জগন্নাথপুরে  তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করলেন এম এ সাত্তার

স্টাফ রিপোর্টারঃ-

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চিলাউড়া বাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন সুনামগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী এম এ সাত্তার।

শনিবার (পহেলা নভেম্বর) বিকেল ৪টায় সুনামগঞ্জ -৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য বিএনপির সহ সভাপতি এম এ সাত্তার দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণ করেন।

লিফলেট বিতরণ কার্যক্রমে এসময়  সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ও পৌর যুবদলের যুগ্ম আহবায়ক জাহেদ আহমদ, যুবদল নেতা জয়নুল হক জয়, শামীনুর রহমান, রুবেল মিয়া, আলী হোসেন,

মিরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি আব্বাস মিয়া, ছাত্রদল নেতা জুয়েব আহমদ, ফাহিম আহমদ, কাহার মিয়া, জুয়েল হোসেন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

সুনামগঞ্জ -৩ আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী এম এ সাত্তার এর সমর্থনে উঠান বৈঠক

স্টাফ রিপোর্টারঃ-

সুনামগঞ্জ -৩ ( জগন্নাথপুর – শান্তিগঞ্জ)  আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য বিএনপির সহ সভাপতি  এম এ  সাত্তার এর সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

গত শনিবার (পহেলা নভেম্বর) রাত ৯টায় চিলাউড়া হলদিপুর ইউনিয়নের খাগাউড়া গ্রামে এলাকাবাসীর আয়োজনে উঠান বৈঠকে বক্তব্য রাখেন  সুনামগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য বিএনপির সহ সভাপতি বিশিষ্ট সমাজসেবক এম এ সাত্তার।

এলাকার বিশিষ্ট মুরব্বী মোঃ আব্দুল ওয়াহিদের সভাপতিত্বে ও তরুন সমাজকর্মী মামুন সিদ্দিকীর পরিচালনায় উঠান বৈঠকে বক্তব্য রাখেন মহিম উদ্দিন, বাবলু মিয়া, শাহজাহান স্বপন, আজাদ মিয়া, আফজল মিয়া, শরিফুল হক জনি, কামাল মিয়া,

জুনায়েদ মিয়া, এলখাছুর রহমান, হাফিজুর মিয়া, ফজলে রাব্বী,  আব্দুল জালাল, আয়েছ মিয়া, সিরাজ মিয়া, আহসান উদ্দিনসহ আরো অনেকে।

উঠান বৈঠকে এলাকার মুরব্বীয়ান সহ সহস্রাধিক জনসাধারন উপস্থিত ছিলেন। বিপুল সংখ্যক  জনসাধারনের উপস্থিতিতে উঠান বৈঠকটি জনসভায় রূপ নেয়।

জগন্নাথপুরে জাতীয় সমবায় দিবস পালিত

মোঃ হুমায়ুন কবিরঃ-

সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায় এ স্লোগানকে সামনে রেখে জগন্নাথপুরে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার সকাল ১১টায় জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন শেষে  একটি বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়।

র‍্যালীটি উপজেলা পরিষদ চত্ত্বরে প্রদক্ষিণ শেষে রাধারমণ হলে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর উপজেলা সমবায় অফিসার রাজমনি সিংহের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ।

হবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালেহা পারভীন ও জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অনন্ত পালের যৌথ পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক মোঃ আতিকুর রহমান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা মৎস্য কর্মকর্তা আল আমীন, জগন্নাথপুর পৌরসভার প্রকৌশলী স্বতীশ গোস্মামী,  উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মনজুর  আলম, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মুর্শেদুল আলম,

চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, বন্ধন ক্রিস্টাল সামগ্রী উৎপাদনকারী মহিলা সমবায় সমিতির সদস্য মোছাঃ আফরোজা বেগম, জগন্নাথপুর টেকনিশিয়ান ও সাউন্ড মাইক দোকান মালিক সমিতির সভাপতি মোঃ হারুন মিয়া,

