জগন্নাথপুরে খেলাফত মজলিসের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত

জগন্নাথপুর টুডে নিউজ:
বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। রবিবার (৩ জুন) জগন্নাথপুর পৌর শহরের অভিজাত রেষ্টুরেন্ট মাহিমায় আয়োজিত ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল আজিজ বলেছেন পবিত্র রমজান হচ্ছে খোদাভীতি, আত্মশুদ্ধি, আত্মগঠন ও তাক্বওয়া অর্জনের মাস।

তাই মাহে রমজানের শিক্ষায় উজ্জীবিত হয়ে আদর্শ সমাজ বিনির্মানের লক্ষে বাংলাদেশ খেলাফত মজলিস কর্মীদের তাক্বওয়া অর্জন করতে। বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল মনঈম শাহিনের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা সাইফুর রহমান সাজাওয়ারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় কমিটির শুরা সদস্য অধ্যক্ষ মাওলানা নুর উদ্দিন আহমদ।

ইফতার পূর্ব আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মাওলানা সৈয়দ মুনসিফ আলী, সেক্রেটারি মাওলানা সৈয়দ শাহিন আহমদ, জগন্নাথপুর উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা তহুর আহমদ তৈফুর, মাওলানা রিয়াজ উদ্দিন রাজু, মাওলানা আব্দুল কুদ্দুছ,

সহ-সেক্রেটারি মাওলানা শামসুল হক, ইসলামী ছাত্র মজলিস সিলেট পশ্চিম জেলা শাখার শিক্ষা ও ক্যানভাস বিষয়ক সম্পাদক হাফেজ তারেক আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর পৌর শাখার সভাপতি মাওলানা আতিকুর রহমান, সেক্রেটারি হাফেজ আশিকুর রহমান,

উপজেলা প্রচার সম্পাদক মাওলানা সৈয়দ শাহিদ আহমদ, অফিস সম্পাদক মাওলানা আকবর আলী, জমিয়তে উলামায়ে ইসলাম জগন্নাথপুর পৌর শাখার সাংগঠনিক মতিউর রহমান আরশদী, ছাত্র জমিয়ত নেতা শাহীনুর রহমান, সাংবাদিক আব্দুল ওয়াহিদ প্রমূখ।

ইফতার পূর্ব বিশেষ মোনাজাত পরিচালনা করেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল আজিজ।

জ.টুডে-৩ জুন ২০১৮/বিডিএন

জগন্নাথপুর উপজেলা সদর থেকে হাসপাতাল পর্যন্ত সড়কে বিশাল গর্ত ॥ যাতায়াতে ভোগান্তি

বিপ্লব দেব নাথ ॥
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি কর্তৃক জগন্নাথপুর-বিশ্বনাথ সড়কের কেউন বাড়ি বাজার পর্যন্ত ১৩ কিলোমিটার সড়কের পুন:সংস্কার কাজ সম্পন্ন হওয়ার পর বছর যেতে না যেতেই সড়কটি পুনরায় বেহাল দশায় পরিণত হয়েছে।

গত মাসের শুরু থেকে জগন্নাথপুর উপজেলা সদর থেকে হাসপাতাল মোড় পর্যন্ত সড়কটির জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের কাছে, বটেরতল ও হামজা কমিউনিটি সেন্টারের সামনে বিশাল ৪টি গর্তের সৃষ্টি হয়েছে। এসব গর্তগুলোতে মালবাহি ট্রাক, যাত্রীবাহি বাস সহ সকল প্রকার যানবাহন আটকে গিয়ে বিকল হয়ে পড়ছে। এছাড়াও সিএনজি অটোরিক্্রা, টমটম, রিক্্রা, মোটর সাইকেল সহ ছোট বড় সকল প্রকার যানবাহন এসব গর্তে পড়ে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে।

সড়কের ঐ স্থানে বিশাল ৪টি গর্তে বৃষ্টির পানি জমে থাকার কারনে যাতায়াতকৃত অধিকাংশ যানবাহনগুলো অসাবধান বশত: গর্তে পড়ে গিয়ে যানবাহনের ক্ষতির পাশাপাশি যাত্রীদেরও জানমালের ব্যাপক ক্ষতি হচ্ছে। জগন্নাথপুরের এলজিইডি কর্তৃপক্ষ সড়কটির ঐ স্থানে ৪টি গর্তের সংবাদ পেলেও দীর্ঘ এক মাসেও সংস্কারের উদ্যোগ নিচ্ছেন না।

