জগন্নাথপুরে বিশেষ অভিযানে গাঁজাসহ গ্রেফতার-১

জগন্নাথপুর টুডে নিউজ:
জগন্নাথপুরে থানা পুলিশের বিশেষ অভিযানে গাঁজাসহ দুলাল মিয়াকে (২৪) গ্রেফতার করা হয়েছে। সে পৌর শহরের বলবল এলাকার আলাল মিয়ার পুত্র।

বুধবার (২৩ মে) গোপন সংবাদের ভিত্তিতে এস আই আতিকুল আলম খন্দকারের নেতৃত্বে একদল পুলিশ পূর্ব কাতিয়া গ্রামে অভিযান চালিয়ে ১শ গ্রাম গাঁজাসহ দুলাল মিয়াকে গ্রেফতার করে।

এব্যাপরে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের পর তাকে গতকাল বৃহস্পতিবার আদালতে প্রেরন করা হয়েছে।

জ.টুডে-২৩ মে ২০১৮/বিডিএন

জগন্নাথপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩টি রেস্টুরেন্টে জরিমানা

জগন্নাথপুর টুডে নিউজ:
জগন্নাথপুর পৌর শহরের হবিবনগর ও হেলিপ্যাড এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য বিক্রির অভিযোগে ৩টি রেস্টুরেন্টকে ৩হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বুধবার (২৩ মে) জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মাসুম বিল্লাহ পৌর শহরের রানীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের হবিবনগর ও হেলিপ্যাড এলাকায় অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য দ্রব্য বিক্রির অভিযোগে রুয়েল মিয়া ফাইজা রেস্টুরেন্টে ১হাজার টাকা,

মোস্তাকিন মিয়ার আসমা রেস্টুরেন্টে ১হাজার টাকা, প্রবীন চন্দ্র দাশের ৩ভাই রেস্টুরেন্টে ১হাজার টাকা জরিমানা করা হয়। এসময় প্রস্তুতকৃত খাদ্যদ্রব্য ধ্বংস করা হয়।

ভ্রাম্যমান আদালতে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর স্যানেটারি ইন্সপ্যাক্টর মো: লতিফুল বারী, থানার এ এস আই ছাদেকুর রহমান।

জ.টুডে-২৩ মে ২০১৮/বিডিএন

জগন্নাথপুরে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

জগন্নাথপুর টুডে নিউজ:
জগন্নাথপুরে থানা পুলিশ অভিযান চালিয়ে ৫বছরের সাজাপ্রাপ্ত আসামী সায়মন রহমান সবুজকে (৩০) গ্রেফতার করা হয়েছে। সে পৌর শহরের ইকড়ছই এলাকার জালু মিয়ার পুত্র।

বুধবার (২৩মে) সকাল ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে এ এস আই শাহ জামালের নেতৃত্বে একদল পুলিশ জগন্নাথপুর বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে সাজা প্রাপ্ত আসামী সায়মন রহমান সবুজকে গ্রেফতার করে। বুধবার (২৩মে)  তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

জ.টুডে-২৩মে ২০১৮/বিডিএন

জগন্নাথপুরে মরহুম হারুনুর রশীদ হিরন মিয়া স্মরনে ইফতার ও দোয়া মাহফিলে -এমপি মানিক

জগন্নাথপুর টুডে নিউজ:
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের আমৃত্যু সভাপতি জগন্নাথপুর সাবেক ইউনিয়ন পরিষদের একাধিক বারের নির্বাচিত ও পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান পৌর শহরের ইকড়ছই এলাকার বাসিন্দা মরহুম হারুনুর রশীদ হিরন মিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।

বুধবার(২৩মে) ইকড়ছইস্থ বাসভবনে হারুনুর রশীদ হিরন মিয়া স্মৃতি পরিষদের আয়োজনে ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ছাতক-দোয়ারা আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক মরহুম হারুনুর রশীদ হিরন মিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন তিনি ছিলেন একজন নীতিবান আদর্শ ন্যায় পরায়ন প্রজ্ঞাশীল ব্যক্তি। তিনি আজীবন ত্যাগের রাজনীতি করেছেন। জনগনের সেবক হয়ে কাজ করে গেছেন।

