স্টাফ রিপোর্টঃ জগন্নাথপুর উপজেলার ৮টি ইউনিয়নের ৭২টি ওয়ার্ডের বিএনপি পরিবারের নেতাকর্মীদেরকে নিয়ে মতবিনিময় সভা করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক, সুনামগঞ্জ ৩ (জগন্নাথপুর -শান্তিগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কয়ছর এম আহমেদ।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যা ৭টায় জগন্নাথপুর পৌর শহরের ছিলিমপুরস্হ কয়ছর এম আহমেদ এর বাসভবনে আয়োজিত মতবিনিময় সভায় সকল নেতাকর্মীদের উদ্দেশ্যে কয়ছর এম আহমেদ বলেছেন বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সালাম নিয়ে এবং বিএনপির সদস্য সংগ্রহ ফরম নিয়ে জগন্নাথপুরের প্রত্যেকটি ঘরে ঘরে যেতে হবে।
বিএনপিতে সদস্য হওয়ার জন্যে জনসাধারণ কে উৎসাহিত করতে হবে।

তিনি আরও বলেছেন যেহেতু আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে সেহেতু প্রত্যেকটি ঘরে ঘরে প্রত্যেক জনসাধারণকে বিএনপিকে সমর্থন করার জন্যে,ধানের শীষে ভোট দেওয়ার জন্যে আহবান জানাতে হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ সহ জগন্নাথপুর উপজেলার ৮টি ইউনিয়নের ৭২টি ওয়ার্ডের নেতাকর্মী বৃন্দ।
জটুডে/ এ হাই