জরুরী ভিত্তিতে সড়কের গর্তগুলো সংস্কার করা না হলে শীঘ্রই জগন্নাথপুর উপজেলা সদরের সাথে সরাসরি যাত্রীবাহি বাস ও মালবাহি যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ার আশংকা করছেন ভুক্তভোগী জনসাধারন। শুক্রবার ১ জুন সকালে সড়কের হামজা কমিউনিটি সেন্টারের সামনে সড়কটির বিশাল গর্তে সিমেন্ট কোম্পানীর মাল বোঝাই ট্রাক গর্তে আটকা পড়ে যায়। সড়কটির মাঝামাঝি স্থানে মাল বোঝাই ট্রাকটি আটকা পড়ায় ঐ দিন সন্ধ্যা পর্যন্ত সড়কের ঐ স্থানে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

রাত ৮টায় গর্তে আটকে পড়া ট্রাকটি উদ্ধারের পর মালবাহি যানবাহন চলাচল শুরু হয়। জগন্নাথপুর-বিশ্বনাথ-সিলেট সড়কের জগন্নাথপুর পৌর শহরের উপজেলা সদর থেকে হাসপাতাল পর্যন্ত সড়কটিতে বিশাল ৪টি গর্ত ও অন্যান্য স্থানে খানা খন্দক সৃষ্টি হওয়ার বিষয়ে এলজিইডির জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার জানান,

জগন্নাথপুর-বিশ্বনাথ সিলেট সড়কের কেউন বাড়ি বাজার পর্যন্ত পুন:সংস্কার কাজের ঠিকাদারকে গর্তগুলো সংস্কারের জন্য তাগিদ দেয়া হয়েছে। সড়কে গর্ত হওয়া অংশে শীঘ্রই সংস্কার কাজ সম্পন্ন করা হবে।

জ.টুডে-৩ জুন ২০১৮/বিডিএন

জগন্নাথপুরে জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত

জগন্নাথপুর টুডে নিউজ:
জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। শুক্রবার (৩১ মে) জগন্নাথপুর পৌর শহরের অভিজাত রেষ্টুরেন্ট মাহিমায় আয়োজিত ইফতার পূর্ব আলোচনা সভায় উপজেলা জাতীয় পার্টির সভাপতি পৌর কাউন্সিলর খলিলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জগন্নাথপুর প্রেস ক্লাবের সভাপতি জহিরুল ইসলাম লাল মিয়ার পরিচালনায় মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: রেজাউল করিম রিজু।

ইফতার ও দোয়া মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) মো: আশরাফুল ইসলাম, থানার উপ-পরিদর্শক মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব (১), উপ-পরিদর্শক গোলাম মুর্শেদ চৌধুরী ফাত্তাহ, উপ-পরিদর্শক হাবিবুর রহমান হাবিব (২), জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভুইয়া,

সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির সদস্য ও সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা সজ্জাদুর রহমান সাজু, জেলা কমিটির সদস্য ও সদর উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ফারুক মেনর, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি সুনামগঞ্জের অন্যতম নেতা মো: এরশাদ, বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এম এ রব,

পৌর শহরের সাজেদা খানম বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নোমান আহমদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি ও পৌরসভার সাবেক কমিশনার আবু সুফিয়ান ঝুনু, উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি দিলু মিয়া,

সহ-সভাপতি মতিউর রহমান, পৌর জাতীয় পার্টির আহবায়ক হাজী আব্দুল ছত্তার, জাতীয় পার্টির প্রবীণ নেতা আতাউর রহমান আলতাব, জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজ রহমান, সহ-সভাপতি মো: হুমায়ুন কবির, আমাদের সময় প্রতিনিধি গোবিন্দ দেব, জগন্নাথপুর পত্রিকার সম্পাদক ইয়াকুব মিয়া,

