চিলাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করলেন কয়ছর এম আহমেদ

আবুল হাশিম ডালিম বিশেষ প্রতিনিধিঃজগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চিলাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক, সুনামগঞ্জ ৩ (জগন্নাথপুর–শান্তিগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, কয়ছর এম আহমেদ।

আজ (২৪অক্টোবর)  শুক্রবার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চিলাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায়ের পূর্বে উপস্থিত মুসল্লিয়ানদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন জননেতা কয়ছর এম আহমেদ।


এ সময় তিনি মুসল্লিয়ানদের কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সালাম, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সালাম পৌঁছে দিয়েছেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও তারেক রহমানের সুস্থতা, দীর্ঘায়ু কামনা করেছেন এবং নিজের জন্য দোয়া চেয়েছেন।

তিনি আরো বলেছেন সুনামগঞ্জ ৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের জনসাধারণের জন্য কাজ করে যেতে চাই।
তাই আপনাদের সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করছি।

আলো মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক আহমেদ হোসাইন ছানু আজ এক সপ্তাহের সফরে খুলনায় আসছেন

শেখ সাইফুল ইসলাম কবির, খুলনা থেকে:

দেশের বর্তমান রাজনৈতিক, সামাজিক ও প্রযুক্তিগত প্রেক্ষাপটে গণমাধ্যমের ভূমিকা ক্রমেই গুরুত্ব পাচ্ছে। এ প্রেক্ষাপটে আলো মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক, বিশিষ্ট সাংবাদিক ও সংগঠক আহমেদ হোসাইন ছানু আজ এক সপ্তাহের সফরে খুলনায় আসছেন। তিনি খুলনায় সাংবাদিক, গণমাধ্যম কর্মী ও সহযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় করবেন, সাংস্কৃতিক ও ঐতিহাসিক স্থান পরিদর্শন করবেন এবং সংগঠনের কার্যক্রম সম্প্রসারণে দিকনির্দেশনা দেবেন।
সফরের লক্ষ্য ও গুরুত্ব
আহমেদ হোসাইন ছানুর এ সফর মূলত একটি “আলো ছড়ানোর অভিযান” খুলনায় মিডিয়ার ভিত্তি মজবুত করা, সাংবাদিকদের প্রশিক্ষণ ও সহযোগিতা বাড়ানো, এবং স্থানীয় গণমাধ্যমের সঙ্গে কার্যকর সমন্বয় গড়ে তোলাই এর উদ্দেশ্য। আলো মিডিয়া গ্রুপ প্রতিষ্ঠার পর থেকেই দায়বদ্ধ ও মানবকেন্দ্রিক সাংবাদিকতা প্রচারে কাজ করছে। এই সফর সেই ধারাকে আরও গতিশীল করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
সফরের প্রধান কার্যসূচি
প্রথম দিন: খুলনায় আগমন, সাংবাদিক ও মিডিয়া সহকর্মীদের সঙ্গে শুভেচ্ছা সভা।
দ্বিতীয় দিন: খুলনা শহর ও সদর এলাকার মিডিয়া অফিস পরিদর্শন, কবি সাহিত্যিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে সংলাপ।
তৃতীয় দিন: সুন্দরবন সংলগ্ন এলাকায় পরিবেশকর্মী ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়।
চতুর্থ দিন: বাগেরহাটে ষাট গম্বুজ মসজিদ ও খাজা খান জাহান আলী মাজার পরিদর্শন, স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলোচনা।
পঞ্চম দিন: গণমাধ্যম সচেতনতামূলক সেমিনার ও সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা।
ষষ্ঠ দিন: আলো মিডিয়া গ্রুপ খুলনা শাখার অফিস সভা, সংগঠনের কার্যক্রম মূল্যায়ন ও নতুন পরিকল্পনা ঘোষণা।
সপ্তম দিন: সংবাদ সম্মেলন, সফরের সারসংক্ষেপ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রকাশ।
সফরের প্রত্যাশিত ফলাফল
১. খুলনায় আলো মিডিয়ার উপস্থিতি ও কার্যক্রম দৃশ্যমানভাবে বৃদ্ধি পাবে।
২. সাংবাদিকদের প্রশিক্ষণ ও পেশাগত সক্ষমতা উন্নত হবে।
৩. স্থানীয় সংস্কৃতি, ঐতিহ্য ও পরিবেশ সংবাদে নতুন মাত্রা পাবে।
৪. সাধারণ জনগণের সঙ্গে মিডিয়ার সংযোগ ও সচেতনতা বাড়বে।
৫. স্থানীয় সংগঠন ও স্পন্সরদের সঙ্গে সহযোগিতার সুযোগ সৃষ্টি হবে।