কলকলিয়া উদয়ন  সমবায় সমিতির সভাপতি কামরুল হাসান লিটন, রৌয়াইল হিলালপুর পাবসস এর সদস্য আশরাফুল হক, কলকলিয়া উদয়ন  সমবায় সমিতির সহ সভাপতি রোকন আহমদ,

কুবাজপুর সূর্যের আলো মৎসজীবি সমবায় সমিতির সহ সভাপতি মোঃ নুরুজ্জামান। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোঃ আব্দুস সোবহান, গীতা পাঠ করবেন উপেন্দ্র কুমার দাস। পরে শ্রেষ্ঠ সমবায়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

জগন্নাথপুর পৌরসভার ৫ ও ৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশ

স্টাফ রিপোর্টারঃ-

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জগন্নাথপুর পৌরসভার ৫ ও ৬নং ওয়ার্ড শাখার কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । আজ শুক্রবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে ৩ টায় ৫ ও ৬নং ওয়ার্ড শাখার আয়োজনে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

জগন্নাথপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল আমীনের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক কামাল হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌর স্বেচ্ছাসেবকদল দলের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম খেজর।

সমাবেশে অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌর বিএনপির যুগ্ম আহবায়ক এম এ মতিন, যুগ্ম আহবায়ক শামসুল হক সমসু, সদস্য ফারুক আহমদ, সদস্য মঈন উদ্দিন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপি নেতা সুবল দেব, রেজাউল হক রেজা, উপজেলা ছাত্রদল নেতা আকমল হোসেন, জগন্নাথপুর সরকারী কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোঃ সাব্বির আলী, ওয়ার্ড স্বেচ্ছাসেবকদল নেতা দুলন মিয়া, নছির আলী, আবুল হোসেন আবুল, রিপন আহমদ সহ আরো অনেকে ।

শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মেহেদী হাসান রাহাত।###

জগন্নাথপুরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালী, পথসভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মোঃ হুমায়ুন কবিরঃ-

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে বিশাল র‍্যালী, পথসভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২৮ অক্টোবর)  দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুর উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে দলীয় কার্যালয় থেকে হাজারও নেতাকর্মীর অংশগ্রহণে বিশাল র‍্যালী অনুষ্ঠিত হয়।

র‍্যালীটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে পৌর পয়েন্টে পথসভা অনুষ্ঠিত হয়। বিশাল র‍্যালীতে উপস্থিত থেকে নেতৃত্ব দিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক, সুনামগঞ্জ ৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী কয়ছর এম আহমেদ।

র‍্যালীতে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মী সহ উপজেলার ৮টি ইউনিয়ন  ও ওয়ার্ড  যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদক ও জগন্নাথপুর পৌর যুবদলের নেতাকর্মী সহ পৌরসভার ৯টি ওয়ার্ড যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদক সহ নেতাকর্মী বৃন্দ।

জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক, আবুল হাশিম ডালিমের সভাপতিত্বে ও জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক জুবেদ আলী লখন ও জগন্নাথপুর পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক শামিম আহমেদের যৌথ পরিচালনায় পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক, সুনামগঞ্জ ৩( জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কয়ছর এম আহমেদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা সাদ মাষ্টার, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য আব্দুল মুকিত, বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌর বিএনপির আহবায়ক সালাউদ্দিন মিটু, পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক আহবায়ক আব্দুল মতিন,

জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আব্দুস সোবহান, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক হাজী সুহেল আহমদ খান টুনু, জগন্নাথপুর পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক দিলু মিয়া, পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক শামসুল ইসলাম, জগন্নাথপুর পৌর  যুবদলের আহবায়ক, মোঃ লিটন মিয়া,  জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক, মিয়া মোহাম্মদ ইউসুফ, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক সৈয়দ ইসহাক,

উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক জহিরুল ইসলাম লেবু, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক সাদেক আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক রাসেল বক্স, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক রুহুল আমিন খান, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মোস্তাফিজুর রহমান তালুকদার মুহিত,

জগন্নাথপুর পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক   তারেক মিয়া, পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক হেলাল মিয়া, পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক আবুল হোসেন রাব্বি, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাজী হারুনুর রশীদ হারুন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসিম আহমেদ রুয়েল, জগন্নাথপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল আমিন,

জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশীদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শামসুল ইসলাম জাবির, জগন্নাথপুর পৌর ছাত্রদলের আহবায়ক ইমন আহমেদ, পৌর ছাত্রদলের সদস্য সচিব মোবারক হোসেন তুহিন, জগন্নাথপুর কলেজ ছাত্রদলের সভাপতি জাকারিয় আহমেদ, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন।

পরে জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, শাহজালাল ডায়গনস্টিক সেন্টারের সত্তাধিকারি ডাঃ সৈয়দ মারজান, জগন্নাথপুর হাসপাতালের ডাঃ শহিদ্দুল্লাহ ও ডাঃ মান্না দের তত্ত্বাবধানে দুপুর ১টা হতে বিকাল ৪টা পর্যন্ত ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় দেড় শতাধিক  অসহায় মা ও শিশুকে চিকিৎসা সেবা দেয়া হয়েছে।

জগন্নাথপুরে মৎস্য অধিদপ্তর ও এফএও প্রকল্প থেকে সাইলো বিতরণ

স্টাফ রিপোর্টারঃ-

মৎস্য অধিদপ্তর বাংলাদেশ এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার বাস্তবায়নাধীন “কমিউনিটি বেইজড ক্লাইমেট রেজিলিয়েন্ট ফিশারীজ এন্ড একুয়াকালচার ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ প্রকল্প” এর আয়োজনে জগন্নাথপুর উপজেলার রসুলপুর পুকুরে মাছ চাষ সিবিও এবং শেরপুর পেনে মাছ চাষ সিবিও সদস্যের মাঝে সাইলো বিতরণ করা হয়েছে।

আজ রবিবার সকাল সাড়ে ৯ টায় জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই সিনিয়র মাদরাসা মাঠে দুই সিবিও’র  ৫০ জন সদস্যের মাঝে ১শত সাইলো বিতরন করা হয়। এদেের মধ্যে ২৩ জন নারী রয়েছেন।

বিতরণ অনুষ্ঠানে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আল আমিন, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এর ফিল্ড কো-অর্ডিনেটর ড: মো: শফি উল্লাহ্, ইকড়ছই মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সাইফুল ইসলাম, দৈনিক শুভ প্রতিদিন জগন্নাথপুর প্রতিনিধি মোঃ হুমায়ুন কবির প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য অফিসার মো: আল-আমিন বলেন যে, জলবায়ু পরিবর্তনের প্রেক্ষিতে বন্যাপ্রবণ এলাকার জনগণ যাতে সংকটকালীন সময়ে খাবার পানি সংরক্ষণ করতে পারে অথবা সবজি, ধানের বীজ ও মাছের খাদ্য সংরক্ষণ করতে পারে সেজন্য প্রকল্প থেকে এই সাইলো দেওয়া হয়েছে।

প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর ড: মো: শফি উল্লাহ্ জানান,  প্রতিজন সদস্য কে দুইটি করে দুই সিবিও’র ৫০ জন সদস্যের মাঝে মোট ১শটি সাইলো বিতরণ করা হয়েছে।###

জগন্নাথপুর পৌরসভার ৫ নাম্বার ওয়ার্ডে এমপি প্রার্থী ইয়াসীন খানের উঠান বৈঠক

স্টাফ রিপোর্টারঃ-

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ -৩ ( জগন্নাথপুর – শান্তিগঞ্জ)  আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী এডভোকেট ইয়াসীন খান এর সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার বাদ মাগরিব জগন্নাথপুর পৌরসভার ৫ নাম্বার ওয়ার্ড জামায়াতের আয়োজনে আছিম নগর মোকামবাড়িতে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী এডভোকেট ইয়াসীন খান।