সুনামগঞ্জ প্রতিদিন প্রতিনিধি বিপ্লব দেব নাথ, উপজেলা জাতীয় পার্টির সহ-সাধারণ সম্পাদক মতছির আলী সাদ্দাম, জাতীয় পার্টির সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক ইউপি সদস্য সৈয়দ ছালিক মিয়া, জাতীয় পার্টি নেতা আব্দুল হামিদ,

মো. ফয়জুল হক, উপজেলা শাখার নেতা জাহির আলী ভুইয়া, আব্দুল কাহার, আরমান আলী, আব্দুস শহীদ, আরব আলী, সামছুল হক, পৌর শাখার নেতা আখলিছ আলী, আব্দুল হাফিজ, ছানাওয়ার আলী, ইসকন্দর আলী, আব্দুর রউপ সারেং , মুক্তার আলী, ওয়াকিব আলী, আব্দুল মান্নান, মাসুক মিয়া, আলীফ মিয়া,

উপজেলা জাতীয় যুব সংহতির সিনিয়র যুগ্ম আহবায়ক রফিক উদ্দিন, মুস্তফা মিয়া, রুপন আহমদ, জুবের আহমদ, সুহেল মিয়া, আমীর আলী, জগন্নাথপুর ডিগ্রি কলেজ ছাত্র সমাজের আহবায়ক জাহেদ আহমদ, যুগ্ম আহবায়ক সানি রায় পার্থ, অসীম দেব, রবিউল, মাহি সহ বিভিন্ন রাজনৈতিক,

সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন। দেশ ও জাতীর উন্নতি এবং জাতীয় পার্টির প্রয়াত নেতাদের আত্মার শান্তি কামনা করে ইফতার পূর্ব বিশেষ মোনাজাত পরিচালনা করেন উলামা পার্টি নেতা শাহ শানুর আলী ।

জ.টুডে-২ জুন ২০১৮/বিডিএন

জগন্নাথপুরে বসুন্দরা স্পোটিং ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত

জগন্নাথপুর টুডে নিউজ:
জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের বসুন্দরা স্পোটিং ক্লাবের আয়োজনে ও শিক্ষানুরাগী যুক্তরাজ্য প্রবাসী আব্দুশ শহীদের পৃষ্টপোষকতায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।

শুক্রবার (২৫ মে) মীরপুর ইউনিয়নের কেউনবাড়ি বাজারে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর গ্রামের কৃতিসন্তান সৈয়দ আবুল কাশেম মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন দেশের প্রতিটি কার্যক্রমে যুব সমাজের ভুমিকা গুরুত্বপূর্ণ ।

তিনি ইফতার ও দোয়া মাহফিলের আয়োজক যুক্তরাজ্য প্রবাসী আব্দুশ শহীদ ও বসুন্দরা স্পোটিং ক্লাবের সকল সদস্যদের প্রতি অভিন্দন জানান । বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌরসভার মেয়র উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মনাফ,

যুগ্ম সম্পাদক সিরাজ উদ্দিন মাষ্টার, আব্দুল কাদির, বসুন্দরা স্পোটিং ক্লাবের সভাপতি জহুর মিয়ার সভাপতিত্বে ও ক্লাবের যুগ্ম সম্পাদক বাদশা মিয়ার পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মীরপুর ইউনিয়নের কৃতি সন্তান বিশিষ্ট শিক্ষাবিদ মঈন উদ্দিন মাষ্টার,

এলাকার বিশিষ্ট মুরব্বী ফারুক মিয়া, আব্দুল হেকিম, যুক্তরাজ্য প্রবাসী নজরুল ইসলাম, উপজেলা যুবলীগের সহ-সভাপতি হামিদুর রহমান চৌধুরী বাচ্চু, উপজেলা যুবলীগের সিনিয়র সদস্য কৃতি ফুটবলার সাদেকুর রহমান সাদ, উপজেলা ছাত্রলীগ নেতা আব্দুল মুকিত, হুমায়ুন খান, বসুন্দরা স্পোটিং ক্লাবের সাধারন সম্পাদক হীরা মিয়া প্রমূখ।

জ.টুডে-২ জুন ২০১৮/বিডিএন

সুনামগঞ্জ জেলা যুবদলের নবগটিত কমিটিকে জগন্নাথপুর উপজেলা ও পৌর যুবদলের অভিনন্দন

জগন্নাথপুর টুডে নিউজ:

জাতীয়তাবাদী যুবদল সুনামগঞ্জ জেলা শাখার কমিটিতে আবুল মনসুর মোহাম্মদ শওকত কে সভাপতি, অ্যাডভোকেট মামুনুর রশীদ কয়েস কে সাধারন সম্পাদক, কামরুল হাসান রাজু কে সাংগঠনিক সম্পাদক,

আমিনুর রশীদ আমিন কে সিনিয়র সহ-সভাপতি ও তোফাজ্জেল হোসেন কে যুগ্ম-সাধারন সম্পাদক নির্বাচিত করায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দীয় কমিটির সম্মানিত সভাপতি সাইফুল আলম নীরব, সাধারন সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু কে এবং সুনামগঞ্জ জেলা যুবদলের নবনির্বাচিত সভাপতি আবুল মনসুর মোহাম্মদ শওকত,

সাধারন সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ কয়েস, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, সিনিয়র সহ-সভাপতি আমিনুর রশীদ আমিন ও যুগ্ম-সম্পাদক তোফাজ্জেল হোসেন-কে যুবদল জগন্নাথপুর উপজেলা শাখা,

যুবদল জগন্নাথপুর পৌর শাখার পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জগন্নাথপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক আবুল হাশিম ডালিম, যুগ্ম-আহবায়ক আনহার মিয়া, যুগ্ম-আহবায়ক সৈয়দ শফিকুর রহমান শফিক, যুগ্ম-আহবায়ক হাজী সোহেল খান টুনু,

উপজেলা যুবদল নেতা আব্দুর নুর, মিজান কৌরাইশী, সৈয়দ ইসহাক, রাসেল বক্স, মিয়া মোহাম্মদ ইউসুফ, জাকির হোসেন, দিলোয়ার হোসেন লিলু, সেলিম আহমদ, জহিরুল ইসলাম লেবু, আব্দুল মালেক, সৈয়দ মিজান, শুহিনুর রহমান, লুৎফুর জামান ছালিক, আলিউল রহমান, ফখরুল গনি,

সুয়েবুর রহমান, হাফিজুর রহমান, আবু বক্কর মধু, শেখ সুলেমান, রুবেল আহমদ, জগন্নাথপুর পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক লিটন মিয়া, যুগ্ম-আহবায়ক ছায়াদ আলী, পৌর যুবদল নেতা শামিম আহমদ, বেলাল আহমদ, তারেক আহমদ, সাদেক আহমদ, সুজন আহমদ, রুহেল আহমদ, তাহের আহমদ প্রমূখ ।

জ.টুডে-২ জুন ২০১৮/বিডিএন

জগন্নাথপুরে আওয়ামী লীগের প্রয়াত নেতা জিল্লুর রহমান খান স্মরনে জিল্লুর রহমান খান স্মৃতি পরিষদের আহবায়ক কমিটি গঠন

জগন্নাথপুর টুডে নিউজ:
জগন্নাথপুরে আওয়ামী লীগের প্রয়াত নেতা জিল্লুর রহমান খান স্মরনে জিল্লুর রহমান খান স্মৃতি পরিষদের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার ( ১ জুন) জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক ত্রান ও দূর্যোগ বিষয়ক সম্পাদক মীরপুর ইউনিয়ন পরিষদের সাবেক শ্রেষ্ট চেয়ারম্যান নীতি ও আদর্শের প্রাণ পুরুষ গন মানুষের নেতা মীরপুর ইউনিয়নের আটঘর গ্রামের বাসিন্দা মরহুম জিল্লুর রহমান খানকে জনসাধারনের হৃদয়ে জাগ্রত রাখতে হাসান ফাতেমাপুর গ্রামের বাসিন্দা তরুন সমাজকর্মী নজরুল ইসলামের উদ্যোগে “জিল্লুর রহমান খান স্মৃতি পরিষদ” গঠনের উদ্যোগ নেয়া হয়।

