যুক্তরাজ্যের ম্যানচেষ্টারে আওয়ামী লীগ ও সেচ্ছাসেবক লীগের যৌথ উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

আমিনুল হক ওয়েছ লন্ডন থেকে:
যুক্তরাজ্যের ম্যানচেষ্টারে আওয়ামী লীগ ও সেচ্ছাসেবক লীগের যৌথ উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।

সোমবার (৪ জুন) স্থানীয় একটি হলে আয়োজিত ইফতার পূর্ব আলোচনা সভায় মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন গ্রেটার ম্যানচেষ্টার বাংলাদেশ হাউসের সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ হিউম্যান রাইটস নর্থ ওয়েষ্ট রিজিওন শাখার সভাপতি সামছু মিয়া, যুক্তরাজ্যের আওয়ামী সেচ্ছাসেবক লীগ গ্রেটার ম্যানচেষ্টার শাখার সভাপতি আমিনুল হক ওয়েছ।

যুক্তরাজ্য আওয়ামী লীগ গ্রেটার ম্যানচেষ্টার শাখার সভাপতি মুক্তিযুদ্ধের সংগঠক আলহাজ্ব ছুরাবুর রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক অ্যাডভোকেট মীর গোলাম মোস্তফার পরিচালনায় ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিমান বাংলাদেশ ম্যানচেষ্টার অফিসের ম্যানেজার আব্দুল জব্বার, গ্রেটার ম্যানচেষ্টার আওয়ামী লীগের সহ-সভাপতি মাহমুদুর রহমান বুলু,

বেলায়েত চৌধুরী টুটু, মামুনুর রশিদ, কলামিষ্ট ফারুক যোশী, ডি এন কুরেশী, রুহুল আমিন চৌধুরী মামুন, শেকুল ইসলাম, শেকুল মিয়া, মোনতাহিল বিল্লাল জুয়েল, শফিক মিয়া, আব্দুল হান্নান, সুরুজ জামান মন্নান, ফারুক আহমদ, আবুল বশর, সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মনোহর আলী কামাল,

সৈয়দ সাদী সাগর, জামাল উদ্দিন, কাউছার আহমদ, আবু তাহের, শাহিন, মাহতাব উদ্দিন, রুমেন মিয়া, আবিদুর রহমান, গিয়াস উদ্দিন, মিল্লাত হোসেন, আবিদুর রহমান, আব্দুল কাইয়ুম, রিপন মিয়া, বাহার উদ্দিন প্রমূখ।  ইফতার পূর্ব বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা ফখরুল হাসান রুতবার।

জ.টুডে- ৫ জুন ২০১৮/বিডিএন

 

জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী শাহজাহান ফিরোজ তালুকদারের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

জগন্নাথপুর টুডে নিউজ:
রড, সিমেন্ট, ঢেউ টিন মার্চেন্ট গ্রুপ সুনামগঞ্জ জেলার যুগ্ম সাধারন সম্পাদক জগন্নাথপুর বাজারের মেসার্স আলহাজ্ব ফিরোজ এন্টার প্রাইজের স্বত্তাধিকারী বাংলাদেশ মানবাধিকার কমিশন জগন্নাথপুর উপজেলা শাখার সহ-সভাপতি হাজী শাহজাহান ফিরোজ তালুকদারের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।

মঙ্গলবার (৫ জুন) জগন্নাথপুর থানা ভবনের সামনে হাজী ফিরোজ মিয়া মার্কেটের দ্বিতীয় তলায় আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংক এশিয়া জগন্নাথপুর শাখার ব্যবস্থাপক তারিক কিবরিয়া, উত্তরা ব্যাংক লিমিটেড জগন্নাথপুর শাখার ব্যাবস্থাপক মো: নাজির হোসেন, জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) মো: আশরাফুল ইসলাম, উপ-পরিদর্শক লুৎফুর রহমান, উপ-পরিদর্শক সাইফুর রহমান, উপ-পরিদর্শক হাবিবুর রহমান-২,