জগন্নাথপুর পৌর জামায়াতের সভাপতি আ হ ম ওয়ালি উল্ল্যাহর সভাপতিত্বে ও পৌর জামায়াতের সহ সেক্রেটারি  জালাল আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জামায়াতের সহ সেক্রেটারী প্রিন্সিপাল আব্দুল কবির,

জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা লুৎফুর রহমান, নায়েবে আমীর মাওলানা দরছ উদ্দিন, পেশাজীবি উপজেলা শাখার সভাপতি কবির উদ্দিন, পৌর পেশাজীবি শাখার সভাপতি আশরাফ হোসেন এনাম,

যুব বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান, ৫ নং ওয়ার্ড জামায়াতের সহ সভাপতি আব্দুল মুকিত, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারশের সহ সাধারন সম্পাদক আজিজুর রহমান, জামায়াত কর্মী হাবিবুর রহমান।

স্বাগত বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শফিকুল হক শফিক। বৈঠকের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জামায়াত নেতা হাফিজ মাঈন উদ্দিন প্রধান।###

জগন্নাথপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

মোঃ হুমায়ুন কবির:-

জগন্নাথপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যােগে কিন্ডারগার্টেন স্কুল সমুহের অংশ গ্রহনে  প্রথম  বারের মতো  শুধুমাত্র ৫ম শ্রেণির ছাত্র ছাত্রীদের নিয়ে মেধা বৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২৫ অক্টোবর) জগন্নাথপুর পৌর শহরের প্রাণ কেন্দ্র জগন্নাথপুর বাজারের ব্যারিস্টার মির্জা আব্দুল মতিন এস্টেট মার্কেট সংলগ্ন স্বনামধন্য শিক্ষা প্রতিস্টান ড্রিম ফ্লাওয়ার একাডেমি কেজি এন্ড হাইস্কুলে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

মেধা ভিত্তিক পরীক্ষায় উপজেলার ড্রিম ফ্লাওয়ার একাডেমী কেজি এন্ড হাইস্কুল, হাজী মকবুল হোসেন একাডেমী, ইক্বরা ইসলামিক স্কুল এন্ড মাদ্রাসা,  ছালিক সোবহান কিন্ডারগার্টেন,  গোল্ডেন ভিউ স্কুল, আল মদিনা মডেল কিন্ডারগার্টেন স্কুল, অগ্রযাত্রা কিন্ডারগার্টেন, রানীগঞ্জ মডেল কিন্ডারগার্টেন, ব্লু বার্ড আইডিয়াল পাড়ারগাও,  শাহজালাল একাডেমি দাওরাই,

নিউনেশন একাডেমি নয়াবন্ধর, সৈয়দ শাহ শামসুদ্দিন রঃ আইডিয়াল শিশু স্কুল, সানলাইফ কিন্ডারগার্টেন, শাহজালাল কিন্ডারগার্টেন স্বাধীনবাজার, জগন্নাথপুর নার্সারী স্কুল, হাজী মন্তাজ উদ্দিন কিন্ডারগার্টেনের ৮৫জন  শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। অত্যন্ত মনোরম পরিবেশে অনুষ্ঠিত মেধা বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহনকারী শিক্ষার্থীদের সাথে আসা  বিভিন্ন স্কুলের শিক্ষক,

অভিভাবকরা ড্রিম ফ্লাওয়ার  একাডেমীর পরীক্ষা কেন্দ্রের সুন্দর পরিবেশের জন্য জগন্নাথপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের নেতৃবৃন্দকে অভিনন্দন জানান। পরীক্ষা কেন্দ্র গুলো পরিদর্শন করেন জগন্নাথপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি সঞ্জিব রায়,  সাধারন সম্পাদক আবুল কাশেম, অর্থ সম্পাদক শফিক উদ্দিন সহ এসোসিয়েশনের নেতৃবৃন্দ।###