এ উপলক্ষ্যে শুক্রবার মীরপুর বাজারস্থ ভাই ভাই সুপার মার্কেটে স্মৃতি পরিষদ গঠনের প্রস্তুতি সভায় সমাজসেবী আব্দুল কাদিরের সভাপতিত্বে ও কৃতি ফুটবলার সাদেকুর রহমান সাদের পরিচালনায় প্রস্তুতি সভায় মরহুম জিল্লুর রহমান খানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে স্মৃতি চারন মূলক বক্তব্য রাখেন মীরপুর ইউনিয়নের উপস্থিত নেতৃবৃন্দ।

পরে উপস্থিত নেতৃবৃন্দের সর্ব সম্মতিক্রমে আব্দুল কাদিরকে আহবায়ক সিরাজ উদ্দিন আহমদ মাষ্টারকে সদস্য সচিব করে ২১ সদস্যের মরহুম জিল্লুর রহমান খান স্মৃতি পরিষদের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

আহবায়ক কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম, যুগ্ম আহবায়ক গোলাম রাব্বানী, যুগ্ম আহবায়ক রিয়াছত আলী, যুগ্ম আহবায়ক সাদেকুর রহমান সাদ, যুগ্ম আহবায়ক বাদশা মিয়া, যুগ্ম আহবায়ক লিতু খান, সদস্য নজরুল ইসলাম, রূপক পাল, জহুর মিয়া, আব্দুল লতিফ, সাইফুল ইসলাম, কয়েছ মিয়া, হুমায়ুন খান, হীরা মিয়া, মাহবুবুর রহমান, হাবিব খান, মুর্শেদ খান, সুলতান মিয়া, জুনেদ আহমদ।

জ.টুডে-২ জুন ২০১৮/বিডিএন

ট্রেন থেকে ইয়াবাসহ মহিলা আটক

জগন্নাথপুর টুডে ডেস্ক:
কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহে ইয়াবাসহ এক মহিলাকে আটক করেছে রেলওয়ে থানা পুলিশ। বৃহস্পতিবার (৩১মে) দিবাগত রাত সাড়ে ১০টার সময় পোড়াদহ রেলওয়ে জংশন স্টেশনের ২নং প্লাটফর্মে দাঁড়িয়ে থাকা চিলাহাটি হতে খুলনাগামী রকেট মেইল ট্রেন থেকে তাকে আটক করা হয়।

পোড়াদহ রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোল্লা আফজাল হোসেন জানান, সঙ্গীয় ফোর্স নিয়ে ঐ ট্রেনটিতে এক মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছিল। আমাদের কাছে গোপন সংবাদ ছিল যে, ইয়াবাসহ এক নারী যাত্রী আছে ট্রেনে।

সে তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদরের আন্দুলবাড়িয়া গ্রামের মৃত মন্টু বিশ্বাসের স্ত্রী রিজিয়া খাতুনকে (৩৫) আটক করা হয়। পরে তার দেহ তল্লাসী করে ৩৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ব্যাপারে পোড়াদহ রেলওয়ে থানায় মামলা হয়েছে। গতকাল আটককৃতকে কোর্টে চালান দেওয়া হয়েছে।

সুত্র-ইত্তেফাক ২ জুন ২০১৮/ বিডিএন

বউয়ের স্বর্নের টিকলী হারিয়ে যাওয়ায় ছেলের পিটুনীতে মা আহত হওয়ার ঘটনায় বাবা আটক

জগন্নাথপুর টুডে ডেস্ক:
টেক্স:ইঞ্জিনিয়ার কাউসার আহমদের সদ্য বিবাহিত স্ত্রীর স্বর্নের টিকলী হারিয়ে যাওয়ার ঘটনায় কাউসার আহমদ তার মা মমতাজ বেগমকে (৪০) পাইপ দিয়ে বেধরক পিটিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে গেছে। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী পাখির চালা গ্রামে।

এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানাযায়, শনিবার ( ২৬ মে ) দুপুরে উপজেলার হবিরবাড়ী পাখির চালা গ্রামের আব্দুল মালেকের ছেলে (টেক্স:ইঞ্জিনিয়ার) কাউসার আহমদের সদ্য বিবাহিত স্ত্রীর স্বর্নের টিকলী হারিয়ে যাওয়ায় তার মা মমতাজ বেগমকে পাইপ দিয়ে বেধরক পিটিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।

