জগন্নাথপুরে আওয়ামী লীগের প্রয়াত নেতা জিল্লুর রহমান খান স্মরনে জিল্লুর রহমান খান স্মৃতি পরিষদের আহবায়ক কমিটি গঠন

জগন্নাথপুর টুডে নিউজ:
জগন্নাথপুরে আওয়ামী লীগের প্রয়াত নেতা জিল্লুর রহমান খান স্মরনে জিল্লুর রহমান খান স্মৃতি পরিষদের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার ( ১ জুন) জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক ত্রান ও দূর্যোগ বিষয়ক সম্পাদক মীরপুর ইউনিয়ন পরিষদের সাবেক শ্রেষ্ট চেয়ারম্যান নীতি ও আদর্শের প্রাণ পুরুষ গন মানুষের নেতা মীরপুর ইউনিয়নের আটঘর গ্রামের বাসিন্দা মরহুম জিল্লুর রহমান খানকে জনসাধারনের হৃদয়ে জাগ্রত রাখতে হাসান ফাতেমাপুর গ্রামের বাসিন্দা তরুন সমাজকর্মী নজরুল ইসলামের উদ্যোগে “জিল্লুর রহমান খান স্মৃতি পরিষদ” গঠনের উদ্যোগ নেয়া হয়।

এ উপলক্ষ্যে শুক্রবার মীরপুর বাজারস্থ ভাই ভাই সুপার মার্কেটে স্মৃতি পরিষদ গঠনের প্রস্তুতি সভায় সমাজসেবী আব্দুল কাদিরের সভাপতিত্বে ও কৃতি ফুটবলার সাদেকুর রহমান সাদের পরিচালনায় প্রস্তুতি সভায় মরহুম জিল্লুর রহমান খানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে স্মৃতি চারন মূলক বক্তব্য রাখেন মীরপুর ইউনিয়নের উপস্থিত নেতৃবৃন্দ।

পরে উপস্থিত নেতৃবৃন্দের সর্ব সম্মতিক্রমে আব্দুল কাদিরকে আহবায়ক সিরাজ উদ্দিন আহমদ মাষ্টারকে সদস্য সচিব করে ২১ সদস্যের মরহুম জিল্লুর রহমান খান স্মৃতি পরিষদের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

আহবায়ক কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম, যুগ্ম আহবায়ক গোলাম রাব্বানী, যুগ্ম আহবায়ক রিয়াছত আলী, যুগ্ম আহবায়ক সাদেকুর রহমান সাদ, যুগ্ম আহবায়ক বাদশা মিয়া, যুগ্ম আহবায়ক লিতু খান, সদস্য নজরুল ইসলাম, রূপক পাল, জহুর মিয়া, আব্দুল লতিফ, সাইফুল ইসলাম, কয়েছ মিয়া, হুমায়ুন খান, হীরা মিয়া, মাহবুবুর রহমান, হাবিব খান, মুর্শেদ খান, সুলতান মিয়া, জুনেদ আহমদ।

জ.টুডে-২ জুন ২০১৮/বিডিএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *