রানীগঞ্জ ফ্রেন্ডস্ ক্লাবের ৯ম বর্ষপূর্তি উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্টিত

রানীগঞ্জ অফিস:
আর্ত ও মানবতার কল্যাণে প্রতিষ্টিত জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ফ্রেন্ডস্ ক্লাবের উদ্যোগে ক্লাবের ৯ম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।

শনিবার (২৬ মে) সন্ধ্যায় ক্লাবের কার্যালয়ে ফ্রেন্ডস্ ক্লাবের সহ-সভাপতি নাহিদুল ইসলাম নুরুলের সভাপতিত্বে ও যুগ্ম সাধারন সম্পাদক মো: ফখরুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফ্রেন্ডস ক্লাবের উপদেষ্টা ও রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য মো: মুক্তার মিয়া।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফ্রেন্ডস ক্লাবের উপদেষ্টা রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ডা: ছদরুল ইসলাম ও ফ্রেন্ডস ক্লাবের উপদেষ্টা রাজিব তালুকদার, অনলাইন নিউজ পোর্টাল আজকের স্বদেশ সম্পাদক ও প্রকাশক মো: গোলাম সারোয়ার।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফ্রেন্ডস ক্লাবের সহ-অর্থ সম্পাদক মো: রুবেল আহমদ, সম্মানিত সদস্য রইছ উদ্দিন, আলফু মিয়া, মো: সুজন আহমদ, মোহাম্মদ আলী রাজন।

আলোচনায় সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক জুয়েল আহমদ মাহিন, বিশিষ্ট কবি জামাল শহীদ, রানীগঞ্জ বাজারের ব্যবসায়ী তানভীর আহমদ সোহেল, মো: আব্দাল মিয়া, ক্লাবের সদস্য মো: আলীনুর রহমান, মো: শাহেদ আহমদ, মো: ফয়জুর রহমান, রুবেল আহমদ জিসান, মো: আনোয়ার মিয়া, মো: সুমন আহমদ প্রমুখ।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ফ্রেন্ডস ক্লাবের ধর্ম বিষয়ক সম্পাদক মো: নাহিদুল ইসলাম কায়েছ। আলোচনা সভা শেষে কেক কেঁেট ফ্রেন্ডস ক্লাবের ৯ম বর্ষপূর্তি উদযাপন করা হয়।

জ.টুডে-২৭ মে ২০১৮/বিডিএন

রানীগঞ্জে কুশিয়ারা সমবায় সমিতির ইফতার ও দোয়া মাহফিল

রানীগঞ্জ অফিস:
জগন্নাথপুরে রানীগঞ্জ বাজারে কুশিয়ারা সমবায় সমিতির উদ্যোগে ও সমিতির সাবেক অর্থ সম্পাদক সৌদি প্রবাসী মো: আলিনুর মিয়ার অর্থায়ানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।

শুক্রবার (২৫ মে) রানীগঞ্জ বাজারের তানভীর ফেন্সি ষ্টোরে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে সমিতির সভাপতি মো: সুজাত আলীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো: রইছ উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন কুশিয়ারা সমবায় সমিতির সাবেক সাধারন সম্পাদক নুর উদ্দিন শিপন,

অর্থ সম্পাদক মো: লিকসন মিয়া প্রমূখ। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সমাজকর্মী মো: রানা হাসান, মো: খালিকুল নুর, সাংবাদিক মো: গোলাম সারোয়ার, ফেন্ডস্ ক্লাবের সভাপতি মো: ইসলাম আলী, সহ সভাপতি নাহিদুল ইসলাম নুরুল, অর্থ সম্পাদক মো: হাবিব উদ্দিন,

সহ অর্থ সম্পাদক মো: রুবেল আহমদ, বাজারের ব্যবসায়ী সোয়েব আহমদ, কুশিয়ারা সমবায় সমিতির সদস্য মো: সেলিম আহমদ, আল মামুন, জুনায়েদ মিয়া,

শফিকুল ইসলাম, মো: লিটন মিয়া, মো: মিফতাহ উদ্দিন, আবু তালেব অভি বিভিন্ন শেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন ক্বারী নাহিদুল ইসলাম কায়েস।

জ.টুডে-২৭ মে ২০১৮/বিডিএন

জগন্নাথপুরের কেউনবাড়ি বাজারে সমসপুর সমাজ কল্যান সংস্থার উদ্যোগে বৃক্ষ রোপন ও ইফতার মাহফিল অনুষ্টিত

জগন্নাথপুর টুডে নিউজ:
ঐক্য শান্তি অগ্রগতি স্লোগানে প্রতিষ্টিত জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের সমসপুর সমাজ কল্যান সংস্থার উদ্যোগে বৃক্ষ রোপন ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়েছে।

শুক্রবার (২৫ মে) বিকেল ৪টায় সমসপুর গ্রামে কাঁঠাল ফলের চারা রোপনের মধ্য দিয়ে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করেছেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেন।

পরে কেউনবাড়ি বাজারে আল-মদিনা জামে মসজিদ প্রাঙ্গনে ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেন মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন সমসপুর সমাজ কল্যান সংস্থার উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী একটি প্রশংসনীয় উদ্যোগ।

তিনি পরিবেশ সুরক্ষায় বৃক্ষের গুরুত্ব তুলে ধরে সবাইকে বেশী করে ফলজ, বনজ ও ঔষুধী গাছ রোপনের আহবান জানান। প্রাকৃতিক সৌন্দর্য্যের বৈচিত্রময় বাংলাদেশ এখন এগিয়ে যাচ্ছে। দেশে সকল ক্ষেত্রে উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছে।

দেশের এ অগ্রযাত্রায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার আহবান জানিয়ে বৃক্ষ রোপন ও ইফতার মাহফিল আয়োজনে সমসপুর সমাজ কল্যান সংস্থার সকল নেতৃবৃন্দের প্রতি অভিনন্দন জানিয়ে এলাকার বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

বিশেষ অতিথির বক্তব্যে হাজি আব্দুল কাইয়ুম মোশাহিদ বলেছেন এলাকার সামাজিক প্রতিটি উন্নয়নে যুবকরা গুরুত্বপূর্ন ভুমিকা পালন করে থাকেন।

এলাকার প্রাকৃতিক সৌন্দর্য্য বর্ধনে বৃক্ষ রোপন কর্মসূচী এবং ইফতার মাহফিল আয়োজনে সমসপুর সমাজ কল্যান সংস্থার সকল নেতৃবৃন্দের প্রতি অভিনন্দন জানান।

বিশেষ অতিথির বক্তব্যে চেয়ারম্যান জমির উদ্দিন বৃক্ষ রোপন কর্মসূচী ও ইফতার মাহফিল আয়োজনে সমসপুর সমাজ কল্যান সংস্থার প্রতি অভিনন্দন জানান।

বিশেষ অতিথির বক্তব্যে মো: আব্দুল ওয়াহিদ এলাকার তরুন ও যুব সমাজের সামাজিক কার্যক্রমের ভূয়শী প্রশংসা করে বলেন আগের চাইতে এখন বিদেশমূখী প্রবনতা কমে এসেছে।

বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে উল্লেখ করে বলেন এখন থেকে অন্য দেশের লোক বাংলাদেশে এসে কাজ করবে। দেশের এই অগ্রযাত্রায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাওয়ার আহবান জানিয়ে সমসপুর সমাজ কল্যান সংস্থা কর্তৃক বৃক্ষ রোপন কর্মসূচী ও ইফতার মাহফিল আয়োজনে সংস্থার সকল নেতৃবৃন্দের প্রতি অভিনন্দন জানান।

তিনি সামাজিক এ সব সংগঠনের এবং উপজেলার বিভিন্ন সামাজিক উন্নয়নে জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা যুক্তরাজ্যের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন।