খবর পেয়ে ভালুকা মডেল থানার এস আই রঞ্জন কুমার ভৌমিক সরকার আহত মমতাজ বেগমকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করেছেন। এ সময় ছেলেকে ইন্ধন দেয়ার অভিযোগে পুলিশ কাউসার আহমদের পিতা আব্দুল মালেককে (৪৬) আটক করেছেন।

ভালুকা মডেল থানার ওসি ফিরোজ তালুকদার জানান, এ ঘটনায় কাউসার আহমদের পিতা আব্দুল মালেককে আটক করা হয়েছে।

জ.টুডে-১ জুন ২০১৮/বিডিএন

সৈয়দপুর যুব কল্যান পরিষদ ইউকের নব-গঠিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

জগন্নাথপুর টুডে নিউজ ডেস্ক:
জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী সৈয়দপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী যুবকদের সমন্বয়ে গঠিত সৈয়দপুর যুবকল্যান পরিষদ ইউকের নব-গঠিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ মে) পূর্ব লন্ডনের অট্রিয়াম হলে আয়োজিত ইফতার মাহফিলে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে জন প্রতিনিধি, কমিউনিটি নেতৃবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ অংশ নেন।

সৈয়দপুর যুবকল্যান পরিষদ ইউকের নব-গঠিত কমিটির সভাপতি মোহাম্মদ মোস্তাকুজ্জামান খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রভাষক সাজিদুর রহমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র জন বিগস।

ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ সৈয়দ সাজিদুর রহমান ফারুক, অধ্যাপক ফরিদ আহমদ রেজা, লন্ডন বাংলা প্রেসক্লাব সভাপতি সৈয়দ নাহাশ পাশা, রাজনীতিবিদ হরমুজ আলী, নূরুল হক লালা মিয়া,

কমিউনিটি নেতা আব্দুল আলী রউফ, মাস্টার সৈয়দ ফররুখ আহামদ, মল্লিক শাকুর ওয়াদুদ, সাংবাদিক সৈয়দ আনাস পাশা, কমিউনিটি নেতা মাসুক ইবনে আনিস, মো: তারিফ আহমদ, লন্ডন বাংলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোহাম্মদ জুবায়ের, মাওলানা মুনতাকিম, সৈয়দ সাদেক আহমদ,

জিয়াউল ইসলাম সৈয়দ, শেখ রেজওয়ানুর রহমান, কামরুল ইসলাম, কাউন্সিলার আহবাব হোসেন, কাউন্সিলার সৈয়দ সায়মা হক, কাউন্সিলার তারিক আহমদ খাঁন, কাউন্সিলার এহতেশাম হক,

কাউন্সিলার শামছিয়া আলী, কাউন্সিলার ইকবাল পাপ্পু, কাউন্সিলার লিমা উমর কোরেশী। ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাস্ট্রপতির সাবেক উপদেষ্টা মোখলেছুর রহমান চৌধুরী, সাংবাদিক বুলবুল হাসান, কমিউনিটি নেতা সৈয়দ তাজুদ মিয়া, শেখ নুর, সৈয়দ জুনেদ মিয়া, ছাদিক কোরেশী,

মো: তাজুদ মিয়া, শাহ শামীম আহমদ, শেখ শফিক মিয়া, জামাল খান, শেখ আব্দুল মুকিত, মোজাক্কির হোসেন, আব্দুল হক, মাওলানা ফারুক আহমদ চৌধুরী, সৈয়দ শাহেদ আহমদ, জামান সৈয়দ নাসের, আহমদ শরীফ আসকির, সিরাজ মিয়া, নুরুল আমীন হায়দার,

মো: মোরসালিন, সৈয়দ নোমান, কুতুব উদ্দিন বখতিয়ার, আবু হেলাল চৌধুরী সেরিম, মুজিবুল হক মনি, জলিল চৌধুরী, আজমল হোসেন, আসাদ উদ্দিন, শাহ কোরেশী শিপন, আব্দুল কাদির আংগুর, হাসনাত আহমদ চুন্নু, মুজিবুর রহমান, শফিউল আলম বাবু, আ স ম মিসবাহ,

আঙ্গুর আলী, সৈয়দ শামীম আহমদ, মো: আব্দুল মালিক, শেখ ছয়ফুল, নিজাম আহমদ, এডভোকেট পাভেল চৌধুরী, শাহ আজম কোরেশী, জহিরুল হক লিটন, সৈয়দ ছায়েদ আহমদ, আব্দুল আউয়াল, অধ্যক্ষ শাহেদ রহমান, আশরাফুল হুদা বাবুল, আকিক খান, ছালিমুর রহমান,