চ্যালেঞ্জ ও প্রস্তুতি
আবহাওয়া ও পরিবহন সমস্যা, স্থানীয় অংশগ্রহণের বৈচিত্র্য এবং সময়সূচি রক্ষা এসব চ্যালেঞ্জ মোকাবিলায় আলো মিডিয়া গ্রুপ আগেই বিশেষ প্রস্তুতি নিয়েছে।
সংস্কৃতি, ইতিহাস ও মানুষের গল্প
সফরের একটি বিশেষ দিক হবে খুলনা ও বাগেরহাটের সাংস্কৃতিক ও ঐতিহাসিক স্থানগুলোকে সংবাদ কাঠামোতে অন্তর্ভুক্ত করা। সুন্দরবন, ষাট গম্বুজ মসজিদ, খাজা খান জাহান আলী মাজারসহ স্থানীয় জীবনধারা ও পরিবেশ-সংক্রান্ত বিষয়গুলো গণমাধ্যমে তুলে ধরা হবে।

সমাপনী ঘোষণা
সফর শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে আহমেদ হোসাইন ছানু খুলনায় আলো মিডিয়া গ্রুপ এর একটি উপ-শাখা অফিস স্থাপনের ঘোষণা দেবেন, যেখানে স্থানীয় সাংবাদিকদের জন্য নিয়মিত প্রশিক্ষণ কর্মশালা ও স্টুডিও কার্যক্রম চালু করা হবে।তিনি বলেন, “এই সফর শুধু খবরের যাত্রা নয় এটি মানুষের জীবনের গল্প জানার, সমাজের পরিবর্তনের পথে আলোর ছোঁয়া ছড়ানোর একটি অধ্যায়।”

রানীগঞ্জে রুবেল ট্রেডার্সে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ

স্টাফ রিপোর্টারঃ-

জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের উপকারভোগীদের ১৫টাকা কেজি দরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

আজ বুধবার (২২ অক্টোবর) সকাল ১০টায় রুবেল ট্রেডার্সে রানীগঞ্জ ইউনিয়নের  ৪ ও ৫ নাম্বার ওয়ার্ডের উপকারভোগীদের মাঝে ট্যাগ অফিসারের  উপস্থিতিতে এ চাল বিতরণ করা হয়।

এ সময় বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আরজান আলী, ডিলার রুবেল মিয়া, ব্যবাসায়ী জুয়েল মিয়া সহ অনেকে উপস্থিত ছিলেন।

পবিত্র ওমরাহ পালনে সৌদি আরব যাচ্ছেন বিএনপি নেতা এডভোকেট জামাল উদ্দিন আহমদ

স্টাফ রিপোর্টারঃ-

পবিত্র ওমরাহ পালনে সৌদি আরব যাচ্ছেন জগন্নাথপুর উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহবায়ক এডভোকেট জামাল উদ্দিন আহমদ।

তিনি কাল শনিবার( ১৮ অক্টোবর) সকাল ১০ টায় সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি প্লাইটে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাবেন।

সেখানে যাত্রা বিরতি শেষে রাত ৭টায় সৌদি আরবের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করবেন। সময় স্বল্পতার কারনে তিনি রাজনৈতিক সহযোদ্ধা,

বন্ধু -বান্ধব ও আত্মীয় স্বজনসহ অনেককে বলে যেতে পারেননি বলে দুঃখ প্রকাশ করেছেন। তিনি সকলের নিকট দোয়া প্রার্থী।