সভাপতির বক্তব্যে হাফিজুর রহমান নাছের বৃক্ষ রোপন কর্মসূচী উদ্বোধনী অনুষ্টানে এবং ইফতার মাহফিলে উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথিসহ সর্বস্থরের নেতৃবৃন্দের প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করে এলাকার সামাজিক প্রতিটি কর্মকান্ডে সমসপুর সমাজ কল্যান সংস্থার পক্ষ থেকে এলাকাবাসী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্ব মহলের সহযোগিতা কামনা করেন।

সমসপুর সমাজ কল্যান সংস্থার সভাপতি মীরপুর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি হাফিজুর রহমান নাছেরের সভাপতিত্বে ও সংস্থার সাধারন সম্পাদক মীরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো: ছালিক আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মীরপুর ইউনিয়নের শ্রীরামসী গ্রামের বাসিন্দা হাজি আব্দুল কাইয়ুম মোশাহিদ,

মীরপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জমির উদ্দিন, জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা যুক্তরাজ্যের জেনারেল সেক্রেটারি মীরপুর ইউনিয়নের আধুয়া গ্রামের বাসিন্দা মো: আব্দুল ওয়াহিদ,

আওয়ামী লীগ নেতা মীরপুর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সাবেক সদস্য কেউন বাড়ি বাজার তদারক কমিটির সেক্রেটারি ও আল মদিনা জামে মসজিদের মোতায়াল্লী এমেল মিয়া, মীরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক বাবুল মিয়া,

আওয়ামী লীগ নেতা আব্দুল তাহিদ, মীরপুর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য রফা মিয়া, সাবেক সদস্য আতিক মিয়া, আওয়ামী লীগ নেতা আতাউর রহমান, সোনাফর আলী।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মীরপুর ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক সাজ্জাদ খান, যুবলীগ নেতা আব্দুল আহাদ, যুবলীগ নেতা সুহেল মিয়া, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আফরোজ আলী, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম জামাল,

মীরপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রুবেল আহমদ হাবিব, সাধারন সম্পাদক ফরহাদ আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল কালাম, দপ্তর সম্পাদক রাশেদ খান, সহ-দপ্তর মুন্না দেব, ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক বশর খান, ছাত্রলীগ নেতা হাসান, আলাল প্রমূখ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর যুবলীগ নেতা সুলতান আহমদ পলাশ, দৈনিক ইত্তেফাক, দৈনিক সবুজ সিলেটের জগন্নাথপুর প্রতিনিধি ও অনলাইন নিউজ র্পোটাল জগন্নাথপুর টুডে ডট কম‘র সম্পাদক মো:আব্দুল হাই,

মীরপুর ইউনিয়নের আটঘর গ্রামের মুরব্বী সালমান খান, হাজি ইসলাম খান গেদা, সমসপুর গ্রামের মুরব্বী মনুফর আলী, মিজান খান, মাসুক মিয়া, মোহাম্মদ আলী,

সমসপুর সমাজ কল্যান সংস্থার সহ-সভাপতি সাদ্দাম হোসেন, সহ-সভাপতি বশর খান, যুগ্ম সাধারন সম্পাদক মো: রাসেল মিয়া, যুগ্ম সাধারন সম্পাদক আক্তার হোসেন,

উপদেষ্টা মো: সুহেল মিয়া, উপদেষ্টা মো: মুক্তার মিয়া, উপদেষ্টা মো: রাশিক মিয়া, উপদেষ্টা মো: হেলাল খান. উপদেষ্টা মো: বিলাল মিয়া, উপদেষ্টা মো: মুজিব মিয়া, কোষাধ্যক্ষ মো: নুরুজ আলী, সাংগঠনিক সম্পাদক সেলিম মিয়া, সাংগঠনিক সম্পাদক সাবুল মিয়া, প্রচার সম্পাদক হামিদুর রহমান,

