০৯:০০ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আইজিপি প্রিজন এওয়ার্ড পেলেন সুনামগঞ্জের জেলার শাহনাজ বেগম

  • Update Time : ১১:৩৮:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • / 13

সুনামগঞ্জ প্রতিনিধি:
সারাদেশের জেলখানাগুলোতে কর্মদক্ষতা, কারাবন্দীদের সাথে পরিবারের সদস্যদের মতো আচরণ, কারাগারে কারাবন্দীদের নিম্নমানের খাবারের পরিবর্তে উন্নতমানের খাবার পরিবেশন ও দুর্নীতিমুক্ত কারাগার গঠনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ আইজিপি প্রিজন এওয়ার্ড পেয়েছেন সুনামগঞ্জ জেলা কারাগারের জেলার শাহনাজ বেগম।

গত ২৭ আগস্ট ঢাকার আইজিপি প্রিজন সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে সারাদেশের কারাগারগুলোর মধ্যে কর্মদক্ষতায় শীর্ষ তিন জেলারের একজন হিসেবে তিনি এই সম্মাননা গ্রহণ করেন। আইজিপি প্রিজন সৈয়দ মোতাহার হোসেন তার হাতে এই এওয়ার্ড তুলে দেন।

এওয়ার্ড গ্রহণের পর শাহনাজ বেগম সাংবাদিকদের বলেন, বিভিন্ন অপরাধে যখন মানুষ কারাগারে আসেন তখন তাদের মানসিক অবস্থা খুবই খারাপ থাকে। তাদের মানসিক অবস্থার কথা আমরা বুঝতে পারি। দেশসেবায় আমরা যারা আইন-শৃঙ্খলা বাহিনীতে কর্মরত আছি, বিশেষ করে কারাগারে যারা চাকুরি করি আমাদের দায়িত্ব হচ্ছে সকল কারাবন্দীদের সাথে পরিবারের সদস্যদের মতো আচরণ করা।

তিনি আরও বলেন, কারাবন্দীরা যেন মানসিক কষ্ট কিংবা অশান্তি না পায়, তারা যেন মানসিক প্রশান্তি পায় সেজন্য সুনামগঞ্জের কারাগারে সকল কারারক্ষীসহ আমরা যারা কর্মরত আছি তাদের এমন নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি যে যে অপরাধে সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে আসেন তাদের সঠিক রাস্তায় ফিরে আসার পরামর্শও আমরা দিয়ে থাকি। মাদক নির্মূলেও আমরা সচেষ্ট।

উল্লেখ্য, শাহনাজ বেগম গত ১ অক্টোবর ২০২৫ তারিখে সুনামগঞ্জ জেলা কারাগারের জেলার হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকেই তিনি কারাগারের খাবারের মান উন্নয়ন, কারাবন্দীদের দক্ষতা বৃদ্ধিমূলক কাজ এবং দুর্নীতি প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন। যার ফলস্বরূপ তিনি এই মর্যাদাপূর্ণ আইজিপি প্রিজন এওয়ার্ড অর্জন করেন।

Please Share This Post in Your Social Media

আইজিপি প্রিজন এওয়ার্ড পেলেন সুনামগঞ্জের জেলার শাহনাজ বেগম

Update Time : ১১:৩৮:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