জগন্নাথপুর পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলার গিয়াস উদ্দিন মুন্না, রড সিমেন্ট ঢেউ টিন মার্চেন্ট গ্রুপ সুনামগঞ্জ জেলা সভাপতি জগন্নাথপুর বাজারের শাহজালাল এন্টার প্রাইজের স্বত্ত্বাধিকারী মো: জামাল মিয়া তালুকদার, রড, সিমেন্ট, ঢেউ টিন মার্চেন্ট গ্রুপ সুনামগঞ্জ জেলার যুগ্ম সাধারন সম্পাদক জগন্নাথপুর বাজারের মেসার্স আলহাজ্ব ফিরোজ এন্টার প্রাইজের স্বত্তাধিকারী বাংলাদেশ মানবাধিকার কমিশন জগন্নাথপুর উপজেলা শাখার সহ-সভাপতি হাজী শাহজাহান ফিরোজ তালুকদার,

ফাইভ স্টার কন্সট্রাকশনের স্বত্ত্বাধিকারী জগন্নাথপুর স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের অভিভাবক কমিটির সভাপতি আজাদ আলী, জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি জহিরুল ইসলাম লাল মিয়া, উত্তরা ব্যাংক লিমিটেড জগন্নাথপুর শাখার কর্মকর্তা শুভাংকর দাশ, ব্যাংক এশিয়া জগন্নাথপুর শাখার কর্মকর্তা আবু জাফর মো: কায়সার, অনলাইন নিউজ পোর্টাল জগন্নাথপুর টুডে ডটকম’র সম্পাদক দৈনিক ইত্তেফাক ও দৈনিক সবুজ সিলেট প্রতিনিধি মো: আব্দুল হাই,

জগন্নাথপুর থানার সহকারি উপ-পরিদর্শক শাহ জামাল, সহকারি উপ-পরিদর্শক মোশাহিদ আলী, সহকারি উপ-পরিদর্শক বেলাল আহমদ, দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি মো: হুমায়ুন কবির, জগন্নাথপুর বাজার বণিক সমিতির সহ-সভাপতি আমিনুল ইসলাম, মেসার্স ফাতিমা এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী খাঁজা শাকিল আহমদ চিস্তি, ব্যবসায়ী আলী হোসেন,

এ আলী ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী আবুল কালাম চৌধুরী বাবলু, মির্জা বাড়ির বাসিন্দা মির্জা মুহিবুর রহমানসহ প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেনী পেশার ধর্মপ্রান মুসল্লীগন উপস্থিত ছিলেন। ইফতার পূর্ব বিশেষ মোনাজাত পরিচালনা করেন ইকড়ছই আলীম মাদ্রাসার শিক্ষক মাওলানা মফিজুল ইসলাম।

জ.টুডে-৫ জুন ২০১৮/বিডিএন

জগন্নাথপুরের রানীগঞ্জ বাজারে চুরি সংঘঠিত, দুই কিশোরকে পুলিশে সোপর্দ

জগন্নাথপুর টুডে নিউজ:
জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রানীগঞ্জ বাজারে ফেরী ঘাট সংলগ্ন ফ্যামেলীসপ দোকানে সোমবার রাত সাড়ে ৮টায় চুরির ঘটনা ঘটেছে। ঐ সময় দোকান মালিক সাজু মিয়া তারাবির নামাজে ছিলেন। সাজু মিয়া জানান, রমজান মাসের কারনে দোকানের কর্মচারীরা সন্ধ্যা রাতেই দোকান বন্ধ করে তাদের বাড়িতে চলে যান।

ঘটনার দিন তারাবির নামাজ চলাকালীন সময়ে চোরেরা দোকানের পেচনের দরজা ভেঙ্গে দোকানে প্রবেশ করে ক্যাশ বাক্ত্র থেকে নগদ টাকা, সিগারেটসহ প্রায় ২লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। তিনি আরো জানান, নামাজ শেষে দোকান খোলে চুরি হওয়ার আলামত দেখতে পেয়ে বিষয়টি বাজারের অন্যান্য ব্যবসায়ীদের জানান।