সারওয়ার কবির, মাওলানা শুয়াইব আহমদ, মো: তামীম আহমদ, মাওলানা ফয়েজ আহমদ, আমিনুল হক জিলু, বাবুল খান, সিজিল মিয়া, আব্দুস সালাম, আলিফ মিয়া, সৈয়দ সুহেল, মুফতি মসরুর আহমদ, সৈয়দ তারেক আহমদ, খোকন কোরেশী, মনসুর আলম বাবুল, হোসাইন আহমদ সাজনু,

সৈয়দ জামিল, আবু হেনা রাজা, মলিক বিলাল, কবি সৈয়দা তুহিন, মো: রয়েছ মিয়া, সৈয়দ সোয়াইব আহমদ, সৈয়দ ছাবির, সৈয়দ আতাউর, সৈয়দ আলফু, রফিকুল হাসান হিরন,

সৈয়দ মামুন আহমদ, সৈয়দ সুমন, সাজিদ মিয়া, শেখ এমদাদ, সৈয়দ আনসার মিয়া, সাহেল খান, সৈয়দ শাহেদ, সৈয়দ রুকন, সৈয়দ এমরান, সৈয়দ নোমান, আব্দুর রাজ্জাক, সৈয়দ কামরুল হাসান, মো: ইমতিয়াজ, সৈয়দ উজ্জল, আব্দুল আলীম রনি, হাফিজ সৈয়দ হোসাইন আহমদ।

আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ সৈয়দ নাঈম আহমদ। সভায় নব-গঠিত কমিটির নেতৃবৃন্দকে পরিচয় করিয়ে দেন বিশিষ্ট ছড়াকার দিলু নাসের।

ইফতার পূর্ব বিশেষ মোনাজাত পরিচালনা করেন সান্ডারল্যান্ড জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা ইমাম উদ্দীন আহমদ।

জ.টুডে-১জুন২০১৮/বিডিএন

জগন্নাথপুরে যুবলীগ নেতা এনামুল হকের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত

জগন্নাথপুর টুডে নিউজ:
জগন্নাথপুর উপজেলা যুব লীগের যুগ্ম সাধারন সম্পাদক এনামুল হক এনামের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।

শুক্রবার (১জুন) জগন্নাথপুর পৌর শহরের ছিক্কা এলাকায় এনামুল হক এনামের বাস ভবনে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শামস্ উদ্দিন, বিশিষ্ট শিক্ষাবিদ আবু হোরায়রা ছাদ মাষ্টার,

স্বরূপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) হাজী ছায়াদ আলী, ছিক্কা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হাজি আব্দুল খালিক, জগন্নাথপুর ডিগ্রি কলেজের গভর্নিং বডির সাবেক সদস্য ছিক্কা এলাকার বাসিন্দা আব্দুশ শহীদ,

বিশিষ্ট ব্যবসায়ী মুজিবুর রহমান ওয়াদুদ, ছিক্কা এলাকার বাসিন্দা আওয়ামী লীগ নেতা আবুল মিয়া, ছিক্কা এলাকার বাসিন্দা ব্যবসায়ী আবুল খয়ের, ছুরত মিয়া, ছিক্কা এলাকার বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী আব্দুস সালাম, দৈনিক ইত্তেফাক, দৈনিক সবুজ সিলেট পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি ও অনলাইন নিউজ পোর্টাল জগন্নাথপুর টুডে ডটকম’র সম্পাদক মো: আব্দুল হাই,

ছিক্কা এলাকার বাসিন্দা ইঞ্জিনিয়ার মুরাদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি তফজ্জুল হক সুমন, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শাহ রুয়েল আহমদ,

ছাত্রলীগ নেতা আবু হেনা রনি প্রমূখ। ইফতার পূর্ব বিশেষ মোনাজাত পরিচালনা করেন ছিক্কা জামে মসজিদের ইমাম মাওলানা আবুল কালাম আজাদ।

জ.টুডে-১ জুন ২০১৮/বিডিএন