দপ্তর সম্পাদক কাওছার আহমদ, গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক রুবেল আহমদ, শিক্ষা ও পাঠ্যক্রম বিষয়ক সম্পাদক রাকিব রায়হান, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক খালেদ মিয়া, সমাজসেবা সম্পাদক বাবুল মিয়া, ক্রীড়া সম্পাদক কয়ছরনূর মিয়া, পাঠাগার সম্পাদক সুয়েব মিয়া, তথ্য ও গবেষনা সম্পাদক সাকত আলী, আইন বিষয়ক সম্পাদক পারভেজ মিয়া, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাজুর খান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রুপচাদ মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান, গন শিক্ষা বিষয়ক সম্পাদক কলিম মিয়া,

ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ইসলাম উদ্দিন, সহ ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মজলু মিয়া, সহ ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক লিটন মিয়া, সহ ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আজিজুর রহমান, সহ ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক সুরজাদ মিয়া, সদস্য আজাদ মিয়া, সদস্য লিয়াকত মিয়া,

সদস্য কালাম মিয়া, সদস্য আবুল হাসান, সদস্য আফজল খান, সদস্য সোহাগ মিয়া, সদস্য মুহিবুর খান, সদস্য ইলিয়াছ মিয়া, সদস্য ইউনুছ মিয়া, সদস্য তাজুদ মিয়াসহ ব্যবসায়ী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার বিপুল সংখ্যক ধর্মপ্রান মুসল্লীগন ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।

ইফতার পূর্ব মিলাদ পরিচালনা করেন কেউনবাড়ি বাজার আল মদিনা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মহসিন আহমদ সুলতানী। বিশেষ মোনাজাত পরিচালনা করেন আটঘর জামে মসজিদের ইমাম মাওলানা গিয়াস উদ্দিন।

জ.টুডে-২৭ মে ২০১৮/বিডিএন

জগন্নাথপুরে গাজাঁসহ গ্রেফতার-২

জগন্নাথপুর টুডে নিউজ:
জগন্নাথপুর থানা পুলিশের বিশেষ অভিযানে আলী হোসেন(২৪) ও সুনিল করকে (২৫) গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে।

পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (২৫ মে) এস আই কবির উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ জগন্নাথপুর পৌর শহরে বটেরতল এলাকায় লন্ডন প্রবাসী আফরোজ হোসেনের মিনারা বাগান (১) এর বাড়ীর সামনে জগন্নাথপুর-সিলেট সড়ক থেকে  তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আলী হোসেন পৌর শহরের বাড়ি জগন্নাথপুর এলাকার আব্দুল গনীর ছেলে এবং সুনিল কর উপজেলার পাটলী ইউনিয়নের মক্রমপুর গ্রামের মৃত সুরেশ করের ছেলে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী জানান, গ্রেফতারকৃত আলী হোসেন ও সুনিল করের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। শনিবার (২৬ মে) সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

জ.টুডে-২৬মে ২০১৮/বিডিএন

জগন্নাথপুরের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মানস রঞ্জন রায় আর নেই

জগন্নাথপুর টুডে নিউজ :

জগন্নাথপুরের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব  মানস রঞ্জন রায় আর নেই। আজ শনিবার বেলা ৩টায় সিলেট শহরের একটি বেসরকারী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন ।
বিস্তারিত আসছে—–

জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় এক সন্তানের জননী আহত

জগন্নাথপুর টুডে নিউজ:
জগন্নাথপুরে মাদ্রাসায় পড়ুয়া ছাত্রীর সাথে একই মাদ্রাসায় পড়ুয়া অপর ছাত্রী কর্তৃক অন্যায় আচরনের বিষয় পরিবারের নিকট বিচার দেয়ার ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ১ সন্তানের জননী রুবি বেগম (২৯) আহত হয়েছেন। তাকে গুরুতর অবস্থায় জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়েছে।

শুক্রবার(২৫ মে) সকাল সাড়ে ৭টায় জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও গ্রামে এ হামলার ঘটনাটি ঘটেছে। হামলাকারীরা রুবি বেগমকে আহত করে তার সাথে থাকা মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায়।

