জগন্নাথপুরে হল্যান্ড প্রবাসী মনি চৌধুরীর উদ্যোগে দরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

জগন্নাথপুর টুডে নিউজ:
জগন্নাথপুর পৌর শহরের ৬নং ওয়ার্ডের বাড়ি জগন্নাথপুর এলাকার বাসিন্দা হল্যান্ড প্রবাসী বিশিষ্ট সমাজ সেবী শিক্ষানুরাগী কে এস চৌধুরী মনির উদ্যোগে মাহে রমজান উপলক্ষ্যে বাড়ি জগন্নাথপুর এলাকার ২শতাধিক দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১মে) কে এস চৌধুরী মনির জগন্নাথপুর পৌর শহরের বাড়ি জগন্নাথপুরস্থ নিজ বাস ভবনে ইফতার সামগ্রী বিতরন কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র মো: শফিকুল হক শফিক।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি ও বাংলাদেশ মানবাধিকার কমিশন জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি জহিরুল ইসলাম লাল মিয়া, দৈনিক আমাদের সময় প্রতিনিধি গোবিন্দ দেব,

কন্সট্রাকশন ঠিকাদার নুরুল আমীন, রুনু সূত্রধর, দীপংকর চক্রবর্তী সম্ভু, ব্যবসায়ী টিপু চৌধুরী, তরুন সমাজ কর্মী কৃপালী চৌধুরী রাহুল, আলিম উদ্দিন রবিউল প্রমূখ।

জ.টুডে-১জুন২০১৮/বিডিএন

জগন্নাথপুরে আওয়ামী লীগ নেতা শুকুর আলী ভুইয়ার পিতা মহব্বত উল্ল্যার মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে ইফতার ও দোয়া মাহফিল

জগন্নাথপুর টুডে নিউজ:
জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক শুকুর আলী ভুইয়ার পিতা মহব্বত উল্ল্যার মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।

বৃহস্পতিবার জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই লম্বাহাটিতে শুকুর আলী ভুইয়ার বাস ভবনে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন জগন্নাথপুর পৌর শহরের লুদরপুর এলাকার বাসিন্দা সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী শিক্ষানুরাগী সিদ্দিক আহমদ।

ইফতার ও দোয়া মাহফিলের আয়োজক পৌর আওয়ামী লীগের ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক শুকুর আলী ভুইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জগন্নাথপুর পৌরসভার প্রথম চেয়ারম্যান মরহুম হারুনুর রশীদ হিরন মিয়ার জৈষ্ট্য ছেলে জগন্নাথপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান মিজানুর রশীদ ভুইয়া,

জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ডা: আব্দুল আহাদ, সাধারন সম্পাদক হাজী ইকবাল হোসেন ভুইয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক ফিরোজ আলী, উপজেলা কৃষকলীগের সভাপতি আফসর উদ্দিন ভুইয়া, পৌরসভার সাবেক কমিশনার মাসুক মিয়া,

ইকড়ছই কেন্দ্রীয় মসজিদের সাবেক মোতায়াল্লী জাফর আলী জফর ভুইয়া, থানা মসজিদের ইমাম আনোয়ার হোসেন, সৈয়দপুর এলাকার বাসিন্দা আব্দুল মছব্বির, ইকড়ছই লম্বাহাটির বাসিন্দা আনর ভুইয়া, জগন্নাথপুর অনলাইন প্রেসক্লাবের সাধারন সম্পাদক জগন্নাথপুরের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জগন্নাথপুর টুডে ডটকম সম্পাদক মো: আব্দুল হাই,

জগন্নাথপুর উপজেলা যুবলীগের সভাপতি সাবেক পৌর কমিশনার কামাল উদ্দিন, সাধারন সম্পাদক আবুল হোসেন লালন, সহ-সভাপতি ফুটবলার মাহবুবুর রহমান মাহবুব, সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলার গিয়াস উদ্দিন মুন্না, প্রচার সম্পাদক সাংবাদিক আজহারুল হক ভুইয়া শিশু,