হবিবনগরে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কয়ছর এম আহমদ এর উঠান বৈঠক

স্টাফ রিপোর্টারঃ-

সুনামগঞ্জ -৩ (জগন্নাথপুর – শান্তিগঞ্জ)  আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কয়ছর এম আহমদ এর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ অক্টোবর)  সন্ধ্যা সাড়ে ৭টায় পৌরসভার ৭ নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারনের আয়োজনে টায় হবিবনগর গ্রামে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন কয়ছর এম আহমেদ।

এলাকার বিশিষ্ট মুরব্বী হাজী বশীর মিয়ার সভাপতিত্বে ও নুর আহমেদ এর পরিচালনায় বক্তব্য রাখেন হবিবনগর জামে মসজিদের সেক্রেটারি সালামত আলী, সুপি মিয়া, মঈন উদ্দিন, জগদীশ কর, মনসুর মিয়া, রুয়েল মিয়া,

আমজদ আলী, বিএনপি নেতা কলমদর আলী, আব্দুল পরান, ফজলু মিয়া, মাওলানা শাহনূর শাহ, আমির আলী। এসময় লুৎফুর রহমান, মাসুক ইসলাম, আলী হোসেন, দিলাওয়ার হোসেন সহ এলাকার বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।

আলো মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক আহমেদ হোসাইন ছানুকে খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক:শুক্রবার সকাল ১১টায় খুলনা আর্ট একাডেমিতে অনুষ্ঠিত এক সৌহার্দ্যপূর্ণ অনুষ্ঠানে আলো মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক, বিশিষ্ট সাংবাদিক ও সংগঠক আহমেদ হোসাইন ছানু ঢাকা থেকে খুলনায় পৌঁছে প্রথমেই খুলনা আর্ট একাডেমি পরিদর্শন করেন। এ সময় তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান খুলনা আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাস, সহকারী পরিচালক শিলা বিশ্বাস, হ্যান্ডরাইটিং শিক্ষক ধনঞ্জয় রায়, সহকারী শিক্ষিকা তানিয়া সুলতানা এবং একাডেমির শিশুশিল্পীরা।চিত্রশিল্পী মিলন বিশ্বাস শুভেচ্ছা প্রদানকালে বলেন, “আহমেদ হোসাইন ছানু সাংবাদিকতার জগতে সততা, নিষ্ঠা ও মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

তিনি নবীন প্রজন্মকে আলোকিত করার স্বপ্ন নিয়ে কাজ করছেন। ঢাকায় থেকেও তিনি খুলনা আর্ট একাডেমির সুখ-দুঃখে পাশে থাকেন এবং আমাদের ‘সুখ পুষ্প স্মৃতি ঐতিহ্য সংরক্ষণশালা’-এর জন্য একটি ঐতিহ্যবাহী জলনেতি উপহার দিয়েছেন।

আজ তাঁর আগমন আমাদের জন্য গর্ব ও আনন্দের।”শুভেচ্ছা গ্রহণ করে আহমেদ হোসাইন ছানু বলেন, “আমি এক সপ্তাহের সফরে খুলনায় এসেছি। এই সফরের মাধ্যমে খুলনা ও পার্শ্ববর্তী অঞ্চলে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করবো।

শিশুদের নিয়ে একটি বিশেষ অনুষ্ঠান করার পরিকল্পনাও রয়েছে, যেখানে চিত্রশিল্পী মিলন বিশ্বাস দাদার সহযোগিতা প্রত্যাশা করছি।”তাঁর এই বক্তব্যে শিশুশিল্পীরা উচ্ছ্বসিত হয়ে হাততালির মাধ্যমে আনন্দ প্রকাশ করে এবং অতিথিকে শুভেচ্ছা জানায়।

অনুষ্ঠানের শেষে চিত্রশিল্পী মিলন বিশ্বাস আহমেদ হোসাইন ছানুর সর্বাঙ্গীণ সাফল্য ও মঙ্গল কামনা করেন এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন।