০৬:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ে সীমাবদ্ধ রাখলে হবে না – এমপি লুনা

  • Update Time : ০২:০১:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • / 12
সংবাদ ফটোকার্ড তৈরি ও ডাউনলোড করুন →

বিশ্বনাথ প্রতিনিধি:
সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, আজকের শিক্ষার্থীরা ২০ বছর পর পড়ালেখা শেষ করে কর্মজীবনে প্রবেশ করবে। তখন পৃথিবীর পরিস্থিতি কেমন হবে, কী ধরনের দক্ষতা ও যোগ্যতার প্রয়োজন হবে, তা বিবেচনায় রেখেই এখন থেকে শিক্ষার্থীদের প্রস্তুত করে গড়ে তুলতে হবে। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারে, এমন দক্ষতা ও যোগ্যতা নিয়ে তাদের গড়ে তুলতে হবে।’

গত সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টায় সিলেটের বিশ্বনাথ সরকারি কলেজ মিলনায়তনে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিগত সরকারের শিক্ষা ব্যবস্থার সমালোচনা করে এমপি তাহসিনা রুশদীর লুনা বলেন, ‘বিগত ১৭ বছরে প্রত্যেকটি শিক্ষাপ্রতিষ্ঠানকে দলীয়করণ করে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। কোনো প্রতিষ্ঠানে ঠিকমতো পড়ালেখা হতো না। বছর শেষে অটোপাসের মাধ্যমে গণহারে শিক্ষার্থীদের পাস করিয়ে দেওয়া হতো। ফলে শিক্ষার দৌড়ে তারা অচল হয়ে পড়েছে।’ তিনি আরও বলেন, ‘বিগত ফ্যাসিবাদী হাসিনা সরকার পার্শ্ববর্তী কোনো দেশের প্ররোচনায় দেশ ধ্বংসের কাজে লিপ্ত ছিল। এতে তারা সফল না হলেও দেশকে অনেক পিছিয়ে দিয়েছে।’

কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবুল কাশেমের সভাপতিত্বে এবং প্রভাষক মো. শাহিনুজ্জামান ও প্রভাষক আনজু আচার্যের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. দিদার চৌধুরী, বিশ্বনাথ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. সিরাজুল হক, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো. ময়নুল হক, কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক আব্দুস শহিদ ও সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম।

এ ছাড়া বক্তব্য দেন সাবেক ছাত্রনেতা সুজেল মিয়া, ছাত্রনেতা মেহেদী হাসান মামুন, কলেজের শিক্ষার্থী কামরান আহমদ, সেবুল আহমদ, দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন এবং নবাগত শিক্ষার্থী সুরভী আক্তার ফারজানা ও মাইশা আনজুম রুহি।

জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এতে স্বাগত বক্তব্য দেন কলেজের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক বনানী চক্রবর্তী। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন একাদশ শ্রেণির শিক্ষার্থী আবদুল বাসিত এবং গীতা পাঠ করেন শিক্ষার্থী ঐশরিয়া দেব তৃষা।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনাসহ অতিথিবৃন্দ।

Please Share This Post in Your Social Media

শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ে সীমাবদ্ধ রাখলে হবে না – এমপি লুনা

Update Time : ০২:০১:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