদ্দিন জানালেন, আখিমনির ভবিষ্যৎ আল্লাহ জানেন। আমি যতদিন বেঁচে আছি তাকে চেষ্টা করবো পরম মমতায় লালন পালন করতে। উপজেলা নির্বাহী অফিসার শিশু আখির হাতে শুকনো খাবার ও নতুন জামা কাপড় তুলে দিয়েছেন এবং তাকে সহায়তার আশ্বাস দিয়েছেন।

সুত্র-ইত্তে:/বিডিএন

জগন্নাথপুর পৌর শহরে গাঁজাসহ যুবক গ্রেফতার

স্টাফ রিপোর্ট:
জগন্নাথপুরে গাজাঁসহ ছাদিক হোসেন ছাগাকে (২২) পুলিশ গ্রেফতার করেছে। সে পৌর শহরের বাড়ি জগন্নাথপুর এলাকার শাহজাহান মিয়ার ছেলে।

বুধবার (৪জুলাই) সকাল সাড়ে ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে এস আই কবির উদ্দিন ও এ এস আই সাদেকুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ জগন্নাথপুর-হাসপাতাল সড়কের বটেরতল এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ ছাদিক হোসেন ছাগাকে গ্রেফতার করে।

এ ব্যাপারে থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী জানান, দেড়’শ গ্রাম গাঁজাসহ ছাদিক হোসেন ছাগাকে গ্রেফতার করা হয়েছে।  বুধবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

জ.টুডে- ৪ জুলাই ১৮/বিডিএন

বৃদ্ধকে পিটিয়ে হত্যা

জগন্নাথপুর টুডে ডেস্ক:
রংপুরের বদরগঞ্জে মহুবার মিয়া (৬৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার (৩জুলােই) বিকেলে উপজেলার রাধানগর ইউনিয়নের পাঠানপাড়া গ্রামের পোস্ট অফিস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা যায়, মৃত মহুবারের নাতির সঙ্গে একই এলাকার সাদেকুল ইসলামের মেয়েসহ অন্যান্য বাচ্চারা খেলা করছিলো। এক পর্যায়ে ঝগড়া বাধলে উভয় পরিবার সংঘর্ষে লিপ্ত হয়।

এ সময় সাদেকুলের লোকজনের লাঠির আঘাতে ঘটনাস্থলেই বৃদ্ধ মহুবারের মৃত্যু হয়। পরে পুলিশ ঘটনাস্থল হতে সাদেকুলের স্ত্রী মায়া বেগমকে আটক করে। মৃত মহুবার পাঠানপাড়া গ্রামের আব্দুল্লাহ্ মিয়ার ছেলে।

বদরগঞ্জ থানার ওসি আনিছুর রহমান মৃত্যুর খবরটি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

সুত্র-ইত্তে:/বিডিএন