মঙ্গলবার (৫ জুন) সকালে বাজারের ব্যাবসায়ীরা চুরির সাথে জড়িত থাকার সন্দেহে রানীগঞ্জ ইউনিয়নের ইসলামপুর গ্রামের শফিক মিয়ার ছেলে হামজা মিয়া (১৭) ও পাইলগাঁও ইউনিয়নের এরালিয়া গ্রামের মৃত লেচু মিয়ার ছেলে লেবু মিয়াকে (১৫) আটক করে বাজারে এনে জিজ্ঞাসাবাদে চুরির ঘটনা স্বীকার করে।

ঘটনাটি জগন্নাথপুর থানায় জানানো হলে এ এস আই ফিরোজ মিয়া চুরি হওয়া দোকান পরিদর্শন শেষে বাজার ব্যবসায়ী কর্তৃক আটককৃত দুই কিশোর হামজা মিয়া ও লেবু মিয়াকে থানায় নিয়ে আসেন।

জ.টুডে-৫ জুন ২০১৮/বিডিএন

সুনামগঞ্জ জেলা যুবদলের নব-নির্বাচিত নেতৃবৃন্দের সাথে জগন্নাথপুর উপজেলা ও পৌর যুবদলের সৌজন্য সাক্ষাত

জগন্নাথপুর টুডে নিউজ:
জাতীয়তাবাদী যুবদল সুনামগঞ্জ জেলা শাখার নব-নির্বাচিত সভাপতি আবুল মনসুর মোহাম্মদ শওকত, সাধারন সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ কয়েছ, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, যুগ্ম-সাধারন সম্পাদক তোফাজ্জল হোসেনসহ জেলা যুবদল নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন জগন্নাথপুর উপজেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দ।

সোমবার (৪জুন) সুনামগঞ্জের দলিয় কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে জেলা যুবদলের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক আবুল হাশিম ডালিম নব-নির্বাচিত কমিটির নেতৃত্বে যুবদলের কার্যক্রম তৃনমূল পর্যায়ে আরো গতিশীল হবে এমন আশাবাদ ব্যক্ত করে তিনি জাতীয়তাবাদি দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার র্দীঘায়ু কামনা করে যুব দলের নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দের প্রতি অভিনন্দন জানান।

এছাড়াও জগন্নাথপুর উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন বিষয় তুলে ধরে আগামী দিনের আন্দোলন সংগ্রামে জগন্নাথপুরের রাজপথে বলিষ্ট ভুমিকা রাখতে জগন্নাথপুর উপজেলা যুবদল ও জগন্নাথপুর পৌর যুবদলের পুর্নাঙ্গ কমিটি ঘোষনার দাবী জানান নব-নির্বাচিত জেলা যুবদল নেতৃবৃন্দের কাছে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম- আহবায়ক সৈয়দ শফিকুর রহমান, হাজী সুহেল খান টুনু, উপজেলা যুবদল নেতা সৈয়দ ইসহাক আহমদ, রাসেল বক্স, জাকির হোসেন, সৈয়দ মিজান, রওশন মিয়া, জগন্নাথপুর পৌর যুবদলের যুগ্ম- আহবায়ক লিটন মিয়া, পৌর যুবদল নেতা শামিম আহমদ, বেলাল আহমদ, তারেক আহমদ প্রমূখ।

জ.টুডে-৫ জুন ২০১৮/বিডিএন

জগন্নাথপুরে পরিবেশ দিবসের আলোচনা সভায় ইউ এন ও মুহাম্মদ মাসুম বিল্লাহ—পরিবেশ সুরক্ষায় বেশী করে গাছ লাগান

জগন্নাথপুর টুডে নিউজ:
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালী ও আলেচনা সভা অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার (৫ জুন) সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লার নেতৃত্বে প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেনী পেশার বিপুল সংখ্যক ব্যক্তি বর্গের উপস্থিতিতে র‌্যালীটি শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ’র সভাপতিত্বে ও উপজেলা শিক্ষা অফিসার জয়নাল আবেদীনের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা: কামরুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়াহিদুল আবরার, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা কৃষিবিদ শওকত ওসমান মজুমদার, জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহিদুল ইসলাম বিপ্লব, এলজিইডির উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার,

জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক কবির উদ্দিন, জগন্নাথপুর বাজার বণিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভুইয়া, গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী হারুনুর রশীদ, জগন্নাথপুর অনলাইন প্রেসক্লাবের সাধারন সম্পাদক দৈনিক ইত্তেফাক ও দৈনিক সবুজ সিলেট প্রতিনিধি মো: আব্দুল হাই, হাসান ফাতেমাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধীরেন্দ্র তালুকদার, জগন্নাথপুরে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক বাপ্পী দে, জগন্নাথপুর বাজারের ব্যবসায়ী বিশ্ব রায় ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক মানব জমিন পত্রিকার প্রতিনিধি প্রবীন সাংবাদিক শংকর রায়, ঘোষগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদীপ ভট্রাচার্য্য, ছিক্কা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রূপক কান্তি দে, নারিকেলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় কৃঞ্চ ক্ষর্তীয়, দক্ষিন হবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপাল চন্দ্র দাস,

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সমিতির উপজেলা শাখার সভাপতি আলমগীর হোসেন, লুদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক শংকর চন্দ্র নাথ প্রমূখ। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ বিশ্ব পরিবেশ দিবসের গুরুত্ব তুলে ধরে বলেন পরিবেশ সুরক্ষায় বেশী করে ফলজ, বনজ ও ঔষধী গাছ লাগানোর আহবান জানান।

জ.টুডে- ৫জুন ২০১৮/বিডিএন

জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় আহত-৪ ॥ আটক-৩

জগন্নাথপুর টুডে নিউজ:
জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের পূর্ব বুধরাইল গ্রামে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ৪জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৩জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও ১জনকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ উভয় পক্ষের ৩জনকে আটক করেছে।

হামলায় আহতরা হলেন পূর্ব বুধরাইল গ্রামের হীরা মিয়ার ছেলে ফয়সল আহমদ (৩০), মৃত মুক্তার মিয়ার ছেলে লেবু মিয়া (৪২), মোহন মিয়ার ছেলে আল-আমিন (১৪), মৃত হিরন খানের পুত্র মাসুদ খান (২৫)।

এদের মধ্যে গুরুতর আহত ফয়ছল আহমদ, লেবু মিয়া ও আল-আমিনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও মাসুদ খানকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ হামলায় ঘটনায় পুর্ব বুধরাইল গ্রামের তারিফ উল্লার ছেলে আকবুল মিয়া (৩৫), হীরা মিয়ার ছেলে আনহার মিয়া (৪৫) ও হিরন খানের ছেলে মাসুদ খাঁন (২৫) কে গ্রেফতার করেছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানায়, পূর্ব বুধরাইল গ্রামের মসজিদের গেইট নির্মান নিয়ে ঐ গ্রামের হারুন মিয়া ও আকবুল মিয়ার লোকজনদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

রবিবার বিকেলে হারুন মিয়ার পক্ষের হীরা মিয়ার ছেলে জাকির হোসেনের ১টি গরু তারিফ উল্ল্যার ছেলে আকবুল মিয়ার বাড়িতে গেলে আকবুল মিয়ার লোকজন গরুটি আটক করে রাখে। গরু আটকের বিষয়কে কেন্দ্র করে জাকির হোসেন ও আকবুল মিয়ার লোকজনদের মধ্যে কথা কাটাকাটি ও বাক বিতন্ডার সৃষ্টি হয়।

এরই জের ধরে রবিবার রাত সাড়ে ৮টায় জাকির হোসেনসহ তার লোকজন পূর্ব বুধরাইল জামে মসজিদে যাওয়ার পথে আকবুল হোসেনের নেতৃত্বে তার লোকজন জাকির হোসেনের লোকজনের উপর হামলা চালায়। প্রত্যেক্ষদর্শীরা জানান, ঐ সময় ২রাউন্ড ফাকা গুলি বর্ষনের ঘটনা ঘটে।

জ.টুডে- ৪ জুন ২০১৮/বিডিএন

জগন্নাথপুরে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির ইফতার দোয়া মাহফিল অনুষ্টিত