তিনি আওয়ামী লীগ রাজনীতির কিংবদন্তী মহান পুরুষ মরহুম হারুনুর রশীদ হিরন মিয়ার রাজনৈতিক সামাজিক বর্ণাঢ্য জীবনের বিভিন্ন দিক-তুলে ধরে বলেন তিনি শুধু জনপ্রিয় ব্যক্তি ছিলেন না এলাকার একটি রাজনৈতিক প্রতিষ্টান হিসেবে কাজ করে গেছেন।

সমাজের সকল পেশার লোকজনদের সাথে ছিল তার আত্মিক সম্পর্ক। তিনি বলেন যারা দেশ ও সমাজের জন্য অবদান রেখে গেছেন তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরন রাখতে হবে। মরহুম হারুনুর রশীদ হিরন মিয়ার সুযোগ্য সন্তান জগন্নাথপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান মিজানুর রশীদ ভুইয়া তার পিতার রেখে যাওয়া রাজনৈতিক ও সামাজিক স্মৃতিকে জনগনের মনিকোঠায় জাগ্রত করে রাখতে এলাকার রাজনৈতিক ও সামাজিক কর্মকান্ডে যে অবদান রাখছেন তার জন্য মিজানুর রশীদ ভুইয়াসহ পরিবার বর্গের প্রতি অভিনন্দন জানিয়ে মরহুম হারুনুর রশীদ হিরন মিয়ার আত্মার শান্তি কামনা করেন।

বিশেষ অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মরহুম হারুনুর রশীদ হিরন মিয়ার ঘনিষ্ট সহচর প্রবীন নেতা সিদ্দিক আহমদ হারুনুর রশীদ হিরন মিয়ার আত্মার মাগফেরাত কামনা করে রাজনৈতিক জীবনের স্মৃতি চারণ করে বলেন তিনি ছিলেন একজন ন্যায় পরায়ন প্রজ্ঞাশীল নেতা। তার শুন্যতা কখনো পুরন হওয়ার নয়।

তার রাজনৈতিক জীবন থেকে শিক্ষা নিয়ে আন্তরিকতার সাথে আওয়ামী লীগকে এগিয়ে নিয়ে যেতে জনসাধারনের প্রতি আহবান জানান। আলোচনা সভায় মরহুম হারুনুর রশীদ হিরন মিয়া স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক পিপি এডভোকেট শফিকুল আলম, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেন,

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য কলকলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, বিশিষ্ট শিক্ষাবিদ আবু হুরায়রা ছাদ মাষ্টার, মরহুম হারুনুর রশীদ হিরন মিয়ার তনয় জগন্নাথপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির সদস্য মিজানুর রশীদ ভুইয়া,

জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, মরহুম হারুনুর রশীদ হিরন মিয়ার ভাতিজা জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইকবাল হোসেন ভুইয়া। ইফতার পূর্ব দোয়া মাহফিলে বিশেষ মোনাজাত পরিচালনা করেন ইকড়ছই জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ছমির উদ্দিন।

হারুনুর রশীদ হিরন মিয়া স্মৃতি পরিষদের সভাপতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জগন্নাথপুর উপজেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে ও সাবেক সভাপতি পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শশীকান্ত গোপের পরিচালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হবিবপুর কেশবপুর ফাজিল মাদ্রাসার প্রভাষক মাওলানা আব্দুল করিম ফারুকী।

ইফতার ও দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলকলিয়া শাহজালাল মহা বিদ্যালয়ের অধ্যক্ষ এম এ মতিন, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী, ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান, জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) আশরাফুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মোশাহিদ, সহ-সভাপতি আব্দুল মালেক,

যুক্তরাজ্যের মিডল্যান্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ও জগন্নাথপুর পৌর শহরের ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের সভাপতি আকমল খান, ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওলাদ হোসেন মাষ্টার, জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ডা: আব্দুল আহাদ, ছাতক উপজেলা আওয়ামী লীগ নেতা জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মানিক মিয়া,

জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জামাল মিয়া তালুকদার, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুজিত কুমার রায়, প্রচার সম্পাদক আব্দুল জব্বার, সাংস্কৃতিক সম্পাদক মুজিবুর রহমান মুজিব, সহ-দপ্তর সম্পাদক মাসুম আহমদ, সহ-প্রচার সম্পাদক ফিরোজ আলী, উপজেলা কৃষকলীগ সভাপতি আফসর উদ্দিন ভুইয়া, জগন্নাথপুর বাজার বনিক সমিতির সাবেক সেক্রেটারি বিশিষ্ট সাংবাদিক তাজ উদ্দিন আহমদ,

উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক জগন্নাথপুর প্রেস ক্লাবের সভাপতি জহিরুল ইসলাম লাল মিয়া, আওয়ামী লীগ নেতা হাজি হারুন মিয়া ভুইয়া, ইকড়ছই লম্বাহাটির বাসিন্দা সরকারি অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুল কাদির ভুইয়া, ইকড়ছই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল উদ্দিন, পশ্চিম ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম,

জগন্নাথপুর পৌরসভার কর কর্মকর্তা রশিদ আলী, উপজেলা যুব লীগের সভাপতি কামাল উদ্দিন, ছাতক থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন, জগন্নাথপুর থানার এ এস আই শাহ জামাল, এ এসআই আফছার আহমদ, জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক শুকুর আলী ভুইয়া,

প্রচার ও প্রকাশনা সম্পাদক জগন্নাথপুর অনলাইন প্রেসক্লাবের সাধারন সম্পাদক অনলাইন নিউজ পোর্টাল জগন্নাথপুর টুডে ডটকম’র সম্পাদক মো: আব্দুল হাই, অনলাইন নিউজ পোর্টাল জগন্নাথপুর টুডে ডটকম’র সহকারি সম্পাদক মো: হুমায়ুন কবির, জগন্নাথপুর উপজেলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক শাহজাহান মিয়া, অনলাইন নিউজ পোর্টাল জগন্নাথপুর টুডে ডটকম’র বার্তা সম্পাদক বিপ্লব দেব নাথ,

রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুন্দর আলী, সাধারন সম্পাদক ডা: ছদরুল ইসলাম, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল গফুর, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সৈয়দ মনোয়ার আলী,

জগন্নাথপুর উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সেক্রেটারী আওয়ামী লীগ নেতা সালা উদ্দিন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান মাহবুব, সাংগঠনিক সম্পাদক কাউন্সিলার গিয়াস উদ্দিন মুন্না, পৌর যুবলীগ নেতা সিদ্দিকুর রহমান, জগন্নাথপুর পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলার দ্বিপক গোপ, জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না,

জগন্নাথপুর বাজার তদারক কমিটির সেক্রেটারি জাহির উদ্দিন, সহ-সেক্রেটারি জুনেদ আহমদ ভুইয়া, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক তাজ উদ্দিন, জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সায়মন হোসেন রুমেন, যুগ্ম সাধারন সম্পাদক ছায়াদ আহমদ ভুইয়া, মরহুম হারুনুর রশীদ হিরন মিয়ার পুত্র আমিনুর রশীদ ভুইয়া, জাহিদুর রশীদ ভুইয়াসহ এলাকার হাজারো ধর্মপ্রান মুসল্লীগন উপস্থিত ছিলেন।

জ.টুডে-২৩ মে ২০১৮/বিডিএন

ল্যাংড়া আমে ক্যামিকেল মেশানোর অপরাধে ব্যবসায়ীকে জরিমানা

জগন্নাথপুর টুডে ডেস্ক:

রাজশাহীর মোহনপুরে বাগান থেকে অপুষ্ট ল্যাংড়া আম নামিয়ে ক্যামিকেল মেশানোর অপরাধে ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালত  পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে ক্যামিকেল মেশানো প্রায় ১০ মণ আম জনসম্মুখে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নের হরিপুর চান্দ্রপাড়া গ্রামে ১৩ বিঘা বাগানের ১৮৭ টি আমগাছ বাগান মালিক ওবাইদুল রহমানের কাছ থেকে তিন বছরের জন্য ১০ লাখ টাকা দিয়ে লীজ নেয় পবার নওহাটা মহানন্দা গ্রামের ঝালু মন্ডলের ছেলে কালাম হোসেন।

বুধবার সকালে গাছ থেকে অপুষ্ট আম নামিয়ে তাতে ক্যামিকেল মিশিয়ে প্যাকেট করছিল কালাম। গোপন সংবাদের ভিত্তিতে মোহনপুর থানার এএসআই মাসুদ ইকবাল, সুমন চন্দ্র সঙ্গীয় ফোর্স নিয়ে ক্যামিকেল মেশানোর সময় হাতে-নাতে ব্যবসায়ী কালাম হোসেন (৪০) ও লেবার সবুর হোসেনকে (২৬) আটক করেন।

পরে মোহনপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মির্জা ঈমাম উদ্দিন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আম ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেন।

জ.টুডে-২৩ মে ২০১৮/বিডিএন

স্বর্ণ আমদানি করবে বাংলাদেশ ব্যাংক

জগন্নাথপুর টুডে ডেস্ক:

বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত ডিলারদের মাধ্যমে স্বর্ণ আমদানির বিধান রেখে ‘স্বর্ণ নীতিমালা-২০১৮’ নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এটি চূড়ান্ত অনুমোদনের জন্য মন্ত্রিসভা কমিটির বৈঠকে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বুধবার সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অর্থমন্ত্রী বলেন, দেশে কোনো স্বর্ণ নীতিমালা ছিল না। সেজন্য এ খাতে নানা ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছিল। এখন স্বর্ণ আমদানি করব, এতদিন তো আমদানি হত না, সব স্মাগল হত।

কোনো দিন কোনো স্বর্ণ আমদানি এই দেশে হয়নি। এসব ব্যবস্থা একটি নিয়মের আওতায় আনার জন্য স্বর্ণ নীতিমালা প্রণয়ন করা হলো। এখন বৈধভাবে স্বর্ণ আমদানি করে এদেশের ব্যবসায়ীরা তার সঙ্গে মূল্য সংযোজন করে বিদেশে রপ্তানি করতে পারবে।

বৈঠকে কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিভিন্ন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, আমদানিতে তেমন ট্যাক্স হবে না। তবে এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক থেকে লাইসেন্স নিতে হবে।

লাইসেন্স ফি কত হবে সেটা বাংলাদেশ ব্যাংক নির্ধারণ করবে। বৈঠক শেষে অনুমোদিত প্রস্তাবগুলোর বিভিন্ন দিক তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে স্বর্ণের বাণিজ্যকে নিয়মের আওতায় আনার উদ্দেশ্যে এ নীতিমালা করা হচ্ছে। স্বর্ণ আমদানির পর ‘ভ্যালু অ্যাড করে’ আবার তা রপ্তানি করার সুযোগ থাকছে এই নীতিমালায়। এটার ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে একটা রেগুলেটরি ফ্রেমওয়ার্ক হচ্ছে।

এটার বৈশিষ্ট্য হচ্ছে বাংলাদেশ ব্যাংক ডিলার নিয়োগ করবে, যাদের মাধ্যমে স্বর্ণ আমদানি হবে। কারা কারা আমদানি করতে পারবে সেই বৈশিষ্ঠ থাকবে। ফলে বৈধভাবে ব্যবসাটা ভালোভাবে চলতে পারবে। তিনি জানান, অনুমোদিত ডিলারগণ সোনার বার আমদানি করবে। তবে এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকে একটি তথ্য ভা-ার থাকবে।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, স্বর্ণ আমদানিতে বন্ড সুবিধা থাকছে। আমদানি করে দেশের ভেতর অলংকার বানিয়ে তা বিদেশে রপ্তানি উন্মুক্ত করতে এ সুবিধা দেওয়া হচ্ছে। এ ধরনের রপ্তানিকারকদের নগদ প্রণোদনা সহায়তাসহ বিশেষ অর্থনৈতিক অঞ্চলে জমিও বরাদ্দ দেওয়া হবে। এছাড়া অলংকার তৈরি করে যারা দেশের মানুষের কাছে বিক্রি করবে, তারাও আমদানি করা স্বর্ণ ব্যবহার করতে পারবে।

নীতিমালায় বলা হয়েছে, অনুমোদিত ডিলার সরাসরি স্বর্ণের বার আমদানি করতে পারবে। তবে ডিলার স্বর্ণের বার ছাড়া কোনো স্বর্ণালংকার বা অন্য কোনো ভাবে স্বর্ণ আমদানি করতে পারবে না। স্বর্ণের বার আমদানির সময় ডিলার বন্ড সুবিধা নিতে পারবে। এসব ডিলার স্বর্ণালংকার প্রস্তুতকারী প্রতিষ্ঠানের কাছে স্বর্ণের বার বিক্রি করবে।