জানাযায়, গোতগাঁও গ্রামের জসিম উদ্দিন লেদু মিয়ার মেয়ে রুবি বেগমের শিশু কন্যা মাছুমা আক্তার স্থানীয় মা ফাতেমা মাদ্রাসায় প্রথম শ্রেনীতে লেখা পড়া করছে। একই গ্রামের আব্দুল আলার মেয়ে ইয়াছমিন বেগমও ঐ মাদ্রাসায় লেখা পড়া করছে।

জসিম উদ্দিন লেদু মিয়া জানান, প্রায় দিন আব্দুল আলার মেয়ে ইয়াছমিন বেগম আমার নাতীন মাছুমা আক্তারকে অশালিন গালি গালাজ ও মারধর করে। বিষয়টি আমার নাতীন মাছুমা আক্তার বাড়িতে এসে জানালে বৃহস্পতিবার ২৪ মে আব্দুল আলাকে মারধরের বিষয়টি জানানো হয়।

শুক্রবার(২৫ মে) সকাল সাড়ে ৭টায় জসিম উদ্দিন লেদু মিয়ার মেয়ে রুবি বেগম তার মেয়ে মাছুমা আক্তারকে মাদ্রাসায় পৌছে দিয়ে বাড়িতে আসেন। রুবি বেগম পুনরায় বাড়ি থেকে বের হয়ে বাড়ির সামনে রাস্তায় আসা মাত্র আব্দুল আলার ছেলে জুবেল মিয়া (২৫) ও সমছু মিয়া মিলে (২২) রুবি বেগমের উপর হামলা চালায়।

হামলাকারীরা রুবি বেগমের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাতসহ হত্যার উদ্দেশ্যে গলা চেপে ধরে। এসময় রুবি বেগমের আর্ত চিৎকারে তার বৃদ্ধ পিতা জসিম উদ্দিন লেদু মিয়াসহ আশ পাশের লোকজন ছুটে এসে রুবি বেগমকে হামলা কারীদের কবল থেকে উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের নিয়ে এসে ভর্তি করান।

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে গোতগাঁও গ্রামের আব্দুল আলার ছেলে জুবেল মিয়া ও সমছু মিয়া এলাকার নিরীহ লোকজনদের উপর অত্যাচারসহ সন্ত্রাসী কর্মকান্ড অব্যাহতভাবে চালিয়ে আসছে।

জ.টুডে-২৫ মে ২০১৮/বিডিএন

ইউএনও কার্যালয়ে ডেকে নিয়ে সাংবাদিকের হাতে ‘হাতকড়া’

জগন্নাথপুর টুডে ডেস্ক:

ফরিদপুরের বোয়ালমারীতে পানির দরে সরকারী পুরনো ভবন বিক্রির তথ্য প্রকাশের জের ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ডেকে নিয়ে হাতকড়া পড়িয়ে দাঁড় করিয়ে রাখার পর ভবিষ্যতে আর এমন হবে না মর্মে মুচলেকা দিয়ে ছাড়া পেয়েছে স্থানীয় এক সাংবাদিক। বর্তমানে ওই সাংবাদিক আরো হয়রানীর আশঙ্কা ও নিরাপত্তাহীনতায় ভুগছেন।

দীর্ঘদিন ফরিদপুরের স্থানীয় বিভিন্ন পত্র পত্রিকায় সংবাদকর্মী হিসেবে কাজ করা ওই সাংবাদিকের নাম জাকির হোসেন। (২৪ মে) তাঁকে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেনের কার্যালয়ে ডেকে নিয়ে হাতকড়া পরিয়ে ভ্রাম্যমাণ আদালতের সম্মুখিন করা হয়।

এর আগে ফেসবুকে একটি ষ্ট্যাটাস দেন সাংবাদিক জাকির হোসেন। তাতে তিনি অভিযোগ করেন, সম্প্রতি বোয়ালমারী উপজেলার গঙ্গানন্দপুর গ্রামের সবুজবাংলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একটি পুরাতন ভবন অনিয়মের মাধ্যমে বিক্রি করা হয়। এলাকাবাসীর দাবী ভবনটির আনুমানিক মূল্য প্রায় দুই থেকে আড়াই লাখ টাকা। পত্রিকায় বিজ্ঞপ্তি না দিয়ে এবং কোন প্রকার প্রচারণা না চালিয়ে নিলাম কমিটি পানির দরে ভবনটি বিক্রি করে দেয়।

