মোঃ হুমায়ুন কবিরঃ-
সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায় এ স্লোগানকে সামনে রেখে জগন্নাথপুরে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার সকাল ১১টায় জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন শেষে একটি বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়।
র্যালীটি উপজেলা পরিষদ চত্ত্বরে প্রদক্ষিণ শেষে রাধারমণ হলে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর উপজেলা সমবায় অফিসার রাজমনি সিংহের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ।
হবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালেহা পারভীন ও জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অনন্ত পালের যৌথ পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক মোঃ আতিকুর রহমান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা মৎস্য কর্মকর্তা আল আমীন, জগন্নাথপুর পৌরসভার প্রকৌশলী স্বতীশ গোস্মামী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মনজুর আলম, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মুর্শেদুল আলম,
চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, বন্ধন ক্রিস্টাল সামগ্রী উৎপাদনকারী মহিলা সমবায় সমিতির সদস্য মোছাঃ আফরোজা বেগম, জগন্নাথপুর টেকনিশিয়ান ও সাউন্ড মাইক দোকান মালিক সমিতির সভাপতি মোঃ হারুন মিয়া,
কলকলিয়া উদয়ন সমবায় সমিতির সভাপতি কামরুল হাসান লিটন, রৌয়াইল হিলালপুর পাবসস এর সদস্য আশরাফুল হক, কলকলিয়া উদয়ন সমবায় সমিতির সহ সভাপতি রোকন আহমদ,
কুবাজপুর সূর্যের আলো মৎসজীবি সমবায় সমিতির সহ সভাপতি মোঃ নুরুজ্জামান। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোঃ আব্দুস সোবহান, গীতা পাঠ করবেন উপেন্দ্র কুমার দাস। পরে শ্রেষ্ঠ সমবায়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।