প্রতিমন্ত্রী এম এ মান্নান শনিবার জগন্নাথপুরে আসছেন

জগন্নাথপুর টুডে নিউজ:
জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান  শনিবার( ৯ জুন ) জগন্নাথপুরে আসছেন।

তিনি ঐ দিন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগি সংগঠন উদ্যোগে শহরের কামাল কমিউনিটি সেন্টারে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে যোদান করবেন। প্রতিমন্ত্রী ঐ দিন সকাল ১১টায় দক্ষিন সুনামগঞ্জ উপজেলার জাহানপুর পঞ্চগ্রাম মাদ্রাসা প্রাঙ্গনে জাহানপুর, শ্রীনাথপুর, আসামুড়া গ্রামে পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃক বিদ্যুৎ সংযোগের উদ্বোধনী অনুষ্টানে যোগদান করবেন।

তিনি ঐ দিন দুপুর ১টায় নগর গ্রামে এবং বেলা-২টায় উজানীগাঁও গ্রামে বিদ্যুৎ সংযোগের উদ্বোধনী অনুষ্টানে যোগদান করবেন।  রবিবার (১০ জুন) সকাল সাড়ে ১০টায় দক্ষিন সুনামগঞ্জ উপজেলার শান্তিগঞ্জে পঞ্চগ্রাম পূজা মন্ডপ নির্মান কাজের ভিত্তি প্রস্থর স্থাপন অনুষ্টানে যোদান শেষে ঐ দিন দুপুর ১২টায় জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের সনুয়াখাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত ভবনের উদ্বোধন এবং সনুয়া খাই গ্রামে বিদ্যুৎ সংযোগের উদ্বোধনী অনুষ্টানে যোগদান করবেন।

তিনি ঐদিন বেলা ২টায় পাইলগাঁও ইউনিয়নের দিঘলবাক গ্রামে বিদ্যুৎ সংযোগের উদ্বাধনী অনুষ্টানে যোগদান শেষে তিনি জেলা প্রশাসন সুনামগঞ্জ কর্তৃক বিডি হলে আয়োজিত ইফতার মাহফিলে যোগদান করবেন। ঐ দিন সন্ধ্যা ৭টায় প্রতিমন্ত্রী ঢাকার উদ্দেশ্যে দক্ষিন সুনামগঞ্জ ত্যাগ করবেন।

জ.টুডে-৭ জুন ২০১৮/বিডিএন

জগন্নাথপুরে গাঁজাসহ গ্রেফতার-১

জগন্নাথপুর টুডে নিউজ:
জগন্নাথপুরে গাঁজাসহ মিরন চন্দ্র দেব (৫৫) নামের এক ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। সে উপজেলার কলকলিয়া ইউনিয়নের যুগলনগর গ্রামের মৃত মাখন চন্দ্র দেবের ছেলে।

বুধবার (৬ জুন) রাত সাড়ে ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে এস আই অনুজ কুমার দাশের নেতৃত্বে একদল পুলিশ যুগল নগর পয়েন্ট থেকে গাঁজাসহ মিলন চন্দ্র দেবকে গ্রেফতার করে।

এ ব্যাপারে পুলিশ বাদি হয়ে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার ( ৭জুন) তাকে আদালতে প্রেরন করা হয়েছে।

জ.টুডে-৭ জুন ২০১৮/বিডিএন

জগন্নাথপুরে গীতিকার সংসদের ইফতার ও দোয়া মাহফিল

আজহারুল হক ভূইয়া শিশু :
সিলেট বিভাগীয় গীতিকার সংসদ জগন্নাথপুর উপজেলার শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। বুধবার (৬জুন) জগন্নাথপুর পৌর শহরের অভিজাত রেস্টুরেন্ট মাহিমায় আয়োজিত ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌরসভার সাবেক কমিশনার আবু সুফিয়ান ঝুনু।

গীতিকার সংসদ জগন্নাথপুর শাখার সভাপতি আব্দুল পরানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সানুর আলী মাষ্টারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গীতিকার সংসদ জগন্নাথপুর শাখার উপদেষ্টা ফকির মুক্তার, সাইফুল করিম জান্নাত, পিরোজ চৌধুরী, কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জগন্নাথপুর পৌরসভার কাউন্সিলার গিয়াস উদ্দিন মুন্না, পৌর সেচ্ছাসেবক লীগ সভাপতি ছালিক আহমদ ডন, যুবলীগ নেতা সাবুল মিয়া, এমদাদ আহমদ, খলিল মিয়া প্রমূখ।