এতে ক্ষুব্ধ হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তলব করা হয় সাংবাদিক জাকির হোসেনকে। এরপর সেখানে আগে থেকেই উপস্থিত পুলিশ তাকে হাতকড়া পড়িয়ে দাঁড় করিয়ে রাখে। সাংবাদিক জাকির হোসেন বলেন, পুরো পরিস্থিতি দেখে মনে হচ্ছিলো আমি কোন বিরাট ফৌজদারি অপরাধ করে ফেলেছি। ভুল তথ্য পরিবেশনের অপরাধ স্বীকার করে এবং ভবিষ্যতে এমন আর হবেনা এমর্মে লিখিত দিলে আমি সেখান থেকে ছাড়া পাই।

এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের বলেন, অভিযুক্ত জাকির হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। থানার পরিবর্তে উপজেলা নির্বাহী কর্মকার্তার কাছে কেনো চাঁদাবাজির অভিযোগ করা হয়েছে জানতে চাইলে তিনি জানান, আমি উপজেলার নির্বাহী ম্যাজিষ্ট্রেট। আমার কাছে অভিযোগ করতেই পারে। ভবন বিক্রি নিয়ম মাফিক হয়েছে উল্লেখ করে তিনি বলেন, পত্রিকায় বিজ্ঞাপন দেয়ার বাধ্যবাধকতা নেই বিধায় নিলাম বিজ্ঞপ্তি পত্রিকায় প্রকাশ করা হয়নি।

জ.টুডে-২৫ মে ২০১৮/বিডিএন

জগন্নাথপুরে টমটম শ্রমিকদের উপর হামলার ঘটনায় থানায় অভিযোগ দায়ের ॥ আহত শাহীন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে

রানীগঞ্জ অফিস:
জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নে ব্যাটারি চালিত টমটম শ্রমিকদের উপর হামলার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের আলীগঞ্জ সিএনজি অটোরিক্্রা শ্রমিক সভাপতি ফয়জুর রহমান শাহীন বাদী হয়ে জগন্নাথপুর উপজেলার গোতগাঁও গ্রামের লালা মিয়ার ছেলে নজমুল হককে প্রধান আসামি করে ১০জনের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এর প্রেক্ষিতে জগন্নাথপুর থানার এস আই কবির উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং পরিস্থিতি শান্ত রাখতে বিবদমান পক্ষকে নির্দেশ দিয়েছেন।

এদিকে হামলার ঘটনায় গুরুতর আহত টমটম শ্রমিক জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও গ্রামের শাহীন মিয়া সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন বলে পারিবারিক সূত্রে জানাগেছে।

উল্লেখ্য, গত ২২ মে মঙ্গলবার বিকেল ৩টায় পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও গ্রামের লালা মিয়ার ছেলে নজমুল হকের নেতৃত্বে ১৫/২০ জনের একটি সংঘবদ্ধ দল নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের আলীগঞ্জ স্ট্যান্ড থেকে ব্যাটারি চালিত টমটম ও অটোরিক্্রা সিএনজি শ্রমিকদের উপরে হামলা চালায়।

এতে জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও গ্রামের শাহীন মিয়া (৩০), জালালপুর গ্রামের সাইদুল হক (৪৫), নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের চন্ডিপুর গ্রামের মামুন মিয়া (২৫), আলীগঞ্জ সিএনজি ও টমটম স্ট্যান্ডের ম্যানেজার হাফিজ মিয়া (২৭) ও জালালপুর গ্রামের সুহেল মিয়া (২৩)সহ ২০জন আহত হন।

আহতদের মধ্যে শাহীন মিয়াকে ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং অন্যান্য আহতদের স্থানীয় ইনাতগঞ্জ বাজারে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

জ.টুডে-২৪মে২০১৮/বিডিএন

নৌকাডুবিতে নারী শ্রমিক নিখোঁজ

তাহিরপুর প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার রক্তি নদীতে নৌকা ডুবে এক নারী শ্রমিক নিখোঁজ হয়েছেন। তার সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে।

বুধবার(২৩মে) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বালিজুড়ি বাজারের কাছে নৌ-দুর্ঘটনায় নারী শ্রমিক হ্যাপি আক্তার (৩০) নিখোঁজ হন। তিনি পার্শ্ববর্তী বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের ফুলবরি গ্রামের মহব্বত আলীর স্ত্রী। বৃহস্পতিবার (২৪মে) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্ণেন্দু দেব ও ফতেপুর ইউপি চেয়ারম্যান রনজিৎ চৌধুরী রাজন।

নৌ-দুর্ঘটনায় আরো ১০ শ্রমিক আহত হন। গুরুতর আহতদের মধ্যে সৈয়দ আলী (৩৫) ও জুয়েল মিয়াকে (৩০) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দিনভর যাদুকাটা নদীতে বালু-পাথর উত্তোলনের কাজ শেষে ৩০ জন শ্রমিক নৌকাযোগে ফুলবরি গ্রামে ফিরছিলেন। পথে পেছন দিক থেকে আসা আল্লাহ ভরসা পরিবহন নামের একটি বাল্কহেড শ্রমিকদের পরিবহন করা নৌকাটিকে ধাক্কা দিলে সেটি ডুবে যায়।

এ সময় শ্রমিকরা সাঁতরিয়ে তীরে উঠলেও নিখোঁজ হন হ্যাপি আক্তার। দুর্ঘটনার পর চালক ও সহকারীরা বাল্কহেড ফেলে পালিয়ে যায়।

তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর জানান, স্থানীয়দের সহায়তায় রক্তি নদীতে উদ্ধার তৎপরতা চলছে। সিলেট থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা অনুসন্ধান কাজ শুরু করেছেন।

জ.টুডে -২৪মে২০১৮/বিডিএন

মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না – সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

জগন্নাথপুর টুডে ডেস্ক:
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না।

তিনি বলেন, ‘কেবল সংসদ সদস্য কেন, সরকারি দলের আরো প্রভাবশালী যদি কেউ হয়, প্রমাণ পেলে তাদেরকেও এ অভিযানের আওতায় আনা হবে।

বৃহস্পতিবার(২৪মে) দুপুরে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে সড়ক নিরাপত্তা ক্যাম্পেইন এবং বিআরটিএ পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রীর পরিষ্কার নির্দেশ, মাদক ব্যবসা বা ড্রাগ ডিলিংসের সঙ্গে যে বা যারাই জড়িত তারা কেউ ছাড় পাবে না। যত প্রভাবশালীই হোক, অবশ্যই তাদের আইনের আওতায় আনতে হবে।

আওয়ামী লীগ বিচার বহির্ভূত হত্যাকা-ের সমর্থন করে কি না এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিচার বহির্ভূত হত্যাকা-কে কখনো সমর্থন করে না আওয়ামী লীগ।

অপর এক প্রশ্নের জবাবে কাদের বলেন, একজন সংসদ সদস্যকে প্রমাণ ছাড়া কখনো গ্রেফতার করা যায় না। কিন্তু কাউকে ছাড় দেয়া হবে না। কোন সংসদ সদস্যের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাকেও ছাড় দেয়া হবে না, সে যতই শক্তিশালী হোক।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আজকে মাদক যে ভয়ঙ্কর অবস্থায় এসেছে, সব দল মিলে যদি সোচ্চার থাকতো তাহলে পুলিশের মোকাবেলা করতে হতো না। দলগুলোকে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনে সোচ্চার হওয়া উচিৎ ।

সুত্র-ইত্তেফাক ২৪মে ২০১৮/বিডিএন