জগন্নাথপুর টুডে নিউজ:
বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি জগন্নাথপুর উপজেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।

রোববার জগন্নাথপুর পৌর পয়েন্টের অভিজাত মিতালী গ্রীল রেষ্টুরেন্টে আয়োজিত ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌর সচিব মো: মোবারক হোসেন। বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা মো: অলি উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজ রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর বাজার তদারক কমিটির সেক্রেটারী কৃতি ফুটবলার মো: জাহির উদ্দিন,

পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি জগন্নাথপুর উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ও জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি জহিরুল ইসলাম লাল মিয়া, জগন্নাথপুর দলিল লেখক সমিতির সাবেক সভাপতি মো: গয়াছ মিয়া, উত্তর জগন্নাথপুর কেন্দ্রিয় জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল মালিক,

সমাজ সেবী মো: নিজাম উদ্দিন, জগন্নাথপুর প্রেসক্লাবের সহ-সভাপতি মো: হুমায়ুন কবির, উপজেলা কৃষি অফিসের সহকারী আব্দুর রাজ্জাক, জগন্নাথপুর ক্যাবল সার্ভিসের পরিচালক সুহেল মিয়া, পুস্তক সমিতির সাধারণ সম্পাদক আবুল হোসেন মিজি, সহ-সভাপতি মাওলানা সামছুল ইসলাম,

সহ-সভাপতি সাংবাদিক এস কে চৌধুরী শিমু, জাপা নেতা আখলিছ আলী, পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি জগন্নাথপুর উপজেলা শাখার সদস্য মাওলানা নুরুল ইসলাম খান শিহাব,

সদস্য লুৎফুর রহমান, ব্যবসায়ী মাছুম মিয়া, শিফুল মিয়া, আবু খালেদ প্রমূখ। ইফতার পূর্ব বিশেষ মোনাজাত পরিচালনা করেন উত্তর জগন্নাথপুর জামে মসজিদেও ইমাম মাওলানা আব্দুল মালিক ।

জ.টুডে-৪ জুন ২০১৮/বিডিএন

জগন্নাথপুরে পলাতক আসামী গ্রেফতার

জগন্নাথপুর টুডে নিউজ:
জগন্নাথপুরে ডাকাতি মামলার পলাতক আসামী আব্দুল হাশিমকে (৪০) গ্রেফতার করা হয়েছে। সে জগন্নাথপুর উপজেলার ঐয়ারকোনা গ্রামের মৃত ইছকন্দর আলীর ছেলে।

রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এস আই হাবিবুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ঐয়ারকোনা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গতকাল সোমবার গ্রেফতারকৃত আব্দুল হাশিমকে আদালতে প্রেরন করা হয়েছে।

জ.টুডে-৪ জুন ২০১৮/বিডিএন

সৎ পিতার ধর্ষণে কিশোরী অন্তঃসত্ত্বা

জগন্নাথপুর টুডে ডেস্ক:

সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে মোহাম্মদ মজিদ (৪৯) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২ জুন) রাতে ধর্ষণের অভিযোগে মজিদের বিরুদ্ধে মামলার পরই তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত কাভার্ডভ্যান চালক মোহাম্মদ মজিদ বিগত ৬ মাস ধরে তার সৎ মেয়েকে ধর্ষণ করে আসছিল। ১৬ বছর বয়সী ওই কিশোরী শনিবার (২ জুন) তার সৎ পিতা মোহাম্মদ মজিদকে আসামি করে চট্রগ্রাম নগরীর সদরঘাট থানায় মামলা দায়ের করে। মামলার এজাহারে ৬ মাস ধরে ভয় দেখিয়ে ধর্ষণ করার অভিযোগ করা হয়েছে।

কিশোরীর মা অভিযোগ করেন মজিদ ১২ বছর আগে তাঁকে বিয়ে করেন। তার আগের সংসারের মেয়ে এক সাথে থাকে। বিভিন্ন বাসা বাড়ীতে বুয়া্র কাজ করতে সকালে চলে গেলে আমার স্বামী মজিদ আমার মেয়েকে জোর পূর্বক ধর্ষণ করতো।