নীতিমালায় বলা হয়েছে, নিবন্ধিত বৈধ স্বর্ণ ব্যবসায়ীরা স্বর্ণালংকার রপ্তানিকারক সনদ নিতে পারবে। বৈধভাবে স্বর্ণালংকার রপ্তানি উৎসাহিত করতে রপ্তানিকারকদের স্বর্ণালংকার তৈরির কাঁচামাল আমদানির ক্ষেত্রে রেয়াতসহ বিভিন্ন প্রকারের প্রণোদনামূলক বিশেষ সহায়তা দেওয়া হবে। স্বর্ণালংকার রপ্তানির উদ্দেশ্যে আমদানি করা স্বর্ণেও ক্ষেত্রে ডিউটি ড্র-ব্যাক ও বন্ডেড ওয়্যারহাউস সুবিধা দেওয়া হবে।

নীতিমালায় পুরনো স্বর্ণ কেনাবেচায় স্বচ্ছতা আনার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। গ্রাহকের কাছ থেকে রিসাইকেল্ড বা পুরনো স্বর্ণ ক্রয়ের ক্ষেত্রে গ্রাহক, বিক্রেতার জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টের কপি এবং পূর্ণাঙ্গ যোগাযোগের ঠিকানা সংরক্ষণ করতে হবে।

সরকার স্বর্ণের মান নির্ণয়, যাচাই ও নিয়ন্ত্রণে নিজস্ব মান প্রণয়ন করবে। স্বর্ণের মান যাচাই ও বিশুদ্ধ স্বর্ণের পরিমাণ যাচাই নিশ্চিত করতে আন্তর্জাতিক মানসম্পন্ন ও সর্বাধুনিক প্রযুক্তিনির্ভর ল্যাবটেস্ট, ফায়ার টেস্ট বা হলমার্ক টেস্ট সুবিধাসহ পরীক্ষাগার প্রতিষ্ঠা করা হবে।

জ.টুডে-২৩ মে ২০১৮/বিডিএন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচারপতি এবং কূটনীতিকদের সম্মানে ইফতার

জগন্নাথপুর টুডে ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার বিচারপতিবৃন্দ, কূটনৈতিকৃন্দ এবং সরকারের সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সম্মানে তাঁর সরকারি বাসভবন গণভবনে এক ইফতার মাহফিলের আয়োজন করেন। ইফতারের আগে প্রধানমন্ত্রী ইফতার মাহফিলে আগত অতিথিদের বিভিন্ন টেবিল ঘুরে তাঁদের সঙ্গে কুশল বিনিময় করেন।

এ সময় দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি ও অগ্রগতি কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৯৭৫ সালের ১৫ই আগস্ট কালরাতের সকল শহীদ, জাতীয় চার নেতা এবং শহীদ মুক্তিযাদ্ধাদের জন্যও পরম করুনাময়ের দরবারে দোয়া করা হয়। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মোহম্মদ এহসানুল হক মোনাজাত পরিচালনা করেন।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আইনমন্ত্রী আনিসুল হক, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক, মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম, মুখ্য সচিব নজিবুর রহমান এবং তিন বাহিনীর প্রধানগণ অন্যানের মধ্যে মঞ্চে উপস্থিত ছিলেন।

আপিলেট ডিভিশন ও হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিববৃন্দ, পুলিশের মহাপরিদর্শক, এটর্নি জেনারেল মাহবুবে আলম, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্ণিকাট, ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা এবং যুক্তরাজ্য, মালয়েশিয়া, ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারগণ ইফতার মাহফিলে যোগদান করেন।

এছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক ববি এবং উর্ধ্বতন সামরিক-বেসামরিক কর্মকর্তাবৃন্দ ইফতার মাহফিলে যোগ দেন।

সুত্র-ইত্তেফাক/২৩মে২০১৮/বিডিএন

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন-এবি ডি ভিলিয়ার্স

জগন্নাথপুর টুডে ডেস্ক:
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। প্রোটিয়াদের হয়ে ১৪ বছরের বর্নাঢ্য ক্যারিয়ারের অধিকারী এ তারকা আজ বুধবার আকস্মিভাবেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন।

এক বিবৃতিতে তিনি বলেন,‘তাৎক্ষণিকভাবে আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত গ্রহণ করেছি।’ ডি ভিলিয়ার্স বলেন, ‘১১৪ টেস্ট, ২২৮ ওয়ানডে এবং ৭৮ টি-২০ ম্যাচ খেলার পর অবসর নেয়ার এটাই সঠিক সময়। অনেক হয়েছে এবং সত্যি বলতে আমি ক্লান্ত।’

৩৪ বছর বয়সী এ খেলোয়াড় বলেন, অনেক ভেবে-চিন্তে তিনি এ কঠিন সিদ্ধান্ত নিয়েছেন এবং ক্যারিয়ারের সুসময়েই ক্রিকেট খেলা অবস্থায়ই অবসরে যেতে চান।

তিনি আরো বলেন, ‘ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে চমৎকার দুটি সিরিজ জয়ের পর এটাই চলে যাওয়ার সঠিক সময় বলে মনে করছি।’ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ঘরোয়া লিগে খেলা চালিয়ে যাবেন বলে উল্লেখ করেন ডি ভিলিয়ার্স।

টেস্ট ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার চতুর্থ সর্বোচ্চ রানের মালিক ডি ভিয়ার্সের সংগ্রহ ৮,৭৬৫। ২২ সেঞ্চুরিসহ তার গড় রান ৫০.৬৬।

সীমিত ওভারের ক্রিকেটে বিশ্ব র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় অবস্থানে থেকে অবসরে যাওয়া ডি ভিলিয়ার্স দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় সর্বোচ্চ রানেরও মালিক। ৫৩.৫০ গড়ে তার মোট রান ৯,৫৭৭।

জ.টুডে-২৩ মে ২০১৮/বিডিএন

জাতিসংঘের শিশুবিষয়ক তহবিলের শুভেচ্ছাদূত হিসেবে বাংলাদেশে রোহিঙ্গাদের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন- প্রিয়াঙ্কা চোপড়া

জগন্নাথপুর টুডে ডেস্ক:
জাতিসংঘের শিশুবিষয়ক তহবিলের (ইউনিসেফ) শুভেচ্ছাদূত হিসেবে গত সোমবার সকালে বাংলাদেশে এসেছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। বুধবার সকালে টেকনাফের বালুখালীতে ইউনিসেফ পরিচালিত শিশুবান্ধব কেন্দ্রে শিশুদের সঙ্গে চমৎকার সময় কাটিয়েছেন তিনি।

গতকাল মঙ্গলবার সকালে এই বলিউড তারকা গিয়েছিলেন টেকনাফের হাড়িয়াখালীর ভাঙ্গার এলাকায়। প্রায় নয় মাস আগে রোহিঙ্গা-ঢলের অন্যতম প্রবেশপথ ছিল এই এলাকা। রোহিঙ্গা ক্যাম্পের অভিজ্ঞতা জানাতেই আগামীকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় রাজধানীর খিলক্ষেতের লা মেরিডিয়ান হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন তিনি। ইউনিসেফ বাংলাদেশের কমিউনিকেশন অফিসার ইফতেখার আহমেদ চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

ইফতেখার আহমেদ চৌধুরী বলেন, বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের সার্বিক বিষয়ে খোঁজ-খবর নিতে ইউনিসেফের আমন্ত্রণে বাংলাদেশে এসেছেন প্রিয়াঙ্কা চোপড়া। কক্সবাজারে রোহিঙ্গাদের বিভিন্ন অস্থায়ী আশ্রয়শিবিরে যান তিনি।

সেখানে তিনি বিশেষ করে নারী ও শিশুদের সঙ্গে মতবিনিময় করেন। প্রিয়াঙ্কার সেই অভিজ্ঞতা জানাতেই আগামীকাল সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। একই সঙ্গে রোহিঙ্গাদের বিষয়ে বিশ্ববাসীর করণীয় সম্পর্কেও তিনি আলোকপাত করবেন।

আগামীকাল বৃহস্পতিবার মুম্বাই ফিরে যাবেন প্রিয়াঙ্কা চোপড়া। প্রকৃতি, স্বাস্থ্য, শিক্ষা, নারী অধিকার ইত্যাদি বিষয়ে কাজ করে চলেছেন এ বলিউড অভিনেত্রী। এর আগে, গত বছর সিরিয়ান শরণার্থী শিশুদের সঙ্গে সাক্ষাৎ করতে জর্ডানে গিয়েছিলেন তিনি।

জ.টুডে-২৩ মে ২০১৮/বিডিএন

মীরপুর আইডিয়াল ভিলেজ ফোরামের “আইডিয়াল যাকাত ফান্ড”

 

ইসলামের ৫টি মূলভিত্তির অন্যতম হলো যাকাত আদায় করা। নিসাব পরিমান সম্পদের মালিক হলেই যাকাত প্রদান করতে হবে। যারা নিসাব পরিমান সম্পদের মালিক তারা যাকাত আদায় না করলে গুনাগার হবেন এবং পরকালে শাস্তিভোগ করতে হবে।

যাকাত কমবেশি অনেক মানুষ আদায় করেন এবং দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করে থাকেন। কিন্তু যাকাতের মূল উদ্দেশ্য দারিদ্রতা দুর করা। সেই উদ্দেশ্য বা কাজের কাজ কিছুই হচ্ছে না।

বরং যাদেরকে যাকাত দেয়া হয় তাদেরকে প্রতি বছরই যাকাত প্রদান করা হচ্ছে অথচ যাকাত গ্রহীতাগন আর্থিকভাবে একই অবস্থায় জীবন যাপন করছেন। তারা দরিদ্রই রয়ে যাচ্ছেন এর কারন কি? এটা বুজাতে হবে। বুজে শুনে যাকাত প্রদান করতে হবে। হয়ত সঠিক ভাবে যাকাত আদায় হচ্ছেনা বা সঠিক লোকজনদের নিকট যাকাত পৌছছেনা বা গ্রহীতারা যাকাতের সদ্ব্যবহার করছেননা।

প্রকৃতপক্ষে যাকাত আদায় করতে হবে সংঘবদ্ধভাবে। সকল যাকাত দাতা এক জায়গায় যাকাত দিতে হবে। যাকাতের সকল টাকা একটি ফান্ডে জমা করে যাকাত পাওয়ার সঠিক মানুষকে এমন ভাবে দিতে হবে যাতে তার কর্মসংস্থান তৈরী করে আয় রোজগার করতে পারে।

এক সময় নিজে যাকাত দাতা হতে পারে। অনেকে বলতে পারেন আমার নিজের গরীব আত্মীয় স্বজন আছে। তাদের হক্ব, তাদেরকে দিতে হবে। ফান্ডে জমা দিলে তাদের কে দিতে পারবনা। হ্যাঁ নিজের গরীবদের যাকাত দিতে হবে। যারা একটি ফান্ডে যাকাত প্রদান করবেন তাদের গরীব আত্মীয় স্বজনের তালিকা করে ফান্ডে রাখা হউক।

পর্যায়ক্রমে যাকাতের টাকা দিয়ে কর্মসংস্থান সৃষ্টি করে আয় রোজগারের ব্যবস্থা করে একজন একজন করে দেয়া হউক। এক সময় সবাই পাবে। দেখা যাবে কোন একদিন তাদের কাউকে আর যাকাত দেয়া লাগবেনা। তাদের দরিদ্র জীবন থাকবেনা। ওরা সচ্ছল হবে।

নিজেরাই একদিন যাকাত দিতে সক্ষম হবে। এমন কি সেই দরিদ্র লোক গুলি যাকাত দিয়ে দারিদ্র মুক্ত সমাজ গঠনে ভুমিকা রাখবে। সমাজ ও দেশ দারিদ্র মুক্ত হয়ে যাবে।

সেই লক্ষ্যে আইডিয়াল ভিলেজ ফোরাম একটি যাকাত ফান্ড গঠন করেছে। যার নাম হলো “আইডিয়াল যাকাত ফান্ড” এই ফান্ডে আপনাদের যাকাত জমা করতে পারেন।

যাকাতের সঠিক ব্যবহারের মাধ্যমে আমরা দারিদ্র মুক্ত জীবন তৈর করতে নিরলস প্রচেষ্টা করে যাবো। বিশেষ করে মীরপুর ইউনিয়নের সকল যাকাত দাতাগনের নিকট অনুরোধ আপনাদের সকল যাকাত আমাদের ফান্ডে জমা করে মীরপুর ইউনিয়ন কে দারিদ্র মুক্ত ইউনিয়ন গড়তে ভুমিকা রাখুন।

আমরা আপনাদের আমানতের সঠিক ব্যবহার করবো এই প্রতিশ্রুতি দিচ্ছি। সাথে সাথে যাদেরকে আপনারা যাকাত দিতে চান, তাদের তালিকা আমাদের নিকট জমা দিন।

আল্লাহ আপনাদের মঙ্গল করুক। আমীন। মোঃ মুজাক্কির হোসাইন। সভাপতি, আইডিয়াল ভিলেজ ফোরাম।  মোবাইল ০১৭৩১১০৬০৩১. প্রেস বিজ্ঞপ্তি