০৬:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন করলেন এসপি

  • Update Time : ০২:০৪:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • / 11
সংবাদ ফটোকার্ড তৈরি ও ডাউনলোড করুন →

কুড়িগ্রাম প্রতিনিধি:
জননিরাপত্তা নিশ্চিতকরণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ প্রতিরোধে স্থানীয় পর্যায়ে দায়িত্বশীল ভূমিকা পালনের লক্ষ্যে গত সোমবার (২৩ নভেম্বর) কুড়িগ্রাম জেলার উলিপুর থানা বার্ষিক পরিদর্শন করেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম। পাশাপাশি উলিপুর থানায় অনুষ্ঠিত চৌকিদার প্যারেড পরিদর্শন করেন পুলিশ সুপার।

উলিপুর থানা পরিদর্শনকালে পুলিশ সুপার থানার বিভিন্ন কার্যক্রম, রেজিস্টারপত্র, অস্ত্রাগার, ব্যারাক ও নির্মাণাধীন নতুন থানা ভবনের নির্মাণ কাজ পরিদর্শন করেন এবং থানার সার্বিক কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিকট থেকে অবহিত হন।

এ সময় তিনি থানায় আগত সেবাপ্রত্যাশীদের দ্রুত ও আন্তরিকতার সঙ্গে সেবা প্রদান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও চোরাচালানবিরোধী কার্যক্রম জোরদার, চুরি-ডাকাতি প্রতিরোধ এবং অপরাধ নিয়ন্ত্রণে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়াও চৌকিদার প্যারেড পরিদর্শনকালে পুলিশ সুপার গ্রামপুলিশের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি স্থানীয় পর্যায়ে অপরাধ প্রতিরোধে গ্রামপুলিশদের আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বিশেষভাবে নির্দেশনা প্রদান করেন, জননিরাপত্তা নিশ্চিতকরণ ও আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বদা সতর্ক ও দায়িত্বশীল থাকাসহ মাদকবিরোধী কার্যক্রম জোরদার করতে এবং মাদক সংক্রান্ত যেকোনো তথ্য দ্রুত পুলিশকে জানানো। চুরি, ডাকাতি ও অন্যান্য অপরাধ প্রতিরোধে নিজ নিজ এলাকায় নিয়মিত নজরদারি রাখা, বাল্যবিবাহ প্রতিরোধে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করা। পলাতক আসামি ও সন্দেহভাজন ব্যক্তিদের বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে সংশ্লিষ্ট থানায় অবহিত করা এবং এলাকায় সংঘটিত বা সংঘটিত হতে পারে এমন যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য দ্রুত সংশ্লিষ্ট থানায় পৌঁছে দেওয়া।

পুলিশ সুপার বলেন, জননিরাপত্তা ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ এবং স্থানীয় পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিদের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রামপুলিশের মাধ্যমে স্থানীয় পর্যায়ে দ্রুত তথ্যপ্রাপ্তি পুলিশের অপরাধ প্রতিরোধ ও আইন-শৃঙ্খলা রক্ষার কার্যক্রমকে আরও কার্যকর করবে।

এ সময় সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা ও গ্রামপুলিশবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন করলেন এসপি

Update Time : ০২:০৪:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