সুনামগঞ্জ -৩ আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী এম এ  সাত্তার এর সমর্থনে উঠান বৈঠক

স্টাফ রিপোর্টারঃ-

সুনামগঞ্জ -৩ ( জগন্নাথপুর – শান্তিগঞ্জ)  আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য বিএনপির সহ সভাপতি  এম এ  সাত্তার এর সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর)  রাত ৮ টায় রানীগঞ্জ ইউনিয়নের ৫ ও ৬ নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে গন্ধর্বপুর গ্রামে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সহ সভাপতি এম এ সাত্তার।

রানীগঞ্জ ইউনিয়ন বিএনপি নেতা মোঃ ওয়াহিদ আলীর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফুজ্জামান বাদশার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপি নেতা মহি উদ্দিন বাবলু।

উঠান বৈঠকে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ও পৌর যুবদলের যুগ্ম আহবায়ক জাহেদ আহমদ, মিরপুর ইউনিয়ন পরিষদের সদস্য বিএনপি নেতা নেওয়ার হোসেন, মিরপুর ইউনিয়ন বিএনপি নেতা মতিউর রহমান,

মিরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি আব্বাস মিয়া, যুবদল নেতা কাজল মিয়া, জগন্নাথপুর উপজেলা ছাত্রদল নেতা জুয়েব হোসেন, ইউনিয়ন যুবদল নেতা আলমগীর হোসেন জুয়েল, রানীগঞ্জ ইউনিয়ন ছাত্রদল নেতা আহমদ সালেহীন রাফি।

বৈঠকের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী মোঃ চুনু মিয়া। উঠান বৈঠকে বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের মেধাবী শিক্ষার্থীদের মাঝে পাঠ্য পুস্তক ও নগদ অর্থ বিতরণ

মোঃ হুমায়ুন কবিরঃ-

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের নবাগত শিক্ষার্থীদের নবীন বরন অনুষ্ঠানে যুক্তরাজ্য বিএনপি নেতা এম এ সাত্তার কর্তৃক মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পাঠ্য পুস্তক ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

আজ বুধবার (১৫ অক্টোবর) দুপুরে বিদ্যালয় হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের আজীবন দাতা সদস্য বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী  যুক্তরাজ্য বিএনপির সহ- সভাপতি এম এ সাত্তার।

পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল মোহিত এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জেলা বিএনপি নেতা এটি এম হেলাল।

কলেজের প্রভাষক মিছলুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক সভাপতি আব্দুল ওয়াদুদ, সাবেক সভাপতি হাফিজুর রহমান প্রতাব,

কলেজের প্রভাষক নাজমুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক মোজাহারুল ইসলাম, কলেজের এডহক কমিটির সদস্য জুবায়ের আহমদ, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ও পৌর যুবদলের যুগ্ম আহবায়ক জাহেদ আহমদ,

জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক বাদশা মিয়া, সাবেক শিক্ষার্থী রাফি আহমদ, দ্বাদশ শ্রেনীর শিক্ষার্থী সাইফুর রহমান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র থেকে কোরআন তেলাওয়াত করেন জাহেদ মিয়া।

পরে ১০ জন শিক্ষার্থীকে পাঠ্য পুস্তক ও ১০জন শিক্ষার্থীকে নগদ অর্থ বিতরণ করেন এম এ সাত্তার। এসময় অনুষ্ঠানে এলকার গন্যমান্য ব্যাক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

বিএনপির ৩১দফা বাস্তবায়নে জগন্নাথপুরে চার এমপি প্রার্থীর লিফলেট বিতরণ

স্টাফ রিপোর্টারঃ-

জগন্নাথপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ ও গণসংযোগে করেছেন সুনামগঞ্জ -৩ (জগন্নাথপুর- শান্তিগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী  চার সংসদ সদস্য পদপ্রার্থী।

আজ সোমবার (১৩ অক্টোবর) বিকেল ৩টায় জগন্নাথপুর পৌর পয়েন্টে সংসদ নির্বাচনে সুনামগঞ্জ- ৩ (জগন্নাথপুর- শান্তিগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য বিএনপি নেতা এম এ কাহার,  মেজর (অব.) সৈয়দ আলী আশফাক শামী,  নাদির আহমদ,  ব্যারিস্টার আনোয়ার হোসেনের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা  খন্ড খন্ড মিছিল নিয়ে পৌর পয়েন্টে  জড়ো হন।

৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও গণসংযোগ শেষে গনমিছিল পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে। পরে পৌর পয়েন্টে পথসভায় উপজেলা বিএনপি নেতা আবিবুল বারী আয়হানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এম এ কয়েসের পরিচালনায়  বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস‍্য, সুনামগঞ্জ- ৩ আসনে মনোনয়ন প্রত‍্যাশী নাদির আহমদ,

সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সুনামগঞ্জ- ৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত‍্যাশী ব‍্যারিষ্টার আনোয়ার হোসেন, যুক্তরাজ্যের সুইন্ডন বিএনপির সাবেক সভাপতি সুনামগঞ্জ- ৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত‍্যাশী এম এ কাহার, সুনামগঞ্জ- ৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত‍্যাশী মেজর (অব.) আলী আশফাক শামী। পথসভায় বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ- ৩ আসনে আমরা ৪ প্রার্থী।

আমাদের মধ্যে যাকেই দলীয়  মনোনয়ন দেবে তাকে বিজয়ী করতে আমরা  ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করবো। এ সময় সুনামগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম, শান্তিগঞ্জ সুনামগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস‍্য সলিবনুর বাচ্চু,

জগন্নাথপুর উপজেলা বিএনপি সাবেক প্রচার সম্পাদক জামিল হোসেন গেদন, আশারকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, বিএনপি নেতা আব্দুস সাত্তার, লালা মিয়া, নুর মিয়া,

জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রুয়েল আহমদ রাজা, যুবদল নেতা সুহেদ আহমদ, লেবু মিয়া, তাজুল জিম্মাদার, আবাব মাষ্টার, মিজানুর রহমান, নাজমুল হক সহ শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

জগন্নাথপুরে কলকলিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের জনসাধারণের সাথে কয়ছর আহমেদের উঠান বৈঠক

স্টাফ রিপোর্টঃ জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপি, অঙ ও সহযোগী সংগঠন ও অত্র ওয়ার্ডের জনসাধারণের আয়োজনে শ্রীধরপাশা গ্রামের কৌরাশী বাড়িতে আজ শনিবার ১১ অক্টোবর বিকাল ৩ঘটিকায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক, সুনামগঞ্জ ৩ (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কয়ছর এম আহমেদ এর উঠান বৈঠক ওয়ার্ড বিএনপির নেতা রুহেল আলমের সভাপতিত্বে ও কলকলিয়া ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি রুকন আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে।

উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে কয়ছর এম আহমেদ বলেছেন আগামী ফ্রেরুয়াবী মাসে মহান জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।আমি জগন্নাথপুর ও শান্তিগঞ্জের উন্নয়নে কাজ করতে চাই। তাই আপনাদের সমর্থন ও সহযোগী আমার প্রয়োজন। আপনাদের সমর্থন ও সহযোগী ফেলে জগন্নাথপুর কে এগিয়ে নিয়ে যাব। আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হলে অবশ্যই বিএনপি সরকার গঠন করবে আর বিএনপি সরকার গঠন করলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন ইনশাআল্লাহ। তারেক রহমান প্রধানমন্ত্রী হলে জগন্নাথপুর উপজেলা সহ কলকলিয়া ইউনিয়নের উন্নয়ন অবশ্যই হবে। তাই আপনারা বিএনপি কে সমর্থন করুন সহযোগিতা করুন এবং বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সালাম, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সালাম প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে দিবেন। আগামী জাতিয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিবেন এবং ধানের শীষে ভোট দেওয়ার জন্যে মা বোন সহ সকল ভোটারদের কে উৎসাহিত করবেন।
উঠান বৈঠকে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা বিএনপি আহবায়ক আবু হুরায়রা সাদ মাষ্টার, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য এড. মল্লিক মঈন উদ্দিন সুহেল, জেলা বিএনপির সদস্য এড. জিয়াউর রহিম শাহিন, কলকলিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রফিক মিয়া,জগন্নাথপুর পৌর বিএনপির আহবায়ক সালাউদ্দিন মিটু, জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লুতফুর রহমান চৌধুরী, জগন্নাথপুর উপজেলা বিএনপির সদস্য মির্জা আবুল কাশেম স্বপন, জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক সৈয়দ মুসাব্বির আহমেদ, উপজেলা বিএনপি যুগ্ম-আহবায়ক আব্দুস সোবহান, জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাশিম ডালিম, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক জহিরুল ইসলাম লেবু, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাজী হারুনুর রশীদ, জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য জাবেদ কৌরাশী, সিলেট মহানগর ছাত্রদলের সহ-সাধারন সম্পাদক জুনাইদ আহমেদ, কলকলিয়া ইউনিয়ন বিএনপি আহবায়ক কমিটির সদস্য মাসুম মিয়া, কলকলিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড যুবদলের সভাপতি শাকিল আহমেদ, ২নং ওয়ার্ড যুবদলের সহ-সহ-সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল আহমদ, ওয়ার্ড যুবদলের সহ-সংগঠনিক আখলাকুল আম্বিয়া, ওয়ার্ড বিএনপি নেতা জিতু মিয়া, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক দল নেতা সেহাব ইসলাম। পবিত্র কোনআন থেকে তেলাওয়াত করেন মিলাদ আহমদ।
উঠান বৈঠকে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা বিএনপি যুগ্ম-আহবায়ক হাজী সুহেল আহমদ খান টুনু, জগন্নাথপুর পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক দিলু মিয়া, যুগ্ম-আহবায়ক শামসুল ইসলাম,জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক রাসেল বক্স, জগন্নাথপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল আমিন, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশীদ মামুন, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক তানবির আহমেদ তামিম, কলকলিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আনিসুর রহমান তুতি, যুগ্ম-আহবায়ক মোঃ কামরুজ্জামান, কলকলিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি সেলিম আহমেদ, কলকলিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফিরুজুল হক, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রেজাউল হক সহ কলকলিয়া ইউনিয়ন বিএনপি,অঙ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ ২ং ওয়ার্ডের জনসাধারণ।

জটুডে /এহাই

জগন্নাথপুরে “সার্কেল ২৫ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে”র উদ্যোগে পঁচিশের স্বাবলম্বী” কর্মসূচির আওতায় ছাগল বিতরণ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টঃ যোগাযোগ শিক্ষা স্বাস্থ্য সহ আর্তমানবতার কল্যাণে জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের যুক্তরাজ্যে বসবাসরত এক ঝাঁক সমাজসেবক শিক্ষানুরাগী দানশীল ব্যাক্তিগণের সমন্বয়ে প্রতিষ্ঠা করা হয়“সার্কেল ২৫ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে”। সংস্থাটি প্রতিষ্ঠার পর থেকে শিক্ষা সহ আর্ত মানবতার সেবায় এক অনন্য দৃষ্টান্ত স্হাপন করে দেশ এবং প্রবাসে সর্বমহলে প্রশংসা কুড়িয়েছেন।

এরই ধারাবাহিকতায় সার্কেল ২৫ ওয়েলফেয়ার অ্যা সোসিয়েশন ইউকের উদ্যোগে সার্কেল ২৫ এর ১১টি গ্রামের আর্থিক ভাবে অস্বচ্ছল পরিবারে স্বচ্ছলতা ফিরিয়ে আনার প্রয়াসে ব্যতিক্রমী উদ্যোগ নেয়া হয়। এমন মহতি উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সর্বমহল।

 

পঁচিশের স্বাবলম্বী”নামে প্রকল্পের আওতায় সার্কেল ২৫ এর ১১টি গ্রামের ১শ ৫০টি ছাগল বিতরণ করা হবে। তিনটি ধাপে দেশীয় উন্নত জাতের “ব্ল্যাক বেঙ্গল” ছাগল উপকারভোগীদের মধ্যে প্রদান করা হবে।
প্রথম ধাপে অর্ধশতাধিক ছাগল বিতরণ করা হয়।

শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের শাহজালাল উচ্চ বিদ্যালয়ে কর্মসূচির প্রথম ধাপে আনুষ্ঠানিকভাবে অর্ধশত ছাগল বিতরণ করা হয়।

সার্কেল ২৫ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের সাধারণ সম্পাদক ওমর মেহেদী রুনু বলেন
“পঁচিশের স্বাবলম্বী কর্মসূচির আওতায় এলাকার শুধু দানের ওপর নির্ভরশীল না রেখে স্বাবলম্বী হিসেবে গড়ে তোলার একটি অনন্য উদ্যোগ। প্রথম ধাপের মতো আরও দুটি অনুষ্ঠানের মাধ্যমে মোট ১শ৫০টি পরিবারকে আমরা ছাগল উপহার দেব।”

শাহজালাল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ছাগল বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সার্কেল ২৫ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের অর্থ সম্পাদক জামিল আহমেদ,ফান্ডরেইজিং সেক্রেটারি আকিক মিয়া।
সার্কেল ২৫ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের
প্রেসিডেন্টশিয়াল মেম্বার সালেহ আহমদ মজুমদার এর সভাপতিত্বে ও সমাজসেবক জিয়াউল হক জিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন শিক্ষানুরাগী মাওলানা শেখ জাকারিয়া, সমাজসেবক আবুল বশর সুনু মিয়া, শাহজালাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলে আহমদ, সমাজসেবক ও শিক্ষানুরাগী লিটন আহমদ তালুকদার, তেঘরিয়া জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা শাহ জুনায়েদ সিদ্দিকী, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মাওলানা আব্দুস সালাম মোরাদাবাদী, সামাজকর্মী শাহিন তালুকদার,ডা.আব্দুল লতিফ, তেঘরিয়া আদর্শ পাঠাগারের সাবেক সভাপতি শিপন আহমদ, সমাজকর্মী সৈয়দ হিলাল আহমদ,আবু তাহের, শাহিন আহমদ তালুকদার, শাহানুর আহমদ, আব্দুল ওয়াদুদ, জঙ্গীনুর আহমদ জিবান, নাঈম মোশাররফ, এনামুল হক শিপু প্রমুখ। শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন কামাল আহমদ।
জটুডে /এহাই

এমপি প্রার্থী কয়ছর এম আহমেদ জগন্নাথপুরের ৭২টি ওয়ার্ডের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন

স্টাফ রিপোর্টঃ জগন্নাথপুর উপজেলার ৮টি ইউনিয়নের ৭২টি ওয়ার্ডের বিএনপি পরিবারের নেতাকর্মীদেরকে নিয়ে মতবিনিময় সভা করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক, সুনামগঞ্জ ৩ (জগন্নাথপুর -শান্তিগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কয়ছর এম আহমেদ।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যা ৭টায় জগন্নাথপুর পৌর শহরের ছিলিমপুরস্হ কয়ছর এম আহমেদ এর বাসভবনে আয়োজিত মতবিনিময় সভায় সকল নেতাকর্মীদের উদ্দেশ্যে কয়ছর এম আহমেদ বলেছেন বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সালাম নিয়ে এবং বিএনপির সদস্য সংগ্রহ ফরম নিয়ে জগন্নাথপুরের প্রত্যেকটি ঘরে ঘরে যেতে হবে।

বিএনপিতে সদস্য হওয়ার জন্যে জনসাধারণ কে উৎসাহিত করতে হবে।

তিনি আরও বলেছেন যেহেতু আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে সেহেতু প্রত্যেকটি ঘরে ঘরে প্রত্যেক জনসাধারণকে বিএনপিকে সমর্থন করার জন্যে,ধানের শীষে ভোট দেওয়ার জন্যে আহবান জানাতে হবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ সহ জগন্নাথপুর উপজেলার ৮টি ইউনিয়নের ৭২টি ওয়ার্ডের নেতাকর্মী বৃন্দ।
জটুডে/ এ হাই