স্বাস্থ্য ও জনস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইব্রাহিম আলী, যুবলীগ নেতা আকমল হোসেন ভুইয়া, জগন্নাথপুর বাজার তদারক কমিটির সহ-সেক্রেটারী জুনেদ আহমদ ভুইয়া, মাওলানা মহি উদ্দিন, জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না,

যুগ্ম সম্পাদক ছায়াদ আহমদ ভুইয়া, প্রচার সম্পাদক সজিব রায় দুর্জয়, ছাত্রলীগ নেতা রিপন মিয়া, পৌর ছাত্রলীগ নেতা ফাহিম আহমদ, শোভন ভুইয়া, সুমেল ভুইয়া, সোহাগ ভুইয়া, সোহান ভুইয়াসহ এলাকার বিপুল সংখ্যক মুরব্বী ও ধর্মপ্রান মুসল্লীগন উপস্থিত ছিলেন।

ইফতার পূর্ব মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন হবিবপুর কেশবপুর ফাজিল মাদ্রাসার প্রভাষক আব্দুল করিম ফারুকী ও ইকড়ছই কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা নজরুল ইসলাম।

জ.টুডে-১জুন২০১৮/বিডিএন

জগন্নাথপুরে আলো ব্লাড এন্ড সোশ্যাল ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্টিত

জগন্নাথপুর টুডে নিউজ:
আলো ব্লাড এন্ড সোশ্যাল ফাউন্ডেশন জগন্নাথপুর উপজেলা শাখার উদ্যোগে আলোচনাসভা ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ মে) জগন্নাথপুর পৌর পয়েন্টের মিতালী গ্রীল রেষ্টুরেন্টে ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জগন্নাথপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ ফারজানা আক্তার বলেছেন রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে আমাদের সামাজিক ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে হবে।

তিনি আলো ব্লাড এন্ড সোশ্যাল ফাউন্ডেশনের মহতি কার্যক্রমের ভুয়সী প্রশংসা করে সবাইকে হিংসা ও হানাহানির পথ পরিহার করে মানব কল্যানে কাজ করে যাওয়ার আহবান জানান।

আলো ব্লাড এন্ড সোশ্যাল ফাউন্ডেশন জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি ও জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি জহিরুল ইসলাম লাল মিয়ার সভাপতিত্বে ও সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মো: আবুল ফজলের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় মানবাধিকার ইউনিটি জগন্নাথপুর উপজেলা শাখার চেয়ারম্যান ও অনলাইন পোর্টাল পি.জি.পি নিউজ টোয়েন্টিফোর ডটকম’র সম্পাদক মন্ডলীর সভাপতি আলহাজ্ব শাহ নুরুল করীম,

জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক সাইফুর রহমান, এ এস আই শাহিন চৌধুরী, উপজেলা আল ইসলাহ’র সভাপতি উপজেলা সদর জামে মসজিদের ইমাম মাওলানা আজমল হোসাইন জামী, বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবী হাজী আব্দুল ছত্তার, জগন্নাথপুর পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজ রহমান,

জগন্নাথপুর বাজার তদারক কমিটির সেক্রেটারী কৃতি ফুটবলার জাহির উদ্দিন, জগন্নাথপুর প্রেসক্লাবের সহ-সভাপতি মো: হুমায়ুন কবীর, সাংবাদিক গোবিন্দ দেব, অনলাইন নিউজ পোর্টাল পি.জি.পি নিউজ টোয়েন্টিফোর ডটকম’র প্রকাশক ও বার্তা সম্পাদক জাকারিয়া আহমদ,

আলো ব্লাড এন্ড সোশ্যাল ফাউন্ডেশন কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক আরিফ আল আমীন, অর্থ সম্পাদক উজ্জল মিয়া, কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক ফজলুল করীম সুমন, সিলেটের বিশ্বনাথ শাখার আহবায়ক কামরুল ইসলাম, সদস্য সচিব ইমাদ উদ্দিন আকাশ।

শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন আলো ব্লাড এন্ড সোশ্যাল ফাউন্ডেশন জগন্নাথপুর উপজেলা শাখার ধর্ম বিষয়ক সম্পাদক শাহজাহান সিদ্দিকী।শুভেচ্ছা বক্তব্য রাখেন সহ-সভাপতি সোলেমান হোসেন।

এসময় অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন আলো ব্লাড এন্ড সোশ্যাল ফাউন্ডেশন জগন্নাথপুর উপজেলা শাখার সহ-সভাপতি নজমুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি মো: ফয়জুল হক, সাধারণ সম্পাদক শাহ আলম আল তাহিদ,

সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক বিপ্লব দেবনাথ, সাংগঠনিক সম্পাদক নাজমুল হুদা, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, ইসমাইল আলী মিজু, অর্থ সম্পাদক বিথি রাধা নাথ, সহ-অর্থ সম্পাদক রাসেল খান রাজু,

সমাজ কল্যান সম্পাদক ফয়সল আহমদ, সহ-সমাজ কল্যান সম্পাদক মিনহাজ মিয়া, সহ-তথ্য সম্পাদক আবু তাহের, সহ-দপ্তর সম্পাদক নবীন রঞ্জন বনিক, প্রচার সম্পাদক জহিরুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদিকা ঝুমা চন্দ প্রমূখ।

ইফতার পূর্ব বিশেষ মোনাজাত পরিচালনা করেন জগন্নাথপুর সদর জামে মসজিদের ইমাম মাওলানা আজমল হোসাইন জামী ।

জ.টুডে-১জুন২০১৮/বিডিএন

অসামাজিকতার দায়ে জগন্নাথপুরের তরুনীসহ সিলেটের আবাসিক হোটেল থেকে আটক-১০

জগন্নাথপুর টুডে নিউজ:
সিলেট নগরীর জিন্দাবাজার ও দক্ষিন সুরমা এলাকায় ২টি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অপরাধে ১০ নারী পুরুষকে আটক করা হয়।

মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক জি এম হামিদুর রহমান ও উপ-পরিদর্শক মোহাম্মদ জানু মিয়ার নেতৃত্বে গোয়েন্দা পুলিশের পৃথক দুটি দল বৃহস্পতিবার (৩১ মে) দুপুর থেকে বিকেল পর্যন্ত নগরীর জিন্দা বাজারস্থ আবাসিক হোটেল রাজমনি, দক্ষিন সুরমার আবাসিক হোটেল সিতারায় অভিযান চালিয়ে রাজমনি থেকে ৫পুরুষ ও ৩ নারী এবং সিতারা থেকে হোটেল ম্যানেজার ও এক নারীকে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় আটক করা হয়।

অসামাজিক কাজে জড়িত থাকার অপরাধে আটককৃতরা হলেন সুনামগঞ্জ জেলা জগন্নাথপুর উপজেলার পৌর শহরের ভবানীপুর এলাকার মৃত নুর হোসেনের মেয়ে জান্নাত (২০), সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার মুসলিম নগর গ্রামের মোখলেছুর রহমানের ছেলে হাবিবুর রহমান (৪২),

জকিগঞ্জ উপজেলার বরচালিয়া গ্রামের বিরেন্দ্র পালের ছেলে সজল পাল (৩২), ওসমানী নগর উপজেলার সোনাপুর গ্রামের মৃত রাধিকা পালের মেয়ে মিতালী রানী পাল (২২), সুনামগঞ্জ সদর উপজেলার কালিপুর গ্রামের হোসেন আলীর ছেলে নজরুল ইসলাম (২৭),

ব্রাক্ষন বাড়িয়া জেলার বাঞ্চারামপুর উপজেলার ডুমরাকান্দি গ্রামের এসু মিয়ার ছেলে রফিকুল ইসলাম (৩২), গাজীপুর জেলার জয়দেবপুর উপজেলার আটপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে আরমান হোসেন (২০),

কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার আবুল হোসেনের মেয়ে নুসরাত জাহান প্রীতি (২০), চাদপুর জেলার শহরাস্থি উপজেলার আবুল কাশেমের ছেলে আলী হোসেন (৪৫) ও নওগা জেলার লসকরপুর গ্রামের আফসার আলী চৌধুরীর মেয়ে নুুপুর চৌধুরী লিমা (২০)।

জ.টুডে-১জুন২০১৮/বিডিএন

জগন্নাথপুরে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল

জগন্নাথপুর টুডে নিউজ:
জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তারের আয়োজনে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।

বুধবার (৩০ মে) ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তারের জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর পশ্চিমপাড়াস্থ বাস ভবনে ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জগন্নাথপুর প্রেস ক্লাবের সভাপতি দৈনিক মানবকন্ঠ’র জগন্নাথপুর প্রতিনিধি মো: জহিরুল ইসলাম লাল মিয়া,

দৈনিক ইত্তেফাক, দৈনিক সবুজ সিলেট’র জগন্নাথপুর প্রতিনিধি ও জগন্নাথপুর অনলাইন প্রেস ক্লাবের সাধারন সম্পাদক জগন্নাথপুরের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জগন্নাথপুর টুডে ডটকম’র সম্পাদক মো: আব্দুল হাই,

দৈনিক নয়া-দিগন্ত প্রতিনিধি মো: হুমায়ুন কবির, এস টিভির জগন্নাথপুর প্রতিনিধি শাহ এস এম ফরিদ, দৈনিক শ্যামল সিলেট ও অনলাইন নিউজ পোর্টাল আজকের স্বদেশ সম্পাদক মো: গোলাম সারোয়ার,

অনলাইন নিউজ পোর্টাল জগন্নাথপুর টুডে ডটকম’র বার্তা সম্পাদক দৈনিক সুনামগঞ্জ প্রতিদিন প্রতিনিধি বিপ্লব দেব নাথ, দৈনিক আজকের সুনামগঞ্জের জগন্নাথপুর প্রতিনিধি ফখরুল ইসলাম, দৈনিক আজকালের খবর ও দৈনিক সিলেটের দিনকাল পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি জুয়েল আহমদ মাহিন,

ক্রাইম ওয়ার্ল্ড’র জগন্নাথপুর প্রতিনিধি মো: সুজাত আলী, প্রতিদিনের খবর পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি মো: দুলন মিয়া, কলকলিয়া শাহ জালাল মহা-বিদ্যালয়ের প্রভাষক আবু তাহের রানা, মাদ্রাসা শিক্ষক তাজুল ইসলাম, ব্যবসায়ী রায়হান আহমদ,

ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তারের ছেলে শিক্ষার্থী ইমন আহমদ ও ইমরান তাহিদ সুমন প্রমূখ। ইফতার পূর্ব দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার শিক্ষক হাফিজ লিকছন মিয়া।

জ.টুডে-১জুন২০১৮/বিডিএন

জগন্নাথপুরে গ্রেফতারকৃত ৩ ডাকাত ১দিনের রিমান্ডে

জগন্নাথপুর টুডে নিউজ:

জগন্নাথপুরে ডাকাতি প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতারকৃত ৬ ডাকাতের মধ্যে ৩ ডাকাতকে বৃহস্পতিবার (৩১ মে) ১দিনের রিমান্ডে থানায় আনা হয়েছে।

পুলিশ জানায় রিমান্ডে আনা ডাকাতরা হচ্ছে জগন্নাথপুর উপজেলার আশারকান্দিত ইউনিয়নের পশ্চিম তিলক গ্রামের খুর্শেদ মিয়ার ছেলে ছালিক মিয়া (২৭), বুরাইয়া গ্রামের ঠাকুরধন মিয়ার ছেলে জাহাঙ্গীর হোসেন (৩০) ও সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের শাহারপাড়া নারায়নপুর গ্রামের আসক আলীর পুত্র দুলাল মিয়া (২৮)।

উল্লেখ্য, গত ২৪ এপ্রিল থানার এস আই লুৎফুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের চকতিলক গ্রামের সাতবিলা হাওরের পশ্চিম পাড় এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ জগন্নাথপুর উপজেলার চক তিলক গ্রামের মৃত ইয়াছিন উল্ল্যার ছেলে মানিক মিয়া (৪৯), পশ্চিম তিলক গ্রামের খুর্শেদ মিয়ার ছেলে ছালিক মিয়া (২৭),

পাটকুড়া গ্রামের আব্দুল গফুরের ছেলে জুনু মিয়া (৩২), বুরাইয়া গ্রামের ঠাকুরধন মিয়ার ছেলে জাহাঙ্গীর হোসেন (৩০), সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের শাহারপাড়া মিরপুর গ্রামের মৃত মিয়াধন উল্ল্যার পুত্র আলমগীর হোসেন (২৭), শাহারপাড়া নারায়নপুর গ্রামের আসক আলীর পুত্র দুলাল মিয়া (২৮) গ্রেফতার করা হয়।

জ.টুডে-৩১মে২০১৮/বিডিএন

ছাতকের ভাতগাঁও গ্রামে দু-পক্ষের সংঘর্ষে আহত-৫

জগন্নাথপুর টুডে নিউজ:

ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের ভাতগাঁও গ্রামে বৃহস্পতিবার (৩১ মে) বিকেল ৫টায় মমিনুর রশীদ ও শাহজাহান মিয়ার লোকজনদের মধ্যে টিউবওয়েলের পানি নেয়াকে কেন্দ্র করে সংঘর্ষে উভয় পক্ষের ৫জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে ভাঁতগাঁও গ্রামের মৃত আব্দুল হান্নানের ছেলে তাজুল ইসলাম (৬০), মাওলানা রমজান আলীর ছেলে মমিনুর রশীদ (৩০) ও হুমায়ুন রশীদ (২৮) কে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়েছে এবং অন্যান্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

জানাযায়, ভাতগাঁও গ্রামের রমজান আলীর মেয়ে রহিমা বেগম সরকারি টিউবওয়েল থেকে পানি আনতে গেলে একই গ্রামের জয়নাল মিয়ার ছেলে শাহজাহান মিয়া পানি নিতে বাধা দেয়। এনিয়ে কথা কাটা কাটির এক পর্যায়ে দু-পক্ষের লোকজন দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

জ.টুডে-৩১মে২০১৮/বিডিএন

 

জগন্নাথপুরে পলাতক আসামী গ্রেফতার

জগন্নাথপুর টুডে নিউজ:

জগন্নাথপুরে চুরির মামলার পলাতক আসামী শামীম মিয়াকে (২৪) গ্রেফতার করা হয়েছে। সে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও গ্রামের আঙ্গুর মিয়ার ছেলে।

বৃহস্পতিবার ( ৩১ মে) বিকেল ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে এস আই কবির উদ্দিন ও এ এস আই শাহিন চৌধুরীর নেতৃৃত্বে একদল পুলিশ গোতগাঁও গ্রামে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে শামীমকে গ্রেফতার করা হয়েছে।

জ.টুডে-৩১ মে ২৯১৮/বিডেএন

জগন্নাথপুরে লেগুনা গাড়ি শ্রমিকদের সংঘর্ষে আহত-১৫

জগন্নাথপুর টুডে নিউজ:
জগন্নাথপুরে লেগুনা গাড়িতে যাত্রী উঠা নামাকে কেন্দ্র করে বৃহস্পতিবার (৩১ মে) শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষে ১৫ শ্রমিক আহত হয়েছেন। আহতদের মধ্যে ৭জনকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় লেগুনা শ্রমিকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে থানার সেকেন্ড অফিসার সাইফুল আলমের নেতৃত্বে বিপুল সংখ্যক অফিসার ফোর্স ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

সংঘর্ষে আহতরা হলেন লেগুনা শ্রমিক কবিন্দ্র দাস (২৮), মখলুছ মিয়া (৩০), ছৌলুদ্দিন (৩২), আব্দুন নূর (৩৪), কাওছার আহমদ (২৬), শাহ কামাল (৩২), নাসির মিয়া (২৮)। স্থানীয়রা জানান, গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শুরু হওয়া দফায় দফায় সংঘর্ষ ও চোরাগুপ্তা হামলা সন্ধ্যা পর্যন্ত চলে।

সংঘর্ষের ঘটনায় জানাযায়, জগন্নাথপুর উপজেলা সদরের লেগুনা স্ট্যান্ডের শ্রমিক হাবিবুর রহমান কলকলিয়া ইউনিয়নের সাদীপুর পয়েন্ট থেকে যাত্রী নিয়ে জগন্নাথপুর আসার পথে কলকলিয়া বাজার এলাকায় পৌছা মাত্র কলকলিয়া লেগুনা স্ট্যান্ডের শ্রমিকরা তার গাড়ি থেকে জোর করে যাত্রী নামিয়ে দেয়।

এসময় লেগুনা চালক হাবিবুর রহমান বাধা দিলে প্রতিপক্ষ শ্রমিকরা তাকে এলোপাতাড়ি ভাবে মারধর করায় হাবিববুর রহমান আহত হয়। কলকলিয়া স্ট্যান্ডে উপজেলা সদরের লেগুনা স্ট্যান্ডের চালক হাবিবুর রহমান হামলার শিকার হয়েছে এমন সংবাদ জগন্নাথপুর উপজেলা সদরে পৌছলে স্ট্যান্ডে থাকা কলকলিয়া স্ট্যান্ডের শ্রমিকদের সাথে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে।

দিনভর দফায় দফায় সংঘর্ষ ও চোরাগুপ্তা হামলায় ১৫জন শ্রমিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ২টি স্ট্যান্ডের শ্রমিকদের মধ্যে মৃদু উত্তেজনা বিরাজ করছে।

জগন্নাথপুর থানার সেকেন্ড অফিসার সাইফুল আলম জানান, পরিস্থিতি শান্ত রয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে সংঘর্ষে জড়িতরা পালিয়েছে। কোন পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জ.টুডে-৩১মে২০১৮/বিডিএন

জগন্নাথপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে ইফতার ও আলোচনা সভা

জগন্নাথপুর টুডে নিউজ:
বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে জগন্নাথপুর উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।

বুধবার(৩০মে) জগন্নাথপুর পৌর পয়েন্টে একটি অভিজাত রেষ্টুরেন্টের হল রুমে আয়োজিত ইফতার পূর্ব আলোচনা সভায় উপজেলা বিএনপির সভাপতি আবু হোরায়রা সাদ মাষ্টারের সভাপতিত্বে ও উপজেলা য্বুদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক আবুল হাশিম ডালিমের পরিচালনায় এতে বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌর বিএনপির সাধারন সম্পাদক হাজী হারুনুজ্জামান হারুন, জগন্নাথপুর উপজেলা বিএনপি নেতা আব্দুন নুর, আশ্বাদ মিয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক সৈয়দ শফিকুর রহমান, পৌর যুবদল নেতা শামীম আহমদ প্রমূখ।

ইফতার ও দোয়া মাহফিলে জগন্নাথপুর উপজেলা বিএনপির নেতা ডাঃ রাজা মিয়া, কামরুজ্জামান মিয়া, আখলুল করিম, দিলু মিয়া, হাজি সোহেল আমীন, সামছুল ইসলাম রানা, জুবেদ আলী লখন, রিপন মিয়া, এমডি জামাল, হুমায়ুন আহমদ, হুমায়ুন কবির, আবুল লেইছ, ইলিয়াস মিয়া, জমিল মিয়া, সাদিকুর রহমান নান্নু, শিপন আহমদ,

জগন্নাথপুর উপজেলা যুবদল নেতা জাকির হোসেন, জহিরুল ইসলাম লেবু, সেলিম আহমদ, শোয়েব আহমদ, শেখ সোলেমান, জগন্নাথপুর পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক লিটন মিয়া, বেলাল আহমদ, তারেক আহমদ, সাদিক আহমদ, জগন্নাথপুর উপজেলা ছাত্রদল নেতা নুরুল আমিন, আল আমিন, মামুন রশীদ, রাজু আহমদ, জুনেদ আহমদ, শফিকুল ইসলাম খেজর, রুয়েল মিয়া,

জগন্নাথপুর ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা জাকারিয়া আহমদ, সাওন আহমদ, শিপন আহমদ, নুর আলম, রায়হান আহমদ, সৈয়দ মারজান আহমদ, সাদিক আহমদসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও জোটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এম জাহিরুল ইসলাম জহির। ইফতার পূর্ব বিশেষ মোনাজাত পরিচালনা করেন জগন্নাথপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজি হারুনুজ্জামান হারুন।

জ.টুডে- ৩১ মে ২০১৮/বিডিএন