সদরঘাট থানার ওসি নেজাম উদ্দিন জানান, আসামি মোহাম্মদ মজিদ নগরীর মোগলটুলি এলাকায় কাটা বটগাছ মোড়ে ভাড়া বাসায় স্ত্রী-সন্তানদের নিয়ে থাকেন। তার গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে।

জ.টুডে-৪ জুন ২০১৮/বিডিএন

 

জগন্নাথপুর প্রেসক্লাব ও অনলাইন প্রেসক্লাবের যৌথ আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত

জগন্নাথপুর টুডে নিউজ:
জগন্নাথপুর প্রেসক্লাব ও অনলাইন প্রেসক্লাবের যৌথ আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। শনিবার ( ২জুন) জগন্নাথপুর পৌর শহরের অভিজাত রেষ্টুরেন্ট মাহিমায় আয়োজিত ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক শফিক বলেছেন সাংবাদিকরা হচ্ছেন দেশ ও জনগনের দর্পন।

তিনি দেশ ও জাতীর উন্নয়নে বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের আহবান জানিয়ে ইফতার ও দোয়া মাহফিল আয়োজনে প্রেসক্লাব নেতৃবৃন্দের প্রতি অভিনন্দন জানান। জগন্নাথপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি ওয়াহিদুর রহমান ওয়াহিদের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি জহিরুল ইসলাম লাল মিয়া।

জগন্নাথপুর অনলাইন প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুল হাই’র পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অনলাইন নিউজ পোর্টাল পিজিপি নিউজ টুয়েন্টিফর ডটকম’র সম্পাদক মন্ডলীর সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবী আলহাজ্ব শাহ নুরুল করিম, জগন্নাথপুর পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলার গিয়াস উদ্দিন মুন্না।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক কায়েস চৌধুরী, সাংবাদিক আব্দুল তাহিদ, জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক রিয়াজ রহমান, সাবেক সাধারন সম্পাদক দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি মো: হুমায়ুন কবির, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক দৈনিক সুনামকন্ঠ প্রতিনিধি শাহজাহান মিয়া, জগন্নাথপুর অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল ওয়াহিদ,

জগন্নাথপুর পত্রিকার সম্পাদক মোহাম্মদ ইয়াকুব মিয়া, অনলাইন নিউজ পোর্টাল আজকের স্বদেশ সম্পাদক গোলাম সারোয়ার, এস টিভির জগন্নাথপুর প্রতিনিধি শাহ এস এম ফরিদ, দৈনিক দিনকাল পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি হিফজুর রহমান তালুকদার জিয়া,

অনলাইন নিউজ পোর্টাল দৃক নিউজ টুয়েন্টিফর ডটকম’র বার্তা সম্পাদক হুমায়ুন কবীর ফরীদি, পিজিপি নিউজ টুয়েন্টিফর ডটকম’র বার্তা সম্পাদক জাকারিয়া আহমদ, অনলাইন নিউজ পোর্টাল জগন্নাথপুর টুডে ডটকম’র বার্তা সম্পাদক ও দৈনিক সুনামগঞ্জ প্রতিদিন প্রতিনিধি বিপ্লব দেব নাথ,

দৈনিক সুনামগঞ্জের সময় পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি জুয়েল আহমদ মাহিন, দৈনিক আজকের সুনামগঞ্জ পত্রিকার জগন্নাথপুর অফিস প্রধান ফখরুল ইসলাম, অনলাইন নিউজ পোর্টাল আজকের স্বদেশ’র স্টাফ রিপোর্টার মো: সুজাত আলী,

অনলাইন নিউজ পোর্টাল প্রতিদিনের খবর মো: দুলন মিয়া, জগন্নাথপুর পত্রিকা হকার্স সমিতির সভাপতি নিকেশ বৈদ্য প্রমূখ। ইফতার পূর্ব বিশেষ মোনাজাত পরিচালনা করেন জগন্নাথপুর প্রেসক্লাবের সহ-সভাপতি মো: আব্দুল তাহিদ।

জ.টুডে-৩ জুন ২০১৮/বিডিএন