জ.টুডে-৭জুন ২০১৮/বিডিএন

জগন্নাথপুরে দুরন্ত ক্লাবের উদ্যোগে ঈদুল ফিতর উপলক্ষ্যে খাদ্য সামগ্রী বিতরণ

দুলন মিয়া, রানীগঞ্জ ( জগন্নাথপুর ) প্রতিনিধি:
জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রানীগঞ্জ দুরন্ত ক্লাবের উদ্যোগে ঈদুল ফিতর উপলক্ষ্যে দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (৬ জুন) দুপুরে রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের হল রুমে খাদ্য সামগ্রী বিতরণ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ক্লাবের উপদেষ্টা মো.নুরুজ্জামান নুর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ক্লাবের দাতা সদস্য হাজী এখলাছুর রহমান আখলই ও মো: সুজাত আলী।

দুরন্ত ক্লাবের সভাপতি আকবর হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক দিদার হোসেন পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন দুরন্ত ক্লাবের সদস্য রিপন আহমদ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের সাংগঠনিক সম্পাদক মো: রিপন আহমদ, সহ অর্থ সম্পাদক মিজানুর রহমান মিজান,

ধর্ম বিষয়ক সম্পাদক এখলাছুর রহমান ডায়েছ, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম রিপন, ত্রান বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান মন্তশির, শিক্ষা বিষয়ক সম্পাদক ফয়ছল আহমদ নাহিদ, সদস্য মাছুম মিয়া, রুমান আহমদ সহ বিভিন্ন শ্রেনী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা সামাজিক সংগঠন দুরন্ত ক্লাবের মহতী উদ্যোগের প্রশংসা করে বলেন এলাকার অসহায় দরিদ্রদের কল্যানে ক্লাবের অগ্রযাত্রা অব্যাহত রাখার আহবান জানান। আলোচনা সভা শেষে প্রতি বছরের মতো ক্লাবের অর্থায়নে শতাধিক অসহায় দরিদ্র পরিবারের মাঝে ঈদের খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়।

জ.টুডে- ৬ জুন ২০১৮/বিডিএন

সংগীতশিল্পী আসিফ আকবর কারাগারে

জগন্নাথপুর টুডে ডেস্ক:

সংগীতশিল্পী আসিফ আকবরের রিমান্ড নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। বুধবার (৬ জুন) দুপুরে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কেশব রায় চৌধুরী এ আদেশ দেন।

এর আগে গীতিকার-সুরকার শফিক তুহিনের করা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের মামলায় গ্রেফতার করা হয় আসিফকে। পরে বেলা সোয়া ১১টার দিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) আসিফকে আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ড চায়।

শুনানি শেষে আদালত তা নাকচ করে দিয়েছেন। অন্যদিকে আসিফ আকবরের আইনজীবী আসাদুজ্জামান ও ফারুক মিয়া তার জামিনের আবেদন করেন। এ বিষয়েও আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার (৫ জুন) রাতে রাজধানীর মগবাজারে নিজ স্টুডিও থেকে আসিফ আকবরকে গ্রেফতার করে সিআইডি।

সুত্র- ইত্তেফাক ৬ জুন ২০১৮/বিডিএন

ইমরান এইচ সরকারকে র‌্যাব আটক করেছে

জগন্নাথপুর টুডে ডেস্ক:

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারকে আটক করেছে র‌্যাব-১০। বুধবার (৬ জুন) বিকালে তাকে রাজধানীর শাহবাগ থেকে আটক করা হয়। এ সময় ইমরান একটি কর্মসূচিতে ছিলেন।

র‌্যাবের মুখপাত্র কমান্ডার মুফতি মাহমুদ খান জানান, অভিযোগের প্রেক্ষিতে ডা. ইমরান এইচ সরকারকে আমরা আটক করেছি। তবে বিষয়টি যাচাইবাছাই চলছে।

জ.টুডে-৬ জুন ২০১৮/বিডিএন

প্রতিমন্ত্রী এম এ মান্নানের ডিও লেটারে জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের উন্নয়নে ৫০লাখ টাকার অনুদান

জগন্নাথপুর টুডে নিউজ:
জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জ আসনের সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানের ডিও লেটারের মাধ্যমে জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জের ১০টি শিক্ষা প্রতিষ্টানের উন্নয়নে ৫০লাখ টাকা অনুমোদন হওয়ার পর টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

প্রতিষ্টানগুলো হচ্ছে জগন্নাথপুর উপজেলার জগন্নাথপুর ডিগ্রি কলেজে ৫লাখ টাকা, পাইলগাঁও বিএন উচ্চ বিদ্যালয়ে ৫লাখ টাকা, বালিকান্দি ইসলামিয়া মাদ্রাসায় ৫লাখ টাকা, রসুলগঞ্জ জামেয়া কোরআনিয়া মাদ্রাসায় ৫লাখ টাকা, দক্ষিন সুনামগঞ্জ উপজেলার আব্দুল মজিদ কলেজে ৫লাখ টাকা, আমরিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ৫লাখ টাকা, নোয়াখালী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ে ৫লাখ টাকা, শ্রীরামপুর ইসহাকপুর উচ্চ বিদ্যালয়ে ৫লাখ টাকা, পাগলা নারাইনপুর নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ে ৫লাখ টাকা।

অর্থ প্রতিমন্ত্রীর রাজনৈতিক সচিব হাসনাত হোসেন জানান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জ উপজেলার ১০টি শিক্ষা প্রতিষ্টানের সংস্কার ও উন্নয়নের জন্য ৫০লাখ টাকা বরাদ্ধ দেয়া হয়েছে। ইতো মধ্যে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

জ.টুডে- ৬ জুন ২০১৮/বিডিএন

জগন্নাথপুরে রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আজমল হোসেন মিঠু

জগন্নাথপুর টুডে নিউজ:
জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন গন্ধর্বপুর গ্রামের বাসিন্দা তরুন সমাজকর্মী শিক্ষানুরাগী আজমল হোসেন মিঠু।

গত ৫ জুন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেট’র বিদ্যালয় পরিদর্শক মোহাম্মদ মঈনুল ইসলাম স্বাক্ষরিত আদেশে ৪ সদস্যের রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত ৬মাসের জন্য অনুমোদন করেছেন।

এডহক কমিটির অন্যান্য সদস্যরা হলেন সুনামগঞ্জ জেলা শিক্ষা অফিসার মো: রফিকুল ইসলাম আকন্দ শিক্ষক প্রতিনিধি, মো: শাহ গোলাপ মিয়া অভিভাবক প্রতিনিধি এবং সংশ্লিষ্ট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সদস্য সচিব।

এদিকে আজমল হোসেন মিঠু রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হওয়ায় সুশীল সমাজসহ বিভিন্ন মহল তাকে অভিনন্দন জানিয়েছেন।

জ.টুডে-৬ জুন ২০১৮/বিডিএন

সুনামগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি ঘোষনা

সুনামগঞ্জ অফিস:
বাংলাদেশ জাতীয়তাবাদি ছাত্রদল সুনামগঞ্জ জেলা শাখার কমিটি ঘোষনা করা হয়েছে। ৫ জুন বাংলাদেশ জাতীয়তাবাদি ছাত্রদল কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশীদ মামুন সাধারন সম্পাদক আকরামুল হাসান স্বাক্ষরিত কমিটিতে রায়হান উদ্দিনকে সভাপতি ও আব্দুল কাদির সোহাগকে সাধারন সম্পাদক করে সুনামগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি ঘোষনা করা হয়েছে।

কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সহ-সভাপতি লিকসন খান, সহ-সভাপতি ফয়েজ আহমদ, যুগ্ম সম্পাদক শাহ মো: ইউসুফ হক ফরহাদ, যুগ্ম সম্পাদক মো: আজিজুর রহমান সৌরভ, যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান স্বপন, যুগ্ম সম্পাদক মো: মুকিত ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব।

জ.টুডে-৬ জুন ২০১৮/বিডিএন

মেয়েকে বাল্যবিয়ে দেওয়ায় অপরাধে বাবাসহ সাবেক ইউপি মেম্বার হাজতে

জগন্নাথপুর টুডে ডেস্ক:

স্কুলপড়ুয়া মেয়ে মুন্নী খাতুন কে (১৩) বয়স বাড়িয়ে বিয়ে দেয়ার অপরাধে জেল হাজতে পাঠানো হয়েছে মেয়ের বাবাসহ সাবেক ইউপি মেম্বারকে। মঙ্গলবার দুপুরে মেয়ের বাবাসহ সাবেক ইউপি মেম্বারকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, তানোর উপজেলার চাঁন্দুড়য়িা ইউনয়িনরে আরাজি একতারপুর গ্রামের মেয়ের বাবা সাইদুল ইসলাম (৪০) বারদিবা গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে সাবেক ইউপি মেম্বার লুত্ফর রহমান (৪৫)। এছাড়া অন্যান্য আসামিরা হলেন, বর ইমন (২০), প্রতিবেশী আলতাব হোসেন(৩৫) ও মৌলভী সুমন (৩৫)।

এ ব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল ইসলাম জানান, আইন ভেঙে অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ে দেয়ার অপরাধে বাল্যবিবাহ নিরোধ আইনে পাঁচজনকে আসামি করে মামলা হয়েছে।

জ.টুডে-৬ জুন ২০১৮/